Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 09, 2026
ওয়েজবোর্ড গঠনে দেরি হলে ডিয়ারনেস অ্যালাউন্স চায় শ্রমিক নেতারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
21 September, 2022, 10:05 am
Last modified: 21 September, 2022, 10:25 am

Related News

  • ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যের ডাক দিলেন চট্টগ্রামের শ্রমিক নেতারা
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • কারখানায় চরম তাপপ্রবাহ ও বায়ু চলাচলের অভাবে বাড়ছে শ্রমিকের অসুস্থতা, কমছে উৎপাদন: গবেষণা
  • শ্রমিকদের সুরক্ষায় আইএলও’র ৩ কনভেনশনে সই অন্তর্বর্তী সরকারের
  • ২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর: আসিফ নজরুল

ওয়েজবোর্ড গঠনে দেরি হলে ডিয়ারনেস অ্যালাউন্স চায় শ্রমিক নেতারা

শ্রম সংক্রান্ত বিরোধ নিরসনে বিজিএমইএ গঠিত আরবিট্রেশন কমিটি সক্রিয় করার দাবিও উঠে আসে সভায়।
টিবিএস রিপোর্ট
21 September, 2022, 10:05 am
Last modified: 21 September, 2022, 10:25 am
ছবি- টিবিএস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের শ্রমিকদের টিকে থাকার জন্য দ্রুত ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছে দেশে ১৬টি শ্রমিক ফেডারেশনের সমন্বয়ে গঠিত ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

ওয়েজবোর্ড গঠনের আগ পর্যন্ত শ্রমিকদের ডিয়ারনেস অ্যালাউন্স এবং রেশন চালু করার দাবি জানিয়েছে সংগঠনটি। এছাড়া শ্রম সংক্রান্ত বিরোধ নিরসনে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) গঠিত আরবিট্রেশন কমিটিকে সক্রিয় করার দাবিও উঠে আসে ওই সভায়।

মঙ্গলবার তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করে এ দাবি জানিয়েছে আইবিসি।

বৈঠক সূত্র জানিয়েছে, বিজিএমইএ শ্রমিকদের এ দাবির সঙ্গে একমত প্রকাশ করেছে। বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় পোশাকের অর্ডার কমছে জানিয়ে এ বিষয়টি শ্রমিকদের বিবেচনায় রাখার অনুরোধ জানিয়েছে।

একই সঙ্গে রেশন চালু করার জন্য সংগঠনটির পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছে।

এছাড়া শ্রম সংক্রান্ত যে কোন সমস্যায় বিদেশীদের কাছে নালিশ না দিয়ে দেশেই সমাধানের জন্য শ্রমিকদের প্রতি বিজিএমইএ'র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।

জবাবে শ্রমিক নেতাদের পক্ষ থেকে জানানো হয়, সমাধান না পেলে তারা বিদেশী তথা বায়ারদের কাছে যাবেন।

সভায় উপস্থিত বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'পণ্যমূল্য বৃদ্ধির কারণে পোশাক শ্রমিকদের পক্ষে এখন বর্তমান বেতনে টিকে থাকা সম্ভব হচ্ছে না। এজন্য দ্রুত মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছি। মজুরি বোর্ড গঠন করতে যে সময় লাগবে, ওই সময়ের জন্য শ্রমিকদের ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া এবং এলাকাভিত্তিক সব শ্রমিককে না হলেও চতুর্থ থেকে সপ্তম গ্রেড পর্যন্ত শ্রমিকদের রেশন সুবিধার আওতায় আনতে দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি।'

তিনি বলেন, 'শ্রমিকদের বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে বিজিএমইএ গঠিত আরবিট্রেশন কমিটিকে অ্যাকটিভ করার কথা বলেছি।'

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএর আইএলও বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এএনএম সাইফুদ্দিন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'পণ্যমূল্য বৃদ্ধির কারণে শ্রমিকদের কষ্ট হচ্ছে, তা আমরা বুঝি এবং তাদের প্রস্তাবের সঙ্গে একমত। কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতি আমাদের প্রতিকূলে। অর্ডার ক্রমাগত কমছে। তবুও যেহেতু পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠনের নিয়ম রয়েছে, ওই নিয়ম অনুযায়ী মজুরি বোর্ড গঠন হবে বলে আমরা মনে করি। এ বিষয়ে সরকার যৌক্তিক সিদ্ধান্ত নেবে বলে আমরা মনে করি।'

প্রসঙ্গত, সর্বশেষ মজুরি বোর্ড গঠন হয়েছিলো ২০১৮ সালে। সে হিসেবে পরবর্তী মজুরি বোর্ড গঠন হওয়ার কথা আগামী বছর।

তবে বিজিএমইএর অপর একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সরকার নতুন মজুরি বোর্ড কিংবা মহার্ঘ ভাতার বিষয়ে সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে আমাদের তেমন কিছু করার থাকে না।'

এদিকে সভার বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিজিএমইএ'র এক প্রেস রিলিজে সংগঠনটির সভাপতি ফারুক হাসানকে উদ্ধৃত করে বলা হয়,  শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে কাজের সুসম্পর্ক বজায় তৈরি পোশাক খাতকে এর প্রবৃদ্ধি ধরে রাখতে সাহায্য করবে। এতে উভয় পক্ষই লাভবান হবে। এই গুরুত্ব বিবেচনায় বিজিএমইএর একটি সালিশ তথা মীমাংসা কমিটি রয়েছে যা বিরোধ ও অভিযোগের মামলা নিষ্পত্তির জন্য বিনামূল্যে কর্মীদের পরিষেবা প্রদান করে। 

প্রসঙ্গত, বর্তমানে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন আট হাজার টাকা। 

Related Topics

টপ নিউজ

ওয়েজবোর্ড / ডিয়ারনেস অ্যালাউন্স / শ্রমিক অধিকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের
  • নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
    নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

Related News

  • ন্যায্য মজুরি ও অধিকার আদায়ে শ্রমিকদের ঐক্যের ডাক দিলেন চট্টগ্রামের শ্রমিক নেতারা
  • শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে: তথ্যমন্ত্রী
  • কারখানায় চরম তাপপ্রবাহ ও বায়ু চলাচলের অভাবে বাড়ছে শ্রমিকের অসুস্থতা, কমছে উৎপাদন: গবেষণা
  • শ্রমিকদের সুরক্ষায় আইএলও’র ৩ কনভেনশনে সই অন্তর্বর্তী সরকারের
  • ২-৩ সপ্তাহের মধ্যেই সৌদি আরবের সঙ্গে শ্রম চুক্তি স্বাক্ষর: আসিফ নজরুল

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি: নীতিমালা করতে বিপিসিকে ৪ দিন সময়, তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের

2
নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন
আন্তর্জাতিক

নিউইয়র্ক টাইমসের জরিপে একুশ শতকের সেরা ৫০ থ্রিলার—দেখে নিন কয়টি পড়েছেন

3
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

4
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

5
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net