Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 09, 2026
বাংলাদেশি পাটপণ্যে আরও ৫ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ চায় ভারত

অর্থনীতি

আবুল কাশেম
13 October, 2022, 12:05 am
Last modified: 13 October, 2022, 06:29 pm

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

বাংলাদেশি পাটপণ্যে আরও ৫ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ চায় ভারত

বাংলাদেশ থেকে পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছর মেয়াদে প্রতিটনে ১৯ ডলার থেকে ২৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে ভারত, যার মেয়াদ গত ১ জানুয়ারি শেষ হয়েছে। পরে এর মেয়াদ বাড়াতে একটি পুনঃমূল্যায়ন শুরু করে দেশটি।
আবুল কাশেম
13 October, 2022, 12:05 am
Last modified: 13 October, 2022, 06:29 pm
ইনফোগ্রাফ: টিবিএস

বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ওপর আরও পাঁচ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে ভারতের অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অভ ট্রেড রেমিডিস (ডিজিটিআর) নামক অধিদপ্তর।

নতুন মেয়াদেও আগের হারেই শুল্কারোপের সুপারিশটি গেজেট প্রজ্ঞাপন হিসেবে গত ১০ অক্টোবর ডিজিটিআর- এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে পাটপণ্যের রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

ডিজিটিআর বাংলাদেশ ও নেপালের পাটপণ্যের উপর আগের হারে অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে গেজেট প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তা বহাল রাখতে ভারতের অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।

তবে দেশটির অর্থ মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন দেয়নি।

বাংলাদেশ থেকে পাটপণ্য রপ্তানির ক্ষেত্রে ২০১৭ সালের জানুয়ারিতে পাঁচ বছর মেয়াদে প্রতিটনে ১৯ ডলার থেকে ২৫২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে ভারত, যার মেয়াদ গত ১ জানুয়ারি শেষ হয়েছে। পরে এর মেয়াদ বাড়াতে একটি পুনঃমূল্যায়ন শুরু করে দেশটি।

নতুন করে আরও পাঁচ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপের ভারতীয় উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক মো. হাফিজুর রহমান বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে এবং এ বিষয়ে পর্যালোচনা চলছে।

'এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য পাটপণ্যের রপ্তানিকারকদের সঙ্গেও আলোচনা চলছে'- যোগ করেন তিনি।

এর আগে বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ভারতের অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বাংলাদেশের পাটপণ্যের ওপর থেকে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ করেন।

সেসময় টিপু মুনশি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন যে, তিনি এবং মন্ত্রিসভায় তার সহকর্মী ভারতকে একটি নিশ্চয়তার ভিত্তিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের অনুরোধ করেছেন।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় ইঙ্গিত দিয়েছিল যে, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরকালে বাংলাদেশের পাটপণ্যের উপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিতে পারে দেশটি।

কিন্তু, দুই দেশের যৌথ ঘোষণায় এবিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।

এনিয়ে নিরাশ হলেও, পুরোপুরি আশা ছাড়েননি বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ডিজিটিআর- এর সুপারিশের পর বুধবার (১২ অক্টোবর) বাংলাদেশের রপ্তানিকারকদের সাথে একটি ভার্চুয়াল সভা করেছে মন্ত্রণালয়। সভায় ভারতের এ উদ্যোগ নিয়ে রপ্তানিকারকরা তাদের উদ্বেগ তুলে ধরেন। 

নাম না প্রকাশের শর্তে একজন রপ্তানিকারক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে এবিষয়ে চিঠি দেব। বাণিজ্য মন্ত্রণালয় থেকেও অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হবে। তারপর অর্থ মন্ত্রণালয় ডিজিটিআর- এর সুপারিশ অনুসারে অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ না করতে আনুষ্ঠানিকভাবে ভারতের অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করবে'।

ভারত সরকার এই শুল্কারোপের পর থেকেই বাংলাদেশের পাট ও পাটপণ্য রপ্তানি মন্দ দশায় পড়ে। গত অর্থবছরে বাংলাদেশের সার্বিক রপ্তানি ৩৪ শতাংশ বাড়লেও, পাটে হয়েছে ঋণাত্মক প্রবৃদ্ধি।

২০২১-২২ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় পাটের আঁশ, দড়ি, বস্তা ও ব্যাগ রপ্তানিতে ১৪ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।

এর আগে এক চিঠিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার ভারতীয় সমকক্ষকে এই শুল্ক তুলে নেওয়া হলে বাংলাদেশ থেকে পাট রপ্তানি ব্যাপকহারে বাড়বে না বলেও আশ্বস্ত করেন।

চিঠিতে তিনি জানান, 'ভূমি সংকটের কারণে বাংলাদেশে পাট চাষের জমি খুবই সীমিত, এবং তার ফলে গত পাঁচ বছর ধরে বাংলাদেশের কাঁচা পাট উৎপাদনের পরিমাণ একই পর্যায়ে রয়েছে। অদূর ভবিষ্যতেও এটি বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই'।

'আপনি হয়তো অবগত আছেন, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগসহ চলমান বিভিন্ন সংকটের কারণে আমাদের পাটশিল্প এর বিপুল সংখ্যক দরিদ্র কর্মীর মজুরি পরিশোধে প্রতিকূলতার মধ্যে রয়েছে। তাই মূলত এই খাতকে স্থিতিশীল রাখতে সরকার সীমিত সহায়তা দিয়ে থাকে, যার মূল্য লক্ষ্যই হলো লাখ লাখ পাটকল কর্মী ও চাষির জীবিকা রক্ষা করা'- যোগ করেছেন তিনি। 

সরকারের এই নগদ সহায়তা যদি ভারতের উদ্বেগের কারণ হয়– তাহলে সেটি বিশ্ববাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)'র মাধ্যমে সমাধান করতে ভারতীয় অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ করেন মুস্তফা কামাল। 

Related Topics

টপ নিউজ

পাটপণ্য রপ্তানি / ভারত / অ্যান্টি-ডাম্পিং শুল্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স ও এএফপি
    যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
    দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • ইরান যুদ্ধ থামাতে পারে কেবল চীন–রাশিয়া–ভারত: মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি স্যাক্স
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • ইরান যুদ্ধ: রাশিয়া-চীন লাভে, পশ্চিমা বিশ্ব চাপে

Most Read

1
ছবি: রয়টার্স ও এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির জন্য ১০ দফা প্রস্তাব দিল ইরান, ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

2
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

5
ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি গ্রহণ করেছিল, যাতে বিশ্ববাজার থেকে দেশটির তেল সরিয়ে দেওয়া যায় এবং তেহরানের আয়ের প্রধান উৎস বন্ধ করা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি ইরান

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net