Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
রেস্তোরাঁয় খেয়ে কিস্তিতে টাকা পরিশোধের অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে 

অর্থনীতি

টিবিএস ডেস্ক 
05 August, 2021, 07:15 pm
Last modified: 05 August, 2021, 07:38 pm

Related News

  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
  • রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • স্বল্প পরিচিত একটি কোম্পানি দিয়ে বিডার ফিনটেক কনফারেন্সের উদ্যোগ নিয়ে ব্যাংক এমডিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন
  • পোস্টাল ব্যালট: প্রবাসী ভোটে খরচ গড়ে ৭০০ টাকা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে অ্যাপ

রেস্তোরাঁয় খেয়ে কিস্তিতে টাকা পরিশোধের অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে 

২০১৭ সাল থেকে ক্রমাগত বাড়ছে ‘বাই নাউ, পে লেটার’ (বিএনপিএল) প্ল্যাটফর্মের সংখ্যা। ২০১৭-তে ধারণা করা হয়েছিল, ২০২৩ সালের মধ্যে বৈশ্বিক ই-কমার্স ব্যয়ে বিএনপিএল প্ল্যাটফর্মের হিস্যা ৩ শতাংশে ঠেকবে।
টিবিএস ডেস্ক 
05 August, 2021, 07:15 pm
Last modified: 05 August, 2021, 07:38 pm

আজকাল অনেক ক্রেতাই কোনো জিনিসের মূল্য পরিশোধের জন্য ডিজিটাল মাধ্যম খোঁজেন। এমন ক্রেতার সংখ্যা ক্রমেই বাড়ছে। এর ফলে ২০১৭ সাল থেকে ক্রমাগত বাড়ছে 'বাই নাউ, পে লেটার' (বিএনপিএল) প্ল্যাটফর্মের সংখ্যা। ২০১৭-তে ধারণা করা হয়েছিল, ২০২৩ সালের মধ্যে বৈশ্বিক ই-কমার্স ব্যয়ে বিএনপিএল প্ল্যাটফর্মের হিস্যা ৩ শতাংশে ঠেকবে।

মূল্য পরিশোধে ধীরে ধীরে আবেদন কমছে নগদ টাকা, কার্ড ও ডিজিটাল অর্থ লেনদেনের। ওয়ার্ল্ডপ্লে-র দ্য গ্লোবাল পেমেন্টস রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের মধ্যে বিএনপিএলের হার ১৮১ শতাংশ বাড়বে। সুইডিশরা ইতিমধ্যে মূল্য পরিশোধের জন্য বিএনপিএল পদ্ধতিই সবচেয়ে বেশি ব্যবহার করছে। ২০২০ সালের পরিসংখ্যান অনুসারে, ৮৪ শতাংশ সুইডিশ এখন বিএনপিএল পদ্ধতিতে কেনাকাটা করেন।

বিএনপিএল একদিকে যেমন মিতব্যয়ী ক্রেতাদের কিস্তিতে সহজে কেনাকাটা করার সুযোগ দেয়, তেমনি বিক্রেতারাও এর সুবাদে গ্রাহক বাড়ানোর সুযোগ পান। বিশেষ করে মিলেনিয়াল ও জেনারেশন জেড প্রজন্মের ক্রেতারা এ প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করেন।

তবে একটা ব্যাপার মনে রাখা দরকার, বিএনপিএলে প্রতি লেনদেনে ব্যবসায়ীদের কাছ থেকে সাধারণত ক্রেডিট কার্ডের চেয়ে বেশি ফি নেওয়া হয়। যেমন, বিএনপিএল প্রতিষ্ঠান আফটারপে প্রতি পেমেন্ট থেকে ৩০ সেন্ট কেটে রাখে। তবে কোনো ব্যবসা প্রতিষ্ঠান যদি এ খরচের ধাক্কা সামলে নিতে পারে, তবে বাড়তি গ্রাহক সংখ্যা দিয়ে- তা পুষিয়ে নেওয়া সম্ভব।

কোনো গ্রাহক যদি দুর্ঘটনাক্রমে নির্দিষ্ট তারিখের মধ্যে টাকা পরিশোধ করতে না পারেন, এ তথ্য তার ক্রেডিট রেকর্ডে টুকে রেখে তাকে চুক্তির শর্তাবলি আবার পড়তে মনে করিয়ে দেওয়া হয়।

ফিনট্রাস্ট অ্যাডভাইজারের সহপ্রতিষ্ঠাতা এবং অংশীদার প্রশান্ত যোশী বলেন, 'কোনো পেমেন্ট মিস হলে সাধারণত উল্লেখযোগ্য হারে জরিমানা করা হয়। মূল্য পরিশোধে বিলম্ব হলে মাসিক ফি ও বকেয়া সুদের পরিমাণ ১.৫ শতাংশ থেকে ৩ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে আপনি সহজেই ঋণ-ফাঁদে পড়তে পারেন।'

রেস্তোরাঁ অ্যাপের বাজারে এখন খাবার সরবরাহ ও রেস্তোরাঁ রিজার্ভেশন করার অ্যাপের আধিপত্য চলছে। তবে একটি অ্যাপ রেস্তোরাঁ কর্মীদের কাজ দেওয়ার পাশাপাশি ভোজনরসিকদের জন্য সাশ্রয়ী মূল্যে নানা স্বাদের খাবারের ব্যবস্থাও করছে।

অ্যাপটির নাম পেও (Payo)। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সুদবিহীন কিস্তির মাধ্যমে খাবারের মূল্য পরিশোধ করতে পারছেন। করোনা মহামারির মধ্যে এই অ্যাপ রেস্তোরাঁ মালিকদের জন্য স্বস্তির সুবাতাস হয়ে এসেছে। পেও-ই প্রথম অ্যাপ, যা থেকে রেস্তোরাঁ মালিক ও গ্রাহক উভয়পক্ষই লাভবান হয়েছে।

২০২১-এর মার্চে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে চালু হওয়ার পর থেকে এই ফিনটেক অ্যাপের শীর্ষ ২০ অংশীদার জানিয়েছে, তাদের গড় অর্ডারের পরিমাণ ৫০ শতাংশ বেড়ে গেছে।

মহামারিকালে বন্ধ থাকা রেস্তোরাঁ এবং ঘরবন্দী ক্রেতা, উভয়পক্ষের জন্যই বিএনপিএল দারুণ সমাধান হতে পারে।

জনপ্রিয় ডাইন আউট অ্যাপ-

ওপেনটেবিল:

মেক্সিকো থেকে শুরু করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এমনকি ভারতেও অফিস আছে এই অ্যাপের। ওপেনটেবিলের রিভিউ সংখ্যা ১০০ মিলিয়নেরও বেশি। এই অ্যাপটির লক্ষ্য রেস্তোরাঁর সঙ্গে গ্রাহকদের সংযুক্ত করা। ওপেনটেবিল ব্যবহার করে প্রতিবার খাওয়ার সঙ্গে সঙ্গে পয়েন্ট সংগ্রহের সুযোগ রয়েছে। এ পয়েন্টের মাধ্যমে টাকা জমানো যায়। ৬০ হাজারের বেশি রেস্তোরাঁ বেছে নেওয়ার সুযোগ রয়েছে এই অ্যাপের মাধ্যমে।

জোমাটো:

২০১০ সালে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে খাওয়া-দাওয়া করার জন্য বিভিন্ন ক্যাফে ও রেস্তোরাঁ বেছে নেওয়া যায়। জোমাটো রেস্তোরাঁগুলোর জন্য প্রচারণার কাজও করে দেয়। বিশ্বের ২৪টি দেশের ১০ হাজারের বেশি শহরে রেস্তোরাঁ ও ক্যাফে খুঁজে নেওয়া যায় এই অ্যাপের সাহায্যে।

ডাইনআউট:

২০১২ সালে প্রতিষ্ঠিত এই অ্যাপটিকে ২০১৪ সালে ভারতের শীর্ষস্থানীয় ডিজিটাল পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান টাইমস ইন্টারনেট কিনে নেয়। সারা ভারতের ২০টি শহরে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করা যায়। অ্যাপটি নিয়মিত গ্রাহকদের মূল্যছাড়সহ নানা ধরনের সুবিধা দেয়। নিয়মিত গ্রাহকরা চাইলে ডাইনআউট পাসপোর্টে বিনিয়োগও করতে পারেন।

  • সূত্র: দ্য সিইও ম্যাগাজিন

Related Topics

টপ নিউজ

রেস্তোরাঁয় খেয়ে কিস্তিতে মূল্য পরিশোধ / অ্যাপ / রেস্তোরা / ফিনটেক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেবেন
  • রাষ্ট্রীয় নীতি সম্পর্কে তরুণদের মতামত জানতে ‘ম্যাচ মাই পলিসি’ ওয়েব অ্যাপ চালু বিএনপির
  • নির্বাচনে এআই ব্যবহার করে মিথ্যা তথ্য-গুজব ছড়ানো রোধে নতুন ‘অ্যাপ’ তৈরির প্রস্তাবনা
  • স্বল্প পরিচিত একটি কোম্পানি দিয়ে বিডার ফিনটেক কনফারেন্সের উদ্যোগ নিয়ে ব্যাংক এমডিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন
  • পোস্টাল ব্যালট: প্রবাসী ভোটে খরচ গড়ে ৭০০ টাকা, নভেম্বরের তৃতীয় সপ্তাহে আসছে অ্যাপ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net