Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
উন্নয়ন ব্যয় কম, অতিরিক্ত মূল্যস্ফীতি: সঞ্চয়পত্রে ভাটা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
31 October, 2022, 10:15 am
Last modified: 01 November, 2022, 04:35 pm

Related News

  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • মূল্যস্ফীতি বৃদ্ধি: এই ঊর্ধ্বগতির পেছনে কী কারণ?
  • ৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর

উন্নয়ন ব্যয় কম, অতিরিক্ত মূল্যস্ফীতি: সঞ্চয়পত্রে ভাটা

চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বরে) সরকার সঞ্চয়পত্র বিক্রি করে নীট ঋণ নিয়েছে ৩৩০ কোটি টাকা। যা সরকারের অর্থবছরের লক্ষ্যমাত্রার ১ শতাংশেরও কম। চলতি অর্থবছরে এই খাত থেকে লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
শাখাওয়াত প্রিন্স
31 October, 2022, 10:15 am
Last modified: 01 November, 2022, 04:35 pm

দেশের মূল্যস্ফীতির ব্যাপক বৃদ্ধি ও বার্ষিক উন্নয়ন ব্যয় কম থাকায় সরকারের বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র ও ব্যাংকিংখাত থেকে ঋণের পরিমাণ কমেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে পাওয়া গেছে এ তথ্য।

চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বরে) সরকার সঞ্চয়পত্র বিক্রি করে নীট ঋণ নিয়েছে ৩৩০ কোটি টাকা। যা সরকারের অর্থবছরের লক্ষ্যমাত্রার ১ শতাংশেরও কম। চলতি অর্থবছরে এই খাত থেকে লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার কোটি টাকা।

যদিও আগের ২০২১-২২ অর্থবছরের একইসময়ে সঞ্চয়পত্র থেকে সরকারের নীট ঋণ ছিল ৮,৫৫৮ কোটি টাকা। সে হিসেবে চলতি সময়ে সঞ্চয়পত্র ঋণ কমেছে ৮,২২৮ কোটি টাকা।

খাত সংশ্লিষ্টরা বলেন, সরকার ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে সকল ধরণের ব্যয় কমিয়ে আনছে। এই সময়ে সঞ্চয়পত্র নীট ঋণের চেয়ে পরিশোধ ব্যাপক বাড়িয়েছে। একইসঙ্গে গ্রাহক ভবিষ্যতের কথা চিন্তা করে অধিক পরিমাণে হাতে টাকা রাখছে যার কারণে সঞ্চয়পত্র বিক্রি কমেছে। 

কেন্দ্রীয় ব্যাংকের রিপোর্ট বলছে, চলতি অর্থবছরের প্রথম তিনমাসে (জুলাই-সেপ্টেম্বরে) সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নিয়েছে ২১,৫১১ কোটি টাকা; এর মধ্যে আগের ঋণ পরিশোধ করেছে ২১,১৮০ কোটি টাকা।

অথচ গত ২০২১-২২ অর্থবছরে একই সময়ে সরকার সঞ্চয়পত্র থেকে ঋণ নিয়েছে ২৬,৬০৫ কোটি টাকা। সেই সময়ে আগের ঋণ বাবদ পরিশোধ করেছে ১৮,০৪৭ কোটি টাকা।

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন টিবিএসকে বলেন, সাধারণত সঞ্চয়পত্র রাখে মধ্যবিত্ত মানুষ। দেশের মূল্যস্ফীতি যে পরিমাণে বাড়ছে এর জন্য মধ্যবিত্তদের খরচ বেড়ে গেছে এবং সঞ্চয়ের পরিমাণও কমিয়ে দিয়েছে। এছাড়া সরকার যে পরিমাণে সঞ্চয়পত্র কিনছে তার তুলনায় অধিক হারে আগের ঋণ পরিশোধ করছে যার কারণে সঞ্চয়পত্র ঋণের পরিমাণ কমেছে।

বাংলাদেশ পরিশংখ্যান ব্যুরোর তথ্য বলেছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সরবরাহ চেইনে ব্যাঘাত ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত আগস্ট মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৫ শতাংশ। সেপ্টেম্বরে তা কমে ৯ দশমিক ১ শতাংশে নেমে এসেছে।

সর্বশেষ মূল্যস্ফীতির হার ৯%-এর উপরে ছিল ২০১০-১১ অর্থবছরে।

সরকারের বার্ষিক উন্নয়ন ব্যয়ের চিত্র অনুযায়ী দেখা যায়, চলতি বছর সরকারের উন্নয়ন ব্যয়ের লক্ষ্য রয়েছে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। অথচ চলতি অর্থবছরের তিন মাসে ব্যয় করেছে মাত্র ৯,৮৪৩ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার মাত্র ৩.৮৫%।

এছাড়া গত ২০২১ সালের আগস্টে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ ছিল ২ লাখ ১৩ হাজার কোটি টাকা। চলতি ২০২২ সালের আগস্টে এসে মানুষের হাতে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার কোটি টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় মানুষ হাতে নগদ টাকা বেশি রাখছে প্রায় ১৩%।

এদিকে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়লেও তফসিলি ব্যাংকগুলো থেকে ঋণ নেয়ার তুলনায় পরিশোধ বেশি করছে।

কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সরকার ব্যাংকিং ব্যবস্থা থেকে নীট ঋণ নিয়েছে ১২,৫২৬ কোটি টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪,২১৮ কোটি টাকা।  

একইসঙ্গে চলতি বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে ১৬,৮৩৩ কোটি টাকা।

জাতীয় বাজেটে ২০২২-২৩ অর্থবছরের জন্য অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা ১,৪৬,৩৩৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,০৬,৩৩৪ টাকা।

Related Topics

টপ নিউজ

উন্নয়ন ব্যয় / মূল্যস্ফীতি / সঞ্চয়পত্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ইউক্রেন থেকে ইরান: যুদ্ধ আবারও তেলের ধাক্কা দিচ্ছে—আরেকটি মূল্যস্ফীতির ঝড়ের জন্য কি প্রস্তুত বাংলাদেশ?
  • ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি বেড়ে ৯.১৩%
  • মূল্যস্ফীতি বৃদ্ধি: এই ঊর্ধ্বগতির পেছনে কী কারণ?
  • ৮ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ মূল্যস্ফীতি, বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৮%
  • পাঁচ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় উৎসে কর ৫%: এনবিআর

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net