Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
সহজ শর্তে ঋণ সুবিধা চায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 February, 2021, 09:55 pm
Last modified: 10 February, 2021, 10:00 pm

Related News

  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • এরশাদ সরকারের পর অন্তর্বর্তী সরকারই চলতি ব্যয় মেটাতে ঋণ করেছে: সিটিজেন প্লাটফর্ম 

সহজ শর্তে ঋণ সুবিধা চায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান

গ্রামীণ অঞ্চলে অর্থনীতির উত্তরণে ক্ষুদ্র ঋণের বিপুল চাহিদা রয়েছে এবং সেজন্যে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের আর্থিক সহায়তা প্রয়োজন
টিবিএস রিপোর্ট
10 February, 2021, 09:55 pm
Last modified: 10 February, 2021, 10:00 pm
সংগৃহীত প্রতীকী ছবি

বাংলাদেশ ব্যাংকের কাছে; বিনা সুদে বা স্বল্প সুদে সরাসরি ঋণ চায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো (এমএফআই)। এতে বর্তমান কোভিড পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে কম সার্ভিস চার্জে ক্ষুদ্র ঋণ বিতরণ করা সম্ভব হবে বলে দাবি করছেন তারা। 

ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মতে, তারা বর্তমান কোভিড পরিস্থিতিতে তারল্য সংকটের সম্মুখীন হচ্ছে। তারল্য সংকটে মেটাতে এবং পুনঃঋণ দিতে ব্যর্থ হলে, তারা গ্রাহকদের কাছে আস্থা হারিয়ে নতুন সংকটে পড়বে। 

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে ক্ষুদ্র ঋণদাতাদের নেটওয়ার্ক ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) আয়োজিত ২০২১ সালের আঞ্চলিক সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।

"ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এমএফআই'স" শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন সিডিএফের চেয়ারমান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার। 

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের প্রোগ্রাম হেড তানভীর রহমান ঢালী। 

মুর্শেদ আলম সরকার বলেন, করোনা পরিস্থিতি কারণে দীর্ঘদিন মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধ থাকায় এমএফআইগুলো বিপুল পরিমাণ অর্থ আদায় থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি নিয়মতিভাবে এ সময়ের জন্য সব ব্যয়ও বহন করতে হয়েছে। ফলে এমএফআইগুলোর বিপুর পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। 

তিনি আরও বলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ছোট ও মাঝারি  অনেক এমএফআই  প্রতিষ্ঠানের মূলধন ক্ষয় হবে। এর প্রভাব পড়বে এমএফআইগুলোর বহিঃউৎস থেকে ঋণগ্রহণ সক্ষমতার উপর।
 
সিডিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশ ব্যাংকসহ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই পরিস্থিতিতে সহজ শর্তে এবং নমনীয় সুদে বা সুদবিহীন বিশেষ প্যাকেজ নিয়ে এগিয়ে আসতে হবে। এর ফলে গ্রাহকরা ও সহজ শর্তে ও নমনীয় সুদে ঋণ নিতে পারবে। 

তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখার প্রয়োজনে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এমএফআইগুলো মাঠ পর্যায়ে কৃষি খাতে ঋণ বিতরণ শুরু করছে। এসময় কৃষি খাতে আরও ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা দরকার। 

প্রধান অতিথির বক্তব্যে, ব্যুরো বাংলাদেশের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মাঠ পর্যায়ে লক্ষ্য অনুযায়ী ঋণ সরবরাহ আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কিছু আইন ও বিধিমালা সংশোধন করা প্রয়োজন, এতে ঋণ বিতরণ সহজ হবে।

এসময় এমএফআইগুলো তাদের আর্থিক সংকট দূর করতে সরকারের কাছে নগদ অর্থ সহায়তা চাওয়ার পরামর্শ দেন সাংবাদিক খাজা মাইনউদ্দিন  । 

Related Topics

টপ নিউজ

ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান / ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন-বোনাস দিতে ঋণ পাচ্ছে ৮০% রপ্তানিমুখী শিল্প
  • খেলাপির আগমুহূর্ত পর্যন্ত চলমান ঋণ নবায়নের সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করছে সরকার
  • এরশাদ সরকারের পর অন্তর্বর্তী সরকারই চলতি ব্যয় মেটাতে ঋণ করেছে: সিটিজেন প্লাটফর্ম 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net