Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
চট্টগ্রাম কাস্টম হাউজে আমদানি পণ্য খালাসে সময় লাগে ১১ দিনের বেশি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 September, 2022, 09:20 am
Last modified: 06 September, 2022, 06:40 pm

Related News

  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
  • চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩২.৯৬ লাখ কনটেইনার হ্যান্ডেল, আয় ৭৫,৪৩২ কোটি টাকা
  • চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত
  • ৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের

চট্টগ্রাম কাস্টম হাউজে আমদানি পণ্য খালাসে সময় লাগে ১১ দিনের বেশি

ঢাকা কাস্টমস হাউজে তা সাড়ে সাত দিন এবং বেনাপোল কাস্টমস হাউজে সময় লাগে ১০ দিনের বেশি।
টিবিএস রিপোর্ট
06 September, 2022, 09:20 am
Last modified: 06 September, 2022, 06:40 pm

আমদানি পণ্যবাহী জাহাজ বন্দরে আসার পর তা খালাস করা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউজে গড়ে ১১ দিন ৬ ঘণ্টা সময় লাগে।

ঢাকা কাস্টমস হাউজে তা সাড়ে সাত দিন এবং বেনাপোল কাস্টমস হাউজে সময় লাগে ১০ দিনের বেশি।

ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)-এর এক স্টাডিতে এসব তথ্য উঠে এসেছে। কম্প্রিহেনসভ টাইম রিলিজ স্টাডি (টিআরএস)- শীর্ষক ওই জরিপ গত মে মাসে তিনটি কাস্টমস হাউজের বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে করা হয়।

রবিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে টিআরএস রিপোর্ট ডিসেমিনেশন প্রোগ্রামে এ তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের একটি রেকর্ডেড বক্তব্য প্রচার করা হয়।

মূলত বন্দরে পণ্যবাহী জাহাজ আসার পর ওই পণ্য বন্দর থেকে ছাড় করা পর্যন্ত কত সময় লাগে - সে সম্পর্কে ধারণা পাওয়ার জন্য গবেষণাটি করা হয়। এতে সহযোগিতা করে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও)।

দেশের মোট আমদানি-রপ্তানির ৯০ শতাংশ সম্পন্ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউজের মাধ্যমে। গবেষণায় উঠে এসেছে, চট্টগ্রাম বন্দরে  আমদানি পণ্য ক্লিয়ার করতে যে সময় লাগে, তার প্রায় তিন-চতুর্থাংশ সময় লাগে আমদানিকারক ও তাদের প্রতিনিধি (সিএন্ডএফ এজেন্ট)-দের কারণে।

১৪ শতাংশ সময় লাগে পোর্ট অথরিটির এবং ৮ শতাংশ সময় লাগে কাস্টমস সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন  করার ক্ষেত্রে।

এর আগে ২০১৫ সালে এনবিআর একটি টিআরএস করেছিলো তিনটি কাস্টমস হাউজের পারফর্মেন্স মূল্যায়ন করার জন্য। এই টিআরএস-এর ফলাফল অনুযায়ী, তখন  আমদানি পণ্য ছাড় করতে সময়  লাগতো  গড়ে ১১ দিন ৯ ঘণ্টা আর রপ্তানি পণ্যের ক্ষেত্রে প্রায় ৫ দিন।

সেই বিবেচনায় গত সাত বছরে চট্টগ্রাম কাস্টমস হাউজে পণ্য ক্লিয়ারেন্সের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়নি। অবশ্য ওই টিআরএস ডব্লিওসিওতে গৃহীত হয়নি।

এবারের টিআরএস সংস্থাটির নিয়ম মেনে কম্প্রিহেনসিভ ওয়েতে করা হয় এবং তা গৃহীত হয় বলে এনবিআরের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান।

তবে এবারের টিআরএস আমদানি পণ্যের জন্য করা হলেও রপ্তানি পণ্যের ছাড় করার ক্ষেত্রে কত সময় লাগে, সে স্টাডি করা হয়নি।

এ সময় বলা হয়, আমদানি পণ্যবাহী জাহাজ বন্দরে আসার পর প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি সাবমিট করার শর্ত রয়েছে, যাতে অনেক সময় ব্যয় করে আমদানিকারকের প্রতিনিধি তথা সিএন্ডএফ এজেন্টরা।

টিআরএস সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এনবিআর- টিআরএস সেন্ট্রাল কমিটির আহ্বায়ক আবদুল হাকিম এবং চট্টগ্রাম কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার মো. তোফায়েল আহমেদ।

তবে নিএন্ডএফ এজেন্ট প্রতিনিধিরা কাস্টমস প্রসিডিউরে দেরি হওয়ার জন্য কাস্টমস হাউজগুলোতে সার্ভার সঠিকভাবে কাজ না করাকে দায়ী  করেন।

তবে মোট সময়ের প্রায় তিন-চতুর্থাংশ সময় কেন আমদানিকারক ও ব্রোকারদের (মূলত সিএন্ডএফ এজেন্ট) কারণে লাগছে, তার কারণ অনুসন্ধান করার আহবান জানান ব্যবসায়ী প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তান্তিকারক সমিতি (বিজিএমইএ)-র পরিচালক আসিফ আশরাফ। তিনি এ লক্ষ্যে আরেকটি গবেষণা করার জন্য এনবিআরের প্রতি আহ্বান জানান।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে এনবিআরের সিনিয়র কর্মকর্তা ছাড়াও আমদানি রপ্তানিকারক,  সিএন্ডএফ এজেন্টএবং অন্যান্য সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা অংশ নেন।
 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম কাস্টম হাউজ / চট্টগ্রাম কাস্টমস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • সাবেক এমপিদের বিলাসবহুল গাড়ি বিক্রি নিয়ে এনবিআরের নতুন পরিকল্পনা
  • চট্টগ্রাম বন্দরে রেকর্ড ৩২.৯৬ লাখ কনটেইনার হ্যান্ডেল, আয় ৭৫,৪৩২ কোটি টাকা
  • চট্টগ্রাম কাস্টমসে কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত
  • ৭২ গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম কাস্টম; ৩০টি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net