Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
চলতি অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো বাংলাদেশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 July, 2022, 11:45 am
Last modified: 20 July, 2022, 10:23 pm

Related News

  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি

চলতি অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলো বাংলাদেশ

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বেশি।
টিবিএস রিপোর্ট
20 July, 2022, 11:45 am
Last modified: 20 July, 2022, 10:23 pm
ছবি- মোহাম্মদ মিনহাজ উদ্দিন/ টিবিএস

চলতি অর্থবছরে ৬৭ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার।

বুধবার (২০ জুলাই) এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, "চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার। এর মধ্যে ৫৮ বিলিয়ন ডলার আসবে পণ্য রপ্তানি থেকে এবং ৯ বিলিয়ন ডলার সেবা খাত থেকে।"

"যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড হল উপযুক্ত নীতি খুঁজে বের করা এবং সেগুলো সময়মতো বাস্তবায়ন করা। তাছাড়া, বেসরকারি খাতের প্রবৃদ্ধির জন্য সরকারের সহায়তা গুরুত্বপূর্ণ," যোগ করেন বাণিজ্যমন্ত্রী।

সম্প্রতি পাস হওয়া ২০২২-২৩ অর্থবছরের বাজেট অনুযায়ী, বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশ। 

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ১১ শতাংশ বেশি।

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো বলেন, "রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সাপ্লাই চেইনকে প্রভাবিত করছে। এর ফলে অনেক প্রয়োজনীয় পণ্যের দাম, বিশেষ করে খাদ্যপণ্যের দাম বেড়েছে।"

"আমেরিকা ও ইউরোপে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব বাড়ছে। আইএমএফের মতে, বৈশ্বিক প্রবৃদ্ধির হার হবে ৪.৪ শতাংশ এবং আগামী বছরে তা আরো কমতে পারে।"

গত অর্থবছরে পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৫২ বিলিয়ন ডলার এবং সেবা খাতের আয় ছিল ৮ বিলিয়ন ডলার।

এদিকে, গত অর্থবছরে তৈরি পোশাক খাতে রপ্তানির পরিমাণ ছিল ৪২.২ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরে এ খাতে ৪৬ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 

টিপু মুনশি বলেন, রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকার নীতিগত সহায়তা দেবে।

মন্ত্রী বলেন, "সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টা আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।"
 
Related Topics

টপ নিউজ

রপ্তানি আয় লক্ষ্যমাত্রা / রপ্তানি আয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • মে মাসে রপ্তানি আয় কমেছে ৭.০৭ শতাংশ
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • ঈদের বন্ধ ও ইরান যুদ্ধে ব্যাহত শিপমেন্ট: মার্চে রপ্তানি আয় কমেছে ১৮ শতাংশ
  • ফেব্রুয়ারিতেও রপ্তানি আয় তলানিতে, টানা ৭ মাস কমছে রপ্তানি

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net