Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
১৯৩০-এর মহামন্দার পর সবচেয়ে বড় সংকটে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

অর্থনীতি

টিবিএস ডেস্ক
10 April, 2020, 11:55 am
Last modified: 10 April, 2020, 12:29 pm

Related News

  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া

১৯৩০-এর মহামন্দার পর সবচেয়ে বড় সংকটে বিশ্ব অর্থনীতি: আইএমএফ

ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, করোনা ভাইরাস এমন এক সংকট তৈরি করেছে যা গত শতকেও দেখা যায়নি। এই প্রেক্ষিতে আগামী মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে সদস্য দেশগুলোর অর্থনীতিতে চলতি এবং আগামী বছর বিপর্যয়কর পরিস্থিতির অনুমান প্রকাশ করবে সংস্থাটি।
টিবিএস ডেস্ক
10 April, 2020, 11:55 am
Last modified: 10 April, 2020, 12:29 pm
ছবি: দ্য টেলিগ্রাফ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত শতকের যেকোনো মন্দার তুলনায় বড় সংকটের মধ্যে পড়েছে বিশ্ব অর্থনীতি। এমন কথাই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। বৃহস্পতিবার এক বক্তব্যে তিনি এ থেকে পরিত্রাণ পেতে ব্যাপক আকারের উদ্যোগ দরকার হবে বলেও জানান।

বিশ্ব অর্থনীতির নিম্নমুখী গতি নিয়ে অবশ্য আগে থেকেই সতর্ক করে আসছিল আইএমএফ, বিশ্বব্যাংকসহ অন্যান্য দাতা সংস্থা। তবে করোনাভাইরাস মহামারির প্রভাব অর্থনীতিতে নজিরবিহীন বিপর্যয় তৈরি করেছে বলে সতর্ক করা হচ্ছে।

এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ববর্তী বা ১৯৩০-এর দশকের মহামন্দার চেয়েও অধিক ধ্বংসাত্মক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করার পাশাপাশি এই সংকট মোকাবিলায় সকল প্রকার বড় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। খবর দ্য টেলিগ্রাফের।

বিশ্বের ১৯২ দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় ৯৬ হাজার মানুষ মারা গেছেন। সংক্রমিতের সংখ্যা ১৬ লাখ ছাড়িয়ে গেছে। ভাইরাসটি প্রতিরোধের লড়াইয়ে এখন লকডাউন চলছে দেশে দেশে। ফলে থমকে গেছে কারখানা, সেবাভিত্তিক ব্যবসা এবং অপ্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কর্মকাণ্ড।

এই অবস্থায় আইএমএফের আশঙ্কা ২০২০ সালে বৈশ্বিক গড় উৎপাদন ও সেবা প্রবৃদ্ধি তলিয়ে যাবে নিম্নমুখী অবস্থানে। জর্জিয়েভা জানান, আইএমএফের ১৮০টি স্থায়ী সদস্য দেশের মধ্যে ১৭০টি দেশই তাদের মাথাপিছু আয়ের সাংঘাতিক পতন লক্ষ্য করছে।

'মাত্র কয়েক মাস আগেই ওয়াশিংটনভিত্তিক দাতা সংস্থাটি ১৬০টি দেশে মাথাপিছু আয় প্রবৃদ্ধির অনুমান করেছিল', বিশ্বব্যাংকের সঙ্গে আগামী মঙ্গলবারের যৌথ বৈঠকের আগে বৃহস্পতিবার এভাবেই পরিবর্তিত অবস্থার কথা জানান জর্জিয়েভা। 

প্রথমবারের মতো ওই বৈঠক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হতে চলেছে।

জর্জিয়েভা বলেন, 'সবচেয়ে ভালো অবস্থাতেও বিশ্ব অর্থনীতি আগামী বছর বৈশ্বিক মহামারির ধাক্কা কাটিয়ে উঠতে পারে বলে অনুমান করছে আইএমএফ। তবে এজন্য চলতি বছরের শেষদিকে ভাইরাসের সংক্রমণ সম্পূর্ণ কমে যেতে হবে। ওই পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক গতিতে ফিরে এলেই শুধু সংকট থেকে কিছুটা উত্তরণের আশা রয়েছে।'

তবে খুব বেশি আশাবাদী না হয়ে বরং বিপর্যয় মোকাবিলাকেই প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

জর্জিয়েভা জানান, সংকট আরও গভীর আকার ধারণ করার ঝুঁকিই বেশি। এর প্রধান কারণ, বিদ্যমান বিনিয়োগ ও ব্যবসা- সবকিছু গ্রাস করে ফেলা করোনাভাইরাস ঘিরে গভীর অনিশ্চয়তা আইএমএফের পূর্বাভাসকে প্রভাবিত করছে।

এদিকে আইএমএফ আগামী মঙ্গলবার তাদের অতি-সাম্প্রতিক বিশ্ব অর্থনীতির পুর্বাভাসসূচক প্রতিবেদন 'ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক' প্রকাশ করবে। ওই প্রতিবেদনে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি এর সদস্য দেশগুলোর অর্থনীতি নিয়ে চলতি বছর এবং তার পরের বছরের জন্য খুবই বিপর্যয়কর পরিস্থিতির পূর্বাভাস দেবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত জানুয়ারির ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক শীর্ষক প্রতিবেদনটিতে সংস্থাটি চলতি বছর গড় বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হবে বলে অনুমান করেছিল। ২০২১ সালে তা ৩ দশমিক ৪ শতাংশ পর্যন্ত বাড়ার পূর্বভাস দেওয়া হয় সেসময়।

Related Topics

টপ নিউজ

বিশ্ব অর্থনীতি / আন্তর্জাতিক মুদ্রা তহবিল / করোনা ভাইরাস / মহামন্দা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ
  • মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কায় গতিমন্থর বিশ্ব অর্থনীতির, উঠে এলো ইউরোজোনের জরিপে
  • এবার বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস কমাল জাতিসংঘও, দায় মধ্যপ্রাচ্য সংকটেরই
  • ইরান যুদ্ধের দুই মাস: যে সংঘাতে প্রায় সকলেই হারছে, খাদের কিনারে বিশ্ব
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা, আইএমএফ–বিশ্বব্যাংক বৈঠকে পড়বে ছায়া

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net