Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 October, 2021, 07:05 pm
Last modified: 28 October, 2021, 07:33 pm

Related News

  • পিপিপি তহবিলে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ
  • দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ
  • সরকারে যোগ দিতে অনিচ্ছুক পাকিস্তান পিপলস পার্টি আবার বৈঠকে বসেছে
  • পাকিস্তান: যেভাবে ইমরান খান ও নওয়াজ শরিফ দুজনই নিজেকে বিজয়ী দাবি করছেন!

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
টিবিএস রিপোর্ট
28 October, 2021, 07:05 pm
Last modified: 28 October, 2021, 07:33 pm
ছবি: বাসস

বাংলাদেশে সৌদি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রিয়াদের বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ-এর সম্মেলন চলাকালে প্লেনারি হলে অনুষ্ঠিত এক আয়োজনে আজ সকালে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ ও সৌদি সফররত প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিজ নিজ পক্ষে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিষয়ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

স্বাক্ষর শেষে স্কাই নিউজ, ব্লুমবার্গ, আরব নিউজ, সৌদি প্রেস এজেন্সি সহ বিভিন্ন বিখ্যাত মিডিয়াগুলোতে প্রদত্ত সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, "এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে বাংলাদেশের অবকাঠামো, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধি পাবে। বাংলাদেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ রয়েছে বলে উল্লেখ করে তিনি সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান।"

সালমান এফ রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগের মডেলসমূহ বর্ণনা করে বলেন, "প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব ও যুগোপযোগী চিন্তাধারায় বাংলাদেশে বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার সাধিত হয়েছে। বাংলাদেশ আজ বিদেশি বিনিয়োগের একটি আদর্শ স্থান বলে বিবেচিত হচ্ছে।"

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান জানান, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী কোনো সৌদি কোম্পানি অগ্রাধিকারমূলক সহায়তা চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

উল্লেখ্য গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এর সাথে বৈঠককালে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্ব বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরোধ জানান। সেসময় সৌদি বিনিয়োগ বিষয়ক মন্ত্রী এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

Related Topics

টপ নিউজ

পিপিপি / পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) / সৌদি-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • পিপিপি তহবিলে ৫,০৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ
  • দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শেহবাজ শরিফ
  • সরকারে যোগ দিতে অনিচ্ছুক পাকিস্তান পিপলস পার্টি আবার বৈঠকে বসেছে
  • পাকিস্তান: যেভাবে ইমরান খান ও নওয়াজ শরিফ দুজনই নিজেকে বিজয়ী দাবি করছেন!

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net