Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
September 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, SEPTEMBER 17, 2026
সৌদি-রাশিয়া দ্বন্দ্বে পেছাল ওপেক প্লাস বৈঠক

অর্থনীতি

টিবিএস ডেস্ক
05 April, 2020, 11:15 am
Last modified: 05 April, 2020, 04:06 pm

Related News

  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ
  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • এআই তৈরি করতে পারে বিশ্ব অর্থনীতির মন্দা: হুঁশিয়ারি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের
  • সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

সৌদি-রাশিয়া দ্বন্দ্বে পেছাল ওপেক প্লাস বৈঠক

গত সপ্তাহে আংশিক দর পুনরুত্থানের পর, সোমবারের বৈঠকটি পেছানোর প্রেক্ষিতে আবারও দরপতনের শিকার হতে চলেছে জীবাশ্ম জ্বালানি তেল।
টিবিএস ডেস্ক
05 April, 2020, 11:15 am
Last modified: 05 April, 2020, 04:06 pm
সৌদি জ্বালানি মন্ত্রী আব্দুল আজিজ বিন সালমান আল-সৌদ এবং রুশ জ্বালানি মন্ত্রী অ্যালেক্সান্ডার নোভাক ২০১৯ সালের ৬ ডিসেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেন। ছবি: রয়টার্স

বিশ্বের জীবাশ্ম জ্বালানি তেলের সবচেয়ে বড় উত্তোলনকারীদের জোট ওপেক এবং তার সহযোগীদের মাঝে জ্বালানি তেলের সরবরাহ কর্তনের বৈঠক পিছিয়েছে। আগামীকাল সোমবার নির্ধারিত এই ভার্চুয়াল বৈঠক ওপেক প্লাস জোটের মাঝে একটি ঐক্যের সূচনা করবে এমন আশা করছিলেন জ্বালানি বাজার বিশেষজ্ঞরা।

তবে শেষ মুহূর্তের বিবাদে ওপেক ও তার মিত্রদের জোট- ওপেক প্লাসের বৈঠক আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এই সম্পর্কে নিশ্চিত হয়েছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি।  

এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনবিসিকে জানান, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী সোমবারের বৈঠকে বিশ্ব বাজারে জীবাশ্ম জ্বালানি তেলের দৈনিক সরবরাহ ১৫ লাখ ব্যারেল পর্যন্ত কমাতে চলেছেন। এনিয়ে উল্লেখিত দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলেও জানান ট্রাম্প।

এরপরেই সৌদি ও রাশিয়ার ক্রমবর্ধমান মতবিরোধে বৈঠক পেছানোর খবর জানা গেল।

ওপেক প্লাসের সরবরাহ কর্তনের বৈঠক পেছানোর ফলে বিশ্ব বাজারে চলতি সপ্তাহে ফের জ্বালানি তেলের বড় দরপতন প্রায় নিশ্চিত।

এর আগে গত সপ্তাহে বিশ্ব মহামারির মাঝেও জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারে কিছুটা শক্তিশালী দর অর্জন করেছিল। গত বৃহস্পতিবার মার্কিন জ্বালানি তেল ২৫ শতাংশ দর বৃদ্ধি অর্জন করে, করোনাভাইরাসের বিশ্ব মহামারির মাঝে যা একদিনে শীর্ষ দরবৃদ্ধির রেকর্ড। গত শুক্রবার নাগাদ তা আরও ১২ শতাংশ বাড়ে। গত শনিবার নাগাদ তা ৩২ শতাংশ দর প্রবৃদ্ধি নিয়ে সপ্তাহ শেষ করে (যেহেতু রোববার ছুটির দিন)।

বর্তমানে কোভিড-১৯ ভাইরাসের কারণে মুখ থুবড়ে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। বন্ধ হয়ে আছে শিল্পাঞ্চল, লকডাউন চলছে দেশে দেশে। এই অবস্থায় জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা এখন সর্বনিম্ন অবস্থানে। এসব কিছু মিলিয়ে ১৯৮৩ সালের পর চলতি বছর জুড়েই ব্যাপক সংকোচনের মুখে পড়ে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দর।

এমন পরিস্থিতিতে ওপেক প্লাস বৈঠক স্থগিত হওয়ার ফলে বাজার ধ্বস আরও গভীর হলো, বলে জানান ক্যাপিটাল ইকোনমিক্সের বিশেষজ্ঞ জন কিলডাফ।

তিনি বলেন, (জ্বালানি বাজার) এখন এক গভীর খাদের নিচে অবস্থান করছে। সৌদি-রাশিয়া বৈঠক পেছানোর ফলে সেই খাদের গভীরতা আরও বাড়লো। বিবাদমান দুই পক্ষের অবস্থান দেখে মনে হচ্ছে অচিরেই তারা ঐক্যবদ্ধ কোনো সিদ্ধান্ত নিতে সক্ষম হবে না।

Related Topics

টপ নিউজ

জ্বালানি তেল / বিশ্ব বাজার / বিশ্ব অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: আরব নিউজ
    মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব
  • ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
    ২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা
  • ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো
  • (বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
    পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে
  • ছবি: এএফপি
    প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

Related News

  • চীন ও ইন্দোনেশিয়া থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
  • ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ
  • সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব ট্রাফিগুরা ও ভিটলের
  • এআই তৈরি করতে পারে বিশ্ব অর্থনীতির মন্দা: হুঁশিয়ারি ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নরের
  • সেপ্টেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকবে

Most Read

1
ছবি: আরব নিউজ
আন্তর্জাতিক

মক্কাকে লক্ষ্যবস্তু করার চেষ্টা, হুথিদের ড্রোন ভূপাতিত করল সৌদি আরব

2
ছবি-সাদ আবদুল্লাহ/ফাইল
বাংলাদেশ

২.৫০ লাখ কোটি টাকা ব্যয়ে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সরকারের

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের জমজমাট ‘রেজিগনেশন’ ব্যবসা: বসের মুখোমুখি না হয়ে চাকরি ছাড়ার সেবা দেয় যারা

4
ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বেশি বেতনে হাজার হাজার ইলেক্ট্রিশিয়ান ও কাঠমিস্ত্রী নিয়োগ দিচ্ছে এআই কোম্পানিগুলো

5
(বাঁ থেকে) আব্দুল জব্বার, জীবন শেখ, জলিল আক্তার, ইব্রাহিম শেখ ও সাহিন শেখ। তাদের সবাইকে তুলে নিয়ে ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয়েছে। ছবি: স্ক্রল
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে মুসলমানদের মাঝরাতে বাড়ি থেকে তুলে নিচ্ছে পুলিশ, ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পাঠাচ্ছে ডিটেনশন সেন্টারে

6
ছবি: এএফপি
আন্তর্জাতিক

প্রথমবারের মতো জাপানে ১০০ বছর বয়সি মানুষের সংখ্যা ১ লাখ ছাড়াল, ৮৮ শতাংশই নারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net