Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
আয়কর রিটার্ন যাচাই এখন অনলাইনে

অর্থনীতি

রিয়াদ হোসেন
08 September, 2022, 10:00 am
Last modified: 08 September, 2022, 10:08 am

Related News

  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
  • ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

আয়কর রিটার্ন যাচাই এখন অনলাইনে

ইউটিলিটি সংযোগ বা ক্রেডিট কার্ড পাওয়ার মতো ন্যূনতম ৩৮টি পরিষেবা পেতে হলে ট্যাক্স রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
রিয়াদ হোসেন
08 September, 2022, 10:00 am
Last modified: 08 September, 2022, 10:08 am

সম্প্রতি কর বিভাগ এমন একটি অনলাইন পরিষেবা চালু করেছে, যার মাধ্যমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে লগইন করে যাচাই করতে পারবেন করদাতা সনাক্তকরণ নম্বরের (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর-টিআইএন) বিপরীতে রিটার্ন দাখিল হয়েছে কিনা। 

গত ২১ আগস্ট চালু হয় এই অনলাইন পরিষেবা। রাজস্ব বিভাগ বলছে, চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থা সংশ্লিষ্ট অফিসগুলো থেকে ব্যাপক সাড়া পেয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ জাহিদ হাসান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এখন প্রতিদিন ৩ হাজারের বেশি রিটার্ন যাচাই করা হচ্ছে। আমরা আশা করি এটি ধীরে ধীরে আরও বাড়বে।"

তিনি বলেন, অনলাইন সেবার লক্ষ্য হল, ঝামেলামুক্তভাবে যাচাই করা।

তবে রাজস্ব বোর্ড বিষয়টি সেভাবে প্রচার না করায় রিটার্নের ই-ভেরিফিকেশন নিয়ে অন্ধকারে রয়েছে বেশ কয়েকটি সরকারি অফিস। এছাড়া কিছু অফিস বলছে, সার্ভার জটিলতার কারণে তারা সিস্টেমে প্রবেশ করতে পারছে না।

ঢাকার একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক জানান, তিনি ই-ভেরিফিকেশন সম্পর্কে অবগত নন; তার শাখা এখনও রিটার্ন দাখিলের নথির হার্ড কপিই চাচ্ছে।

মাঠ পর্যায়ের জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তারা অনলাইন পরিষেবা সম্পর্কে জানেন না।

গত জাতীয় বাজেটে সরকার ফিনান্স বিলে বেশ কিছু সংস্কার এনেছিল, যার মধ্যে ইউটিলিটি সংযোগ বা ক্রেডিট কার্ড পাওয়ার মতো ন্যূনতম ৩৮টি পরিষেবা পেতে হলে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়।

এর আগে কেবল ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন প্রদান করেই পরিষেবাগুলো পাওয়া যেতো। 

রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মতে, প্রায় ৩ লাখ সরকারি ও বেসরকারি অফিস রয়েছে যাদের রিটার্ন দাখিল যাচাইয়ের প্রয়োজন।

দেশে প্রায় ৮০ লাখ টিআইএন ধারক রয়েছেন, যাদের মধ্যে ৩০ লাখেরও কম ট্যাক্স রিটার্ন জমা দিয়েছেন। সমস্ত টিআইএন ধারককে করের আওতায় আনতে রাজস্ব বোর্ড বর্তমান ২০২৩ অর্থবছর থেকে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
 
Related Topics

টপ নিউজ

ট্যাক্স রিটার্ন / আয়কর রিটার্ন / রাজস্ব বোর্ড / টিআইএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: সংগৃহীত
    চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  
  • ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
    নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

Related News

  • ১৫০ সিসির ঊর্ধ্বে মোটরসাইকেল নিবন্ধনে লাগবে টিআইএন
  • ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন শিক্ষার্থীরা
  • ব্যাংক হিসাব খুলতে ও চালু রাখতে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার
  • এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশ বিমানে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চাকরি হারালেন পুলিশের আরো ‍দুই কর্মকর্তা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

ইসলামিক ক্রেডিট কার্ডের গাইডলাইন: মদ, জুয়াসহ নিষিদ্ধ খাতে লেনদেন করা যাবে না  

6
ব্রাউনফিশ স্টুডিওতে হামলা-ভাঙচুরের দৃশ্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিউ গিনি প্রপার্টিজে হামলার পর বন্ধ ব্রাউনফিশ স্টুডিও, নির্মাণশ্রমিকদের টাকা-ফোন লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net