Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কেন্দ্রীয় ব্যাংকের ১০ কর্মকর্তাকে শোকজ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
25 September, 2022, 09:40 am
Last modified: 25 September, 2022, 12:41 pm

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে কেন্দ্রীয় ব্যাংকের ১০ কর্মকর্তাকে শোকজ

সাংবাদিকদের কেনো এসব তথ্য জানানো হলো, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে।
টিবিএস রিপোর্ট
25 September, 2022, 09:40 am
Last modified: 25 September, 2022, 12:41 pm

গণমাধ্যমে নানান সংবাদ প্রকাশের জেরে কেন্দ্রীয় ব্যাংকের অন্তত ১০ কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। বিভিন্ন বিভাগের যুগ্ম পরিচালক থেকে শুরু করে নির্বাহী পরিচালক পর্যন্ত কর্মকর্তারা এমন শোকজের মুখোমুখি হয়েছেন। 

ভুক্তভুগী একাধিক কর্মকর্তা জানান, 'প্রেস লিকের কারণে' তাদেরকে দায়ী করে শোকজের নোটিশ দেওয়া হয়েছে। 

সাংবাদিকদের কেনো এসব তথ্য জানানো হলো, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে নোটিশে।

"প্রায় মাসখানেক ধরে, কেন্দ্রীয় ব্যাংকের কোনো প্রতিবেদন প্রকাশিত হলেই ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের ডেকে নিয়ে জবাবদিহিতার মুখোমুখি করছেন। তারা কর্মীদের বদলি করাসহ চাকরি থেকে বরখাস্তেরও হুমকি দিচ্ছেন," নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান এক কর্মকর্তা। 

কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা আরও জানান, শোকজ বা কারণ দর্শানোর নোটিশ পাওয়া কর্মকর্তার সংখ্যা দশের বেশি।

বাংলাদেশ সূত্রে জানা গেছে, পরবর্তীতে তিনটি বিভাগের পরিচালকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সময়ে, একজন ডেপুটি গভর্নর তার অফিসে ডেকে নিয়ে বেশ কয়েকজন কর্মকর্তাকে বকাঝকাও করেছেন। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা যায়, সোস্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ২৩ শতাংশ থেকে গোপন করে বর্তমানে প্রতিষ্ঠানটি মাত্র ৫ শতাংশ খেলাপি ঋণ দেখাচ্ছে। এমন তথ্য গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একইসঙ্গে, ওই বিভাগের পরিচালককে শোকজ করা হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক নতুন করে কয়েকটি বিভাগে বিনা নোটিশে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণে অন্য বিভাগের কর্মকর্তারাও এখন সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ রাখার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করছেন।

ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, "আমাদের নির্দেশ দেওয়া হয়েছে যেনো কোনো সাংবাদিককে প্রবেশ করতে না দেওয়া হয়। প্রেসের সঙ্গে কোনো ধরনের তথ্য শেয়ার করা যাবে না।"

"এমনকি আমরা সাংবাদিকদের সঙ্গে কথা না বললেও তারা (ঊর্ধ্বতন কর্মকর্তারা) আমাদের সন্দেহ করেন," যোগ করেন ওই কর্মকর্তা।

তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, গণমাধ্যমের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ ধরনের কোনো কারণ দর্শানোর নোটিশ বা শোকজ জারির বিষয়ে তিনি অবগত নন।

"প্রতিদিনই সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে আসছেন, বিভিন্ন তথ্য নিয়ে নিউজ করছেন। তবে এ কারণে কোনো কর্মকর্তাকে শোকজ করা হয়েছে, এমন কোনো বিষয় আমি জানি না," বলেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

কেন্দ্রীয় ব্যাংক / বাংলাদেশ ব্যাংক / শোকজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net