Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
মেরিন ফুয়েল নিয়ে বিপাকে পেট্রোলিয়াম কর্পোরেশন

অর্থনীতি

ইয়ামিন সাজিদ
19 January, 2021, 08:10 pm
Last modified: 19 January, 2021, 09:31 pm

Related News

  • কয়েক মাসের রদবদলের পর অবশেষে চেয়ারম্যান পেল বিপিসি
  • টেন্ডারে তেল কিনতে দরপত্র দাখিলের সময় ১০ দিন করছে সরকার
  • হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশ ‘সেফ প্যাসেজ’ পাবে—আরাগচির বক্তব্যের আনুষ্ঠানিক নথি সংগ্রহে কাজ চলছে
  • কেন্দ্রীয় ব্যাংক ডলার বন্ধ রাখায় আমদানি দায় মেটাতে বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছে বিপিসি
  • তেল আমদানিতে বাংলাদেশি জাহাজ ভাড়ার নির্দেশনা বিপিসির

মেরিন ফুয়েল নিয়ে বিপাকে পেট্রোলিয়াম কর্পোরেশন

আমদানি পর্যায়ে ৩৫.৪ শতাংশ শুল্ক আরোপের ফলে সমুদ্রগামী নৌযানগুলো বিপিসির কাছ থেকে উচ্চমূল্যের এই জ্বলানি কিনছে না
ইয়ামিন সাজিদ
19 January, 2021, 08:10 pm
Last modified: 19 January, 2021, 09:31 pm

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) গত বছরের ১৪ই সেপ্টেম্বর ৭৫ হাজার টন জ্বালানি আমদানি চুক্তির আওতায় প্রথম চালান হিসেবে ১৫ হাজার টন পরিবেশবান্ধব 'লো-সালফার' মেরিন ফুয়েল আমদানি করে।

কিন্তু কর্পোরেশনটি গত পাঁচ মাসেও এই জ্বালানী বিক্রি করতে পারেনি। আমদানি পর্যায়ে ৩৫.৪ শতাংশ শুল্ক আরোপের ফলে সমুদ্রগামী নৌগুলো বিপিসির কাছ থেকে উচ্চমূল্যের এই জ্বলানি খরিদ করছে না।

চুক্তি অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত একক এই জ্বালানী আমদানিকারক প্রতিষ্ঠানটির ছয়মাসের মধ্যে জ্বালানি আমদানি করার কথা, যার মেয়াদ আগামী মাসে শেষ হচ্ছে ।

ফলস্বরূপ, জ্বালানীর ব্যবহার না করেই বিপিসিকে চুক্তিভুক্ত অন্য পার্টিকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে।  অন্যদিকে, দেশের সমুদ্র গামী জাহাজগুলো শ্রীলংকা এবং সিঙ্গাপুরের বন্দরগুলোতে অপেক্ষাকৃত কম মূল্যে জ্বালানী কিনতে ভিড় করেছে।  
বর্তমানে, আন্তর্জাতিক বাজারে প্রতি টন মেরিন ফুয়েলর মূল্য এখন ৪৫০ ডলার; কিন্তু বাংলাদেশে এটি ৪৮০ ডলার।

কনজ্যুমারস এসোসিয়েশন অফ বাংলাদেশের এনার্জি বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা শামসুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চুক্তি স্বাক্ষরের আগে কোম্পানিটির শুল্ক মওকুফ করে নেয়া উচিত ছিল ।

"এটি বিপিসির অযোগ্যতার দৃষ্টান্ত। যেসব কর্মকর্তার এর পেছনে দায়ী, সরকারের উচিত তাদের থেকে টাকা আদায় করা।"

বিপিসির চেয়ারম্যান মো আবু বকর সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তারা ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে মেরিন ফুয়েল আমদানির শুল্ক মওকুফের অনুরোধ করে দরখাস্ত প্রেরণ করেছেন।

"রিপোর্ট পাঠানোর পর, আমরা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে  মিটিং করি। তবে তাদের পক্ষ থেকে নতুন করে এখনো কিছু জানানো হয়নি।"

ছয় বছর আগে, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও ) এর সদস্য দেশগুলিকে 'লো-সালফার' জ্বালানী ব্যবহারের নির্দেশনা দিয়েছিল এবং জানুয়ারি, ২০২০ থেকে এই উদ্যোগ কার্যকর হয়।

সামুদ্রিক দূষণ রোধে , প্রতিটি জাহাজাকে ০.৫% এর বেশি সালফার বহন না করতে আইএমও ২০১৯ সালে নির্দেশনা জারি করে। নতুন এই নীতিমালার আগে,বাংলাদেশের ৩৫টিসহ  সারাবিশ্বের জাহাজগুলো ৩.৫ শতাংশ সালফারজাত পদার্থ সমৃদ্ধ ফার্নেস তেল ব্যবহার করত।

বিশ্বের ৯৫ শতাংশ জাহাজের কোম্পানিই এখন পরিবেশবান্ধব উপকারিতার কথা ভেবে লো সালফার যুক্ত জ্বালানী ব্যবহারে ঝুঁকেছে।

আইএমও'র নির্দেশনা অনুসরণ করে, বিপিসি গত বছরের ১৪ই সেপ্টেম্বর থেকে লো-সালফার যুক্ত মেরিন ফুয়েল আমদানি করা শুরু করে।

রাষ্ট্রায়ত্ত তেল ও জ্বালানী আমদানিকারক এই প্রতিষ্ঠান ২২২ কোটির বিনিময়ে ৭৫ হাজার টন জ্বালানী আমদানির একটি চুক্তিও করে।

বাংলাদেশের সমুদ্রসীমায় বিচরণকারী বিদেশি বা স্থানীয় জাহাজের কাছে প্রতি লিটার মেরিন ফুয়েল বিক্রয়ে তেল বিপণনকারী প্রতিষ্ঠানগুলো .৫৫ টাকা লাভ করবে। অন্যদিকে সমুদ্রগামী জাহাজে জ্বালানী বহনের জন্য বাঙ্কার সরবরাহকারীরা প্রতি লিটারে লাভ করবে  .৫০ টাকা।  
 
Related Topics

টপ নিউজ

মেরিন ফুয়েল / বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • কয়েক মাসের রদবদলের পর অবশেষে চেয়ারম্যান পেল বিপিসি
  • টেন্ডারে তেল কিনতে দরপত্র দাখিলের সময় ১০ দিন করছে সরকার
  • হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশ ‘সেফ প্যাসেজ’ পাবে—আরাগচির বক্তব্যের আনুষ্ঠানিক নথি সংগ্রহে কাজ চলছে
  • কেন্দ্রীয় ব্যাংক ডলার বন্ধ রাখায় আমদানি দায় মেটাতে বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছে বিপিসি
  • তেল আমদানিতে বাংলাদেশি জাহাজ ভাড়ার নির্দেশনা বিপিসির

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net