Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ব্যাংকগুলো নীট মুনাফার ১ শতাংশ অর্থ দিয়ে নিজস্ব স্টার্ট-আপ ফান্ড গঠন করবে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
27 April, 2021, 03:00 pm
Last modified: 27 April, 2021, 03:01 pm

Related News

  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • বয়স ২১ হলেই মাত্র ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ ঋণের যোগ্য হবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশের স্টার্টআপ জোয়ারে কি ভাটা পড়েছে?
  • গ্রামের জন্য এক নেটফ্লিক্স: ভারতের স্টার্ট-আপগুলোর আগ্রহের কেন্দ্রে গ্রাম
  • ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় ৯ বাংলাদেশি

ব্যাংকগুলো নীট মুনাফার ১ শতাংশ অর্থ দিয়ে নিজস্ব স্টার্ট-আপ ফান্ড গঠন করবে

কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট নতুন এই পরিবর্তন আনল। 
টিবিএস রিপোর্ট
27 April, 2021, 03:00 pm
Last modified: 27 April, 2021, 03:01 pm

উদ্যোক্তা তৈরিতে কেন্দ্রীয় ব্যাংকের ৫শ কোটি টাকার স্টার্ট-আপ ফান্ডের পাশাপাশি ব্যাংকগুলোকে তাদের বাৎসরিক নীট মুনাফার ১ শতাংশ অর্থ স্থানান্তর করে নিজস্ব স্টার্ট-আপ ফান্ড গঠন করতে হবে।  

গেল ২৯ মার্চ প্রকাশিত স্টার্ট-আপ ফান্ড পলিসিতে ব্যাংকগুলোকে পরিচালন মুনাফার ১ শতাংশ অর্থ স্থানান্তর করে ফান্ড গঠনের কথা বলা ছিল।  

সোমবার (২৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট নতুন এই পরিবর্তন আনল।  

এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকগুলো ২০২১ সাল থেকে পরবর্তী ৫ বছর তাদের নীট মুনাফা (নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী) হতে ১ শতাংশ অর্থ নিয়ে স্টার্ট-আপ ফান্ড গঠন করবে। এছাড়া নীতিমালার অন্যান্য অংশ বহাল থাকবে। 

নীতিমালার পরিবর্তন প্রসঙ্গে জানতে চাইলে, এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এর সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এতে করে ব্যাংকের উপর চাপ কিছুটা কমে গেল। 

তিনি বলেন, পরিচালন মুনাফা থেকে নীট মুনাফার পরিমাণ কম হয়ে থাকে। এখন যেহেতু নীট মুনাফার এক শতাংশ অর্থ স্থানান্তর করতে হবে, তাই বাড়তি কিছু টাকা ব্যাংকের হাতে থাকবে, যা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা যাবে। 

গেল ২৯ মার্চের নীতিমালায় বলা হয়েছে, চলতি বছরের জন্য ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের তহবিল এবং নিজস্ব তহবিল উভয় থেকেই ঋণ দিতে পারবে। তবে আগামী বছর থেকে ব্যাংকগুলো আগে নিজস্ব তহবিল থেকে ঋণ দিবে। এরপর কেন্দ্রীয় ব্যাংকের তহবিল থেকে ঋণ দিবে। 

কেন্দ্রীয়  ব্যাংকের ৫০০ কোটি টাকা এবং ব্যাংকের নিজস্ব তহবিল দিয়ে গঠন করা উভয় স্টার্ট-আপ ফান্ড থেকে ২১ থেকে ৪৫ বছর বয়স্ক উদ্ভাবনী উদ্যোক্তারাই একটি উদ্যোগ বা প্রকল্পের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা ঋণ নিতে পারবেন। তহবিলের ১০% ঋণ নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ থাকবে। 

সরল সুদে বাৎসরিক ঋণের সুদহার হবে ৪ শতাংশ। ঋণের মেয়াদ ৫ বছর। প্রতি তিন মাস বা ছয় মাত্র অন্তর ঋণের কিস্তি পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড সর্বোচ্চ ১ বছর।  

ঋণ পাওয়ার উদ্দেশ্যে কোন উদ্যোক্তা ব্যাংকের নিকট কোন আইডিয়া শেয়ার করলে তার বিপরীতে অর্থায়ন করা হোক বা না হোক ওই আইডিয়া ব্যাংক অন্য কারো কাছে প্রকাশ করতে পারবে না।  

নীতিমালায় স্টার্ট-আপ এর সংজ্ঞায় বলা হয়েছিল, স্টার্ট-আপ বলতে বাজারজাতকরণের লক্ষ্যে নতুন পণ্য/সেবা/প্রযুক্তি/প্রক্রিয়া এর উদ্ভাবন ও অগ্রগতিকে বুঝাবে। প্রযুক্তিগত উদ্ভাবিত সমাধানগুলো বিস্তৃতিযোগ্য, ব্যবসায়িকভাবে টেকসই, বাণিজ্যিকভাবে সফল হতে হবে যা কর্মসংস্থান তৈরি ও অভ্যন্তরীণ সম্পদকে বাড়াবে।

উদ্যোক্তার প্রস্তাবিত উদ্যোগ সম্পূর্ণ নতুন ও সৃজনশীল হতে হবে। আবেদনকারীর নতুন উদ্যোক্তা হিসেবে সরকারি কিংবা যথাযথ কর্তৃপক্ষ থেকে প্রশিক্ষণ গ্রহণের সার্টিফিকেট থাকতে হবে। 

প্রাতিষ্ঠানিক কারিগরি শিক্ষা না থাকলে উদ্যোক্তার সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ বাস্তবভিত্তিক জ্ঞান, অভিজ্ঞতা ও নতুন উদ্যোগ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।   

Related Topics

স্টার্ট-আপ ফান্ড / স্টার্ট-আপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • বয়স ২১ হলেই মাত্র ৪ শতাংশ সুদে স্টার্ট-আপ ঋণের যোগ্য হবেন বাংলাদেশিরা: কেন্দ্রীয় ব্যাংক
  • বাংলাদেশের স্টার্টআপ জোয়ারে কি ভাটা পড়েছে?
  • গ্রামের জন্য এক নেটফ্লিক্স: ভারতের স্টার্ট-আপগুলোর আগ্রহের কেন্দ্রে গ্রাম
  • ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় ৯ বাংলাদেশি

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net