Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হুমকির মুখে পড়বে এশিয়ার পোশাক খাত: গবেষণা 

অর্থনীতি

টিবিএস ডেস্ক
17 July, 2021, 11:35 am
Last modified: 17 July, 2021, 11:45 am

Related News

  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?
  • পোশাক কারখানায় যেভাবে শ্রমিকরা হারছেন, জিতছে যন্ত্র

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে হুমকির মুখে পড়বে এশিয়ার পোশাক খাত: গবেষণা 

এখন যারা উৎপাদনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের একটা বড় অংশ এই জলবায়ু সংকটের প্রভাব কাটিয়ে উঠতে পারবে না।
টিবিএস ডেস্ক
17 July, 2021, 11:35 am
Last modified: 17 July, 2021, 11:45 am
ছবি-দ্য গার্ডিয়ান

২০৩০ সাল নাগাদ এশিয়ার পোশাক উৎপাদনকারী অঞ্চলগুলোর একটা বড় অংশ পানির নীচে তলিয়ে যাবে। পোশাক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের কারখানা উচ্চতর অবস্থানে স্থানান্তর না করলে এ বিপর্যয় কাটিয়ে উঠা যাবে না।

শুক্রবার প্রকাশিত একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের দু'জন গবেষক আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ন্ত্রিত এই গবেষণার দায়িত্বে ছিলেন। তৈরী পোশাক খাতের জন্য গৃহীত অন্যান্য টেকসই উদ্যোগের তুলনায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি খুব কমই গুরুত্ব পাচ্ছে বলে গবেষণায় সতর্ক করা হয়।  

"সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান উষ্ণতা এশিয়ার বেশিরভাগ পোশাক শ্রমিককে সরাসরি প্রভাবিত করবে অথচ এ প্রসঙ্গে কেউ গুরুত্ব নিয়ে ভাবছেই না", বলেন গবেষণার লেখকবৃন্দ জেসন জুড এবং জে লোয়েল জ্যাকসন।

"এখন যারা উৎপাদনের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের একটা বড় অংশ এই জলবায়ু সংকটের প্রভাব কাটিয়ে উঠতে পারবে না"।

গবেষণায় আরও বলা হয়,  বৃহত্তর এবং ট্রান্স-ন্যাশনাল প্রতিষ্ঠানগুলো ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে সরে এসে উচ্চতর লোকেশনে তাদের উৎপাদন ও সরবরাহ চালু রাখতে পারবে। কিন্তু সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ক্ষুদ্র সরবরাহকারীরা। এক্ষেত্রে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরী পোশাক রপ্তানিকারক বাংলাদেশের উল্লেখ করা হয়। 

বাংলাদেশের তৈরী পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর সহ সভাপতি শহীদুল্লাহ আজিম গবেষণাটির ফলাফল প্রসঙ্গে বলেন, "এটি আমাদের চিন্তায় ফেলেছে। এটি সত্যিই হুমকিস্বরূপ। বর্তমানে অনেক প্রতিষ্ঠানই পরিবেশবান্ধব হয়ে উঠেছে। তবু আমাদের কারখানাগুলোর পানির নীচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে"।

"কিন্তু রাতারাতি তো কারখানাগুলোকে কোন উচ্চতর জায়গায় সরিয়ে নেয়া সম্ভব না। মহামারিজনিত কারণে আমরা ইতিমধ্যে কঠিন একটা সময় পার করছি। আমরা এত টাকা বা কোথায় পাব? কে-ইবা দেবে?"

বিশ্লেষণে জাকার্তা, নমপেন, তিরুপ্পুর, ঢাকা, গুয়াংজু, কলম্বো এবং হো চি মিন সিটির কারখানাগুলোর অবস্থান দেখিয়ে একটি মানচিত্র অঙ্কন করা হয়।

আমেরিকা যুক্তরাষ্ট্রের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত থিংক-ট্যাংক ক্লাইমেট সেন্টারের ডেটাতে কারখানার অবস্থানের এ মানচিত্র প্রদর্শিত হয়; মানচিত্রের শহরগুলোতে  ২০৩০ সাল নাগাদ প্রতি বছরে গড়ে একবার উচ্চতা উপকূলীয় বন্যার স্তরের নীচে নেমে আসবে। 

ক্লাইমেট সেন্টারের ডেটা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক জার্নালে প্রকাশিত বৈশ্বিক ডেটাসেটের অনুমানের উপর ভিত্তি করে লেখা। 

মানচিত্রে ফুটে উঠেছে যে, ভিয়েতনামের হো চি মিন সিটি এবং চীনের গুয়াংজু শহরের ৫০-৬০% কারখানা এ দশকের শেষভাগে বার্ষিক উপকূলীয় বন্যা স্তরের নীচে অবস্থান করবে।

এ প্রসঙ্গে বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ এন্ড ডেভেলপমেন্টের পরিচালক সালীমুল হক বলেন, "কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের সাথে খাপ খাইয়ে ওঠার জন্য শ্রমিকদের তহবিল সরবরাহ- উভয় পদক্ষেপই গ্রহণ করতে হবে। আর তা করতে হবে দ্রুত ও বৈশ্বিক পর্যায়ে"।     

  • সূত্র-রয়টার্স 

 
 
 

Related Topics

টপ নিউজ

তৈরী পোশাক / পোশাক শিল্প / জলবায়ু সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • ছবি: সংগৃহীত
    জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
    ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

Related News

  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?
  • পোশাক কারখানায় যেভাবে শ্রমিকরা হারছেন, জিতছে যন্ত্র

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

3
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

4
'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র জনসমাগম। ছবি: এএনআই
আন্তর্জাতিক

ভারতে প্রশ্নফাঁসের প্রতিবাদ করার পর শত শত তরুণের হোয়াটসঅ্যাপে পুলিশের নোটিশ

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

১৭ অগ্রাধিকার প্রকল্পে ৩৯০ কোটি ডলার বৈদেশিক অর্থায়ন সংগ্রহের পরিকল্পনা সরকারের

6
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net