Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
ক্রেডিট কার্ডে অতিরিক্ত খরচ: ২৭ ব্যাংককে শোকজ 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 September, 2022, 09:30 am
Last modified: 05 September, 2022, 10:02 am

Related News

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: শোকজের পরদিন কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

ক্রেডিট কার্ডে অতিরিক্ত খরচ: ২৭ ব্যাংককে শোকজ 

প্রচলিত নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ক্রেডিট কার্ডের মাধ্যমে বছরে ১২ হাজার মার্কিন ডলার খরচ করতে পারেন।
টিবিএস রিপোর্ট
05 September, 2022, 09:30 am
Last modified: 05 September, 2022, 10:02 am
ফাইল ছবি

ক্রেডিট কার্ডে সীমার অতিরিক্ত ডলার খরচ করায় ২৭টি ব্যাংককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার একটি চিঠির মাধ্যমে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি পাঠিয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি ক্রেডিট কার্ডের মাধ্যমে বছরে ১২ হাজার মার্কিন ডলার খরচ করতে পারেন। তবে এই ব্যাংকগুলোর ইস্যুকৃত ৭১টি ক্রেডিট কার্ড প্রায় ২০ হাজার ডলার পর্যন্ত খরচ করেছে তাই তাদের শোকজ করা হয়েছে।

ডলারের সংকট দেখা দেয়ায় গত ১০ আগস্ট খোলাবাজারে ডলার ১২০ টাকায় বিক্রি হয়। এরপর কেন্দ্রীয় ব্যাংক ও বিভিন্ন সংস্থার অভিযানে ৫টি মানিচেঞ্জারের লাইসেন্স বাতিল করা হয়, একইসঙ্গে ৪২টি প্রতিষ্ঠানকে শোকজ করা হয়। যদিও সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে বিদেশে ক্যাশ ডলারের চেয়ে কার্ড ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে।

চলতি ২০২২ এর জুলাই মাসে কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে ৩৭ হাজার ৬৯৯ কোটি টাকা। যা আগের মে মাসে ছিল ২৮ হাজার ৭৬৪ কোটি টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ৮৯৩৫ কোটি টাকা, যা বেড়েছে প্রায় ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের ই-ব্যাংকিং এবং ই-কমার্স স্ট্যাটিস্টিকস রিপোর্ট থেকে এমন তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা জানান, খোলাবাজারে গত কয়েকমাস যাবৎ ডলারের ব্যাপক সংকট রয়েছে। এছাড়া ডলার কিনতে গিয়ে ব্যাংক রেটের চেয়ে অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। তাই যারা বিদেশে ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসার জন্য যাচ্ছে তারা কার্ড ব্যবহার বাড়িয়েছে। যার ফলে কার্ডের মাধ্যমে ফরেন কারেন্সি ট্রানজেকশন ও লোকাল ট্রানজেকশনের পরিমাণ বাড়ছে। 

Related Topics

টপ নিউজ

ক্রেডিট কার্ড / শোকজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • ছবি: এপি
    লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ
  • ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
    ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

Related News

  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট: ২৮ বিচারককে শোকজের প্রতিবাদ ল’ইয়ার্স অ্যালায়েন্সের
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • বিদেশে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় স্থানে থাইল্যান্ড
  • গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: শোকজের পরদিন কেন্দ্রীয় ব্যাংকের ৩ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
ছবি: এপি
আন্তর্জাতিক

লোহিত সাগর বন্ধ করে দিতে পারে ইরান, যুক্তরাষ্ট্রকে হরমুজ অবরোধ তুলে নিতে সৌদির চাপ

3
ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 
বাংলাদেশ

ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারির তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা 

4
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

5
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

6
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net