Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চায় উইমেন চেম্বার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 March, 2021, 05:05 pm
Last modified: 10 March, 2021, 05:05 pm

Related News

  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বাজেট ২০২৫-২৬: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

নারী উদ্যোক্তাদের জন্য ২০০ কোটি টাকা বাজেট বরাদ্দ চায় উইমেন চেম্বার

আগামী এক বছর নারী উদ্যোক্তাদের জন্য বিউটি পার্লার, ফুড ও দেশীয় পণ্য বিক্রির ব্যবসায় ভ্যাট ৪ শতাংশ নির্ধারণসহ ১০টি কর সুবিধা চেয়েছে সংগঠনটি।
টিবিএস রিপোর্ট
10 March, 2021, 05:05 pm
Last modified: 10 March, 2021, 05:05 pm

করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউটিসিসিআই)।

এছাড়া আগামী এক বছর নারী উদ্যোক্তাদের জন্য বিউটি পার্লার, ফুড ও দেশীয় পণ্য বিক্রির ব্যবসায় ভ্যাট ৪ শতাংশ নির্ধারণসহ ১০টি কর সুবিধা চেয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাবগুলো তুলে ধরেন বিডব্লিউটিসিসিআই সভাপতি সেলিমা আহমাদ। এ সময় এনবিআর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেলিমা আহমাদ বলেন, করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ব্যবসা ক্ষেত্রে কঠিন সময় পার করছেন। বিডব্লিউটিসিসিআই বিভিন্ন নারী উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে বাজেটে ১০টি প্রস্তাব দিয়েছে।

২০০ কোটি টাকা বরাদ্দ ছাড়া সংগঠনটির প্রস্তাবের মধ্যে রয়েছে- সার্ভিস সেক্টরে (বিশেষত বুটিক, বিউটি পার্লার ও ক্যাটারিং, রেস্টুরেন্ট, খাবারের দোকান ও খাদ্যপণ্যের ব্যবসা) নারী উদ্যোক্তাদের জন্য ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৪ শতাংশ করা, নারীদের জন্য ব্যক্তিগত আয়কর সীমা ৩ দশমিক ৫ লাখের বদলে ৪ লাখ টাকা নির্ধারণ করা, করোনা পরিস্থিতির প্রভাবে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ব্যবসা পুনরায় শুরুর পর থেকে ২০২৩-২০২৪ অর্থবছর পর্যন্ত ভ্যাট এবং ট্যাক্স মওকুফ করা, নতুন নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর প্রথম তিন বছরের ট্যাক্স মাফ করা, নতুন ব্যবসার ট্রেড লাইসেন্সের ফি ও নবায়ন ফি অর্ধেক করা, করোনায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য এসএমই সেক্টরে ২০২১-২২ সালে ব্যাংক ঋণ (প্রণোদনা প্যাকেজ বহির্ভূত) ৪ শতাংশ হারে সুদ এবং ৬ মাসের গ্রেস পিরিয়ডসহ নির্ধারণ ও বিতরণ করা, সরকার ঘোষিত বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ ২০২১-২২ অর্থবছরে চলমান রাখা এবং নারীদের জন্য এই প্রণোদনা প্যাকেজের আওতায় ৫ শতাংশের বদলে বিশেষভাবে ১৫ শতাংশ ঋণ বরাদ্দ রাখা, ২০১৯-২০ অর্থবছরের বাজেটে 'নারী উদ্যোক্তা কর্তৃক পরিচালিত ব্যবসায় শো-রুমের ওপর মূসক অব্যাহতি প্রদান' ঘোষণার বাস্তবায়ন ও নারী উদ্যোক্তা কর্তৃক আমদানিকৃত মেশিনারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক নিজস্ব উদ্যোগে আমদানিকৃত সব ধরনের যন্ত্রাংশের ওপর আরোপিত আমদানি কর হ্রাস করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনবিআরের আয়কর নীতির সদস্য মো. আলমগীর হোসেন। এনবিআরের সদস্য সৈয়দ গোলাম কিবরিয়া, ভ্যাট নীতির সদস্য মো. মাসুদ সাদিকসহ বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন 
 
Related Topics

টপ নিউজ

উইমেন চেম্বার / নারী উদ্যোক্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আসন্ন বাজেটে স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ৪০০ কোটি টাকা: অর্থমন্ত্রী
  • নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক স্বপ্ন পূরণে ‘পাওয়ার অব শি’র ‘উদ্যোক্তা হান্ট’ অনুষ্ঠিত
  • গ্রামের নারীরা যেভাবে দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন
  • নারী প্রার্থীদের সহায়তায় নির্বাচনি তহবিল গঠন ও মনোনয়ন বাড়ানোর সুপারিশ নারী উদ্যোক্তাদের
  • বাজেট ২০২৫-২৬: নারী উদ্যোক্তাদের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net