Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ৬ সেবা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 January, 2021, 11:15 am
Last modified: 01 January, 2021, 11:17 am

Related News

  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার হবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো আরো ৬ সেবা

বিডার ওয়েবে (bidaquickserv.org) বিনিয়োগ সংক্রান্ত ৪১টি সেবা পাওয়া যাবে। এর মধ্যে বিডার নিজস্ব সেবা ১৫টি এবং অন্য ১০টি প্রতিষ্ঠানের ২৬টি সেবা রয়েছে।
টিবিএস রিপোর্ট
01 January, 2021, 11:15 am
Last modified: 01 January, 2021, 11:17 am

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিসে আরো ৬টি সেবা যুক্ত করেছে। এতে করে বিডার ওয়েবে (bidaquickserv.org) বিনিয়োগ সংক্রান্ত ৪১টি সেবা পাওয়া যাবে। এর মধ্যে বিডার নিজস্ব সেবা ১৫টি এবং অন্য ১০টি প্রতিষ্ঠানের ২৬টি সেবা রয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ওয়ান স্টপ সার্ভিসের আওতায় নতুন এই সেবাগুলো যুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্যান্ডেমিকের কারনে কিছুটা স্থিমিত হয়ে গেলেও অর্থনীতি আবারও সচল হয়েছে। এখন বেসরকারি খাতের সাথে সমন্বয় করে সরকারী সেবাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তাইলে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত থাকবে।

অনলাইনে বিনিয়োগবান্ধব সেবা সম্প্রসারণের মাধ্যমে বিডা সেবা প্রাপ্তির কাজ সহজ করছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছ থেকে সেবা গ্রহণ করবেন, কিন্ত কর দেবেন না, সেটা হয় না। সেবা গ্রহণের বিনিময়ে রাজস্ব আদায়ে সরকারকে সহযোগিতার করতে হবে। তাইলে সার্বিক উন্নয়ন তরান্বিত হবে। 

পদ্মাসেতুর অগ্রগতির মধ্যে মাতারবাড়ীতে বিদেশী জাহাজ নোঙরের বিষয়টি দেশের অর্থনীতির উন্নয়নে আরেক মাইলফলক উল্লেখ করে বলেন, মাতারবাড়ী আমাদের জন্য হবে আরেক গেম চেন্জার। এমন একটা ডীপ সী পোর্ট আগেই প্রয়োজন ছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। 

পদ্মাসেতু নিয়ে কথাবার্তা বেশি হচ্ছে। কিন্তু দেশের উন্নয়নে মাতারবাড়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিদ্যুৎ উৎপাদনে দেশে স্বাবলম্বী হওয়ায় বিনিয়োগ সম্ভাবনা বাড়ছে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।

সেবাগুলো এক প্লাটফর্মে যুক্ত করার ফলে মনিটরিংয়ে সুবিধা হয় উল্লেখ করে সভাপতির বক্তব্যে বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, অনলাইনে সেবা দেয়ায় আগের চেয়ে সময় এখন কম লাগে। হয়রানি কমেছে। এতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। 

বিনিয়োগকারীদের সুবিধা দিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলাসহ সরকার নানান উদ্যোগ নিচ্ছে। এর মধ্যে আমাদের সক্ষমতাও বেড়েছে। সুতরাং বেসরকারি উদ্যোক্তাদের দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিডার Executive Chairman.

সংশ্লিষ্ট সূত্র বলছে, বিডার ওয়ান স্টপ সার্ভিসে নতুন যুক্ত হওয়া ৬টি সেবার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ৩টি (EIO, TOR and Zero Discharge Approval). এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (Newly Electricity Connection), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (Newly Electricity Connection) এবং আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রণক দপ্তরের (Import Registration Certificate-IRC) ১টি করে সেবা বিডার পোর্টালে চালু হয়েছে। আরো দশটি সেবা যুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে। 

ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫০টির বেশি সংযুক্ত করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে বিডা। দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ সমন্বয় করতে ইতোমধ্যে চার পর্বে ২০টি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। আরো ১৯টি প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রক্রিয়া চলমান। ৩০ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বিডা ১ হাজার ৫২৯ বিনিয়োগকারীর নিবন্ধন দিয়েছে। 

উল্লেখ্য, সেবা গ্রহণ করে টাকা পরিশোধের সুযোগও দিচ্ছে বিডা। বিনিয়োগকারীদের দপ্তরে দপ্তরে ফাইল নিয়ে ছোটাছুটির হয়রানি বন্ধ হবে। অনলাইনে মনিটরিংয়ের কারণে এখন ফাইল দপ্তর বা টেবিলে আটকে থাকার সুযোগ নেই। সহজে বিনিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবেন বিনিয়োগকারীরা। 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • কর না কমিয়েই ব্যবসা সহজ করতে বিডার ডিরেগুলেশন প্রস্তাব
  • জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই নিউমুরিং টার্মিনাল চুক্তি হবে: বিডা চেয়ারম্যান
  • ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম বৃহৎ ভোক্তা বাজার হবে বাংলাদেশ: বিডা চেয়ারম্যান
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল
  • গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

2
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net