Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 06, 2026
বন্ডে বিনিয়োগ: আবেদনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 February, 2021, 03:30 pm
Last modified: 23 February, 2021, 03:33 pm

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

বন্ডে বিনিয়োগ: আবেদনের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিলো কেন্দ্রীয় ব্যাংক

নতুন নির্দেশনায় বিনিয়োগকারী ভেদে নথিপত্রের তালিকা দিয়ে দেয়া হয়েছে। সেই সাথে আবেদনপত্রের ধরণ কেমন হবে সেটিও বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
টিবিএস রিপোর্ট
23 February, 2021, 03:30 pm
Last modified: 23 February, 2021, 03:33 pm

সরকারি সিকিউরিটিজ ও বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে অভিন্ন আবেদন প্রক্রিয়া এবং আবেদনের সময় সংযুক্ত করা ডকুমেন্টেসের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের ডেট (Debt) ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এই নির্দেশনা দিয়েছে। ডিপার্টমেন্ট সূত্রে জানা গেছে, বন্ড ও সিকিউরিটজ মার্কেটের উন্নয়নের অংশ হিসেবে এই নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে বিনিয়োগকারীরা সরকারি সিকিউরিটিজ ও বন্ডে বিনিয়োগ করে থাকে। বিনিয়োগের জন্য আবেদেনর ক্ষেত্রে এতদিন একক নির্দেশনা ছিল না। এতে আবেদনের ধরন ভিন্ন হতো এবং আবেদনের সাথে প্রয়োজনীয় সব ধরনের নথিপত্র থাকতো না।

নতুন নির্দেশনায় বিনিয়োগকারী ভেদে নথিপত্রের তালিকা দিয়ে দেয়া হয়েছে। সেই সাথে আবেদনপত্রের ধরণ কেমন হবে সেটিও বলে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, নির্দেশনায় উল্লেখিত নথিপত্রসহ আবেদনপত্রগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে জমা রাখতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শনের সময় সেগুলো প্রদর্শন করতে বাধ্য থাকবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। শুধুমাত্র আবেদনের সফট কপি কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে হবে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা গভরমেন্ট সিকিউরিটিজ বিনিয়োগ উন্ডোর-মাধ্যমে সরকারি সিকিউরিজ ও বন্ডে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা।

এই ধরনের বিনিয়োগকারীদের বলা হয়, বিজনেস পার্টনার। তাদের হয়ে প্রাইমারী ডিলাররা (২০টি ব্যাংক) আলাদা অ্যাকাউন্ট খুলে দেয়। দেশি বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও সরকারি বন্ড ও সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারবে। বিনিয়োগের সর্বনিম্ন সীমা ১ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, ব্যক্তি গ্রাহকরা ব্যাংকের হিসাব বিবরণী, জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপি, ছবি, কর শনাক্তকরণ নম্বর, নমিনির ছবি ও পরিচয়পত্র জমা দিয়ে বিপি আইডি খুলতে পারবেন।

অনিবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে বিদেশি মুদ্রা বা স্থানীয় মুদ্রায় পরিচালিত ব্যাংক হিসাবের বিবরণীসহ অন্যান্য তথ্য দিতে হবে এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইনকরপোরেশন সনদ ও নিবন্ধিত ঠিকানাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে বিপি আইডি খোলার আবেদন করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।  
 
Related Topics

টপ নিউজ

বন্ড বাজার / বাংলাদেশ ব্যাংক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • ছবি: সংগৃহীত
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

Related News

  • খেলাপি নিয়ন্ত্রণে সর্বোচ্চ ঋণসীমা নির্ধারণ, শীর্ষ খেলাপিদের নজরদারিতে রাখবে বাংলাদেশ ব্যাংক
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সংগৃহীত
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

4
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ৯ তলা থেকে শিক্ষার্থীর লাফ, টিনের চালায় পড়ায় বাঁচলেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net