Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
লকডাউনে সরকারকে পুনরায় কারখানা খোলার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 July, 2021, 02:45 pm
Last modified: 29 July, 2021, 04:15 pm

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?
  • পোশাক কারখানায় যেভাবে শ্রমিকরা হারছেন, জিতছে যন্ত্র
  • এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা, বিনিয়োগ ও মূল্য সংযোজন নিয়ে উদ্বেগ স্থানীয় সরবরাহকারীদের

লকডাউনে সরকারকে পুনরায় কারখানা খোলার আহ্বান জানালেন ব্যবসায়ী নেতারা

পোশাক শ্রমিকদের দ্রুত টিকাদানের আওতায় আনার অনুরোধও জানান তারা।
টিবিএস রিপোর্ট
29 July, 2021, 02:45 pm
Last modified: 29 July, 2021, 04:15 pm
ছবি: মুমিত এম/ টিবিএস

লকডাউন চলাকালে পোশাক শিল্পের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কারখানা খোলা রাখতে আবারও সরকারকে অনুরোধ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

এসময় তারা পোশাক শ্রমিকদের দ্রুত টিকাদানের আওতায় আনার অনুরোধও জানান।

আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল ১১টায় মন্ত্রিপরিষদ সচিবের সাথে  এক আলোচনা সভায় এই আহ্বান জানান তারা।

বিজিএমইএ'র সাবেক সভাপতি এবং এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি  আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে দলটি আলোচনায় অংশ নেয়।

এছাড়া, আলোচনায় উপস্থিত ছিলেন বিকেএমইএ'র সভাপতি সেলিম ওসমান, এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এবং দুই সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম এবং খন্দকার রফিকুল ইসলাম।

ডিসিসিআই রেজওয়ান রহমান এবং বিকেএমইএ'র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেমও বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে, বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, "ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো আমাদের প্রধান বাজারগুলো ইতোমধ্যে তাদের দোকানপাট খুলে দেওয়ায় পোশাক প্রস্তুতকারীরা সময়মতো পণ্য পাঠানো নিয়ে চাপের মুখে আছেন। আমরা সরকারকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছি।"

ঈদ-ঊল-আজহার ছুটির পর সরকার ৫ আগস্ট পর্যন্ত ১৪ দিনের কঠোর লকডাউন জারি করেছে। এ সময় পোশাক শিল্পসহ প্রায় সকল কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংক্রমণ এবং মৃত্যুর হার আশঙ্কাজনকহারে বাড়তে থাকায় সরকার কারখানা বন্ধের নির্দেশনার সময়সীমা বাড়াতে পারে।

Related Topics

টপ নিউজ

পোশাক শিল্প / লকডাউন / লকডাউনে অর্থনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • এখন থেকে নগদ সহায়তার অর্থ পেন্ডিং রাখা হবে না: পোশাক শিল্প মালিকদের গভর্নর
  • ঈদের আগে বেতন-বোনাস পরিশোধে চাপ: ১৪,০০০ কোটি টাকার ‘সফট লোন’ চাইল বিজিএমইএ
  • গার্মেন্ট রপ্তানিকারকদের চাপে ইয়ার্নে শুল্ক আরোপ থেকে সরে আসছে বাণিজ্য মন্ত্রণালয়?
  • পোশাক কারখানায় যেভাবে শ্রমিকরা হারছেন, জিতছে যন্ত্র
  • এফওসির শর্ত শিথিলের পক্ষে পোশাক রপ্তানিকারকরা, বিনিয়োগ ও মূল্য সংযোজন নিয়ে উদ্বেগ স্থানীয় সরবরাহকারীদের

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net