Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
২০২০ সালে বিশ্বের ৮ম শীর্ষ প্রবাসী আয় প্রবাহ এসেছে বাংলাদেশে: বিশ্বব্যাংক

অর্থনীতি

মহসিন ভুঁইয়া
18 May, 2021, 08:25 pm
Last modified: 18 May, 2021, 08:32 pm

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

২০২০ সালে বিশ্বের ৮ম শীর্ষ প্রবাসী আয় প্রবাহ এসেছে বাংলাদেশে: বিশ্বব্যাংক

গেল বছরের রেমিট্যান্স প্রবাহ ছিল মোট দেশজ পণ্যের ৬.৬ শতাংশ। আয় প্রবাহ বাড়ায় দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর প্রবাসী আয়ে তৃতীয় শীর্ষ অবস্থান ধরে রাখে বাংলাদেশ
মহসিন ভুঁইয়া
18 May, 2021, 08:25 pm
Last modified: 18 May, 2021, 08:32 pm
ছবি: সংগৃহীত

২০২০ সালে রেকর্ড ২১.৭৫ বিলিয়ন ডলার সমমূল্যের অর্থ দেশে পাঠান প্রবাসীরা, ফলে প্রবাসী আয়ে এই সময় বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে অষ্টম স্থান অর্জন করে। তার আগের বছর ২০১৯ সালের চাইতেও এই আয় প্রবাহ ছিল ১৮.৪ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক দাতাগোষ্ঠী বিশ্বব্যাংকের সর্বশেষ 'মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ' সূত্রে এসব কথা জানা গেছে।  

গেল বছরের রেমিট্যান্স প্রবাহ ছিল মোট দেশজ পণ্যের ৬.৬ শতাংশ। আয় প্রবাহ বাড়ায় দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর প্রবাসী আয়ে তৃতীয় শীর্ষ অবস্থান ধরে রাখে বাংলাদেশ।   

২০১৯ সালে বাংলাদেশমুখী রেমিট্যান্স প্রবাহের পরিমাণ ছিল ১৮.৩৬ বিলিয়ন ডলার, সেবছর প্রবাসী আয়ে বিশ্বে নবম স্থানে ছিল বাংলাদেশ।

২০১৯ সালের তুলনায় শূন্য দশমিক ২ শতাংশ কমলেও, ২০২০ সালে প্রতিবেশী ভারতে ৮৩.১৫ ডলারের বৈদেশিক আয় আসে, এতে দেশটি দক্ষিণ এশিয়াসহ পুরো বিশ্বের সবচেয়ে বড় রেমিট্যান্স প্রাপ্ত দেশের অবস্থান ধরে রাখে। 

তারপরেই দ্বিতীয় অবস্থানে ছিল চীন। গেল বছর বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির প্রবাসী নাগরিকেরা ৫৯.৫১ বিলিয়ন ডলারের আয় পাঠান। এরপর, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে ছিল মেক্সিকো, ফিলিপাইন ও মিশর। দেশগুলি যথাক্রমে; ৪২.৮৮, ৩৪.৯১ এবং ২৯.৬০ বিলিয়ন ডলার পায়। 

বিশ্বব্যাংক বলেছে, কোভিড-১৯ মহামারির অভিঘাত সত্ত্বেও রেমিট্যান্স প্রবাহ 'অসাধারণ' সহনশীলতা প্রদর্শন করে, এমনকি বিশ্বব্যাংক যতটা কমার শঙ্কা করেছিল, প্রকৃতপক্ষে কমেছে তার চেয়েও ক্ষুদ্র পরিসরে।  

মাইগ্রেশন অ্যান্ড রেমিট্যান্সেস প্রতিবেদনের মুখ্য লেখক এবং বিশ্বব্যাংকের গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট- শাখার প্রধান দিলীপ রাঠা বলেন, "মহামারি কালে আয় সঙ্কটে পড়েছে অগণিত পরিবার, তাদের জীবিকা নির্বাহের জন্য বিদেশ থেকে পাঠানো স্বজনদের আয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।"

(সংক্ষেপিত)

ইংরেজিতে মূল প্রতিবেদনটি পড়ুন- 2020 remittance flow to Bangladesh was 8th highest globally: World Bank

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

প্রবাসী আয় / বিশ্বব্যাংক / বাংলাদেশ / দক্ষিণ এশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
  • আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়বে
  • জ্বালানি নিয়ে নৈরাজ্য চলছেই: জোড়-বিজোড় রেশনিংয়ের মতো পরিকল্পনা এখনো উপেক্ষিত
  • খেলাপি ও বিলম্বিত বিচার যেভাবে বন্ডে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলেছে
  • ভারত থেকে পাইপলাইনে এল আরও ৫ হাজার টন ডিজেল

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net