Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ডলারের দাম কমেছে আবারও

অর্থনীতি

টিবিএস ডেস্ক
22 August, 2020, 04:15 pm
Last modified: 22 August, 2020, 04:22 pm

Related News

  • ইরানের হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেনি পেন্টাগন
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা

ডলারের দাম কমেছে আবারও

৬টি মুদ্রার বিপরীতে এ নিয়ে টানা নবমবারের মতো সাপ্তাহিক মূল্যমান হ্রাস পেয়েছে ডলারের।
টিবিএস ডেস্ক
22 August, 2020, 04:15 pm
Last modified: 22 August, 2020, 04:22 pm
ছবি: এএফপি

সম্প্রতি যুক্তরাষ্ট্রে বেকার সংখ্যা বৃদ্ধির পর অন্য অনেক দেশের মুদ্রার বিপরীতে ডলারের দাম কমেছে। ডলারের বিপরীতে ইউয়ানের দাম বেড়ে গত সাত মাসে সর্বোচ্চ হয়েছে।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার কূটনৈতিক  উত্তেজনা চীনের অর্থনীতি নিয়ে আশাবাদী ব্যবসায়ীদের ওপর তেমন প্রভাব ফেলেনি। 

এদিকে, ডলারের মূল্য হ্রাসে লাভবান হয়েছে ইউরো মুদ্রা। যুক্তরাষ্ট্রে চাকরিক্ষেত্রে নতুন নিয়োগের সংখ্যা কমছে বলে ফেডারেল অফিসের দেওয়া ঘোষণার এক সপ্তাহ পরই দেখা যায়, সপ্তাহভিত্তিক হিসাবে দেশটিতে নতুন বেকার হওয়া মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। 

এর ফলে করোনাভাইরাসের প্রভাব থেকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির ঘুরে দাঁড়াবার ব্যাপারে আশংকা সৃষ্টি হয়েছে। 

মোনেক্স সিকিউরিটির কর্মকর্তা সুতোমু সোমা বলেন, 'ডলার বর্তমানে দুর্বল অবস্থায় আছে। অন্যদিকে স্থিতিশীল থাকার কারণ, ইউরোপের দেশগুলো ভেঙ্গে পড়া অর্থনীতিকে সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।'

গত শুক্রবার ইউরো প্রতি ডলারের মান কমেছে ০.২ শতাংশ। ইউরো প্রতি ডলারের দাম এখন ১.১৮৭৪ ডলার।

মান কমে যাওয়ায় পাউন্ড প্রতি ডলারের মূল্য এখন ১.৩২৩৭ ডলার। অর্থাৎ পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে ০.৮ শতাংশ। 

সুইস ফ্রাংকের বিপরীতেও ডলারের মান কমেছে।

ইতোমধ্যেই করোনাভাইরাসের প্রভাবে স্তিমিত হয়ে পড়া অর্থনীতির সব ধরনের ক্ষতি পুষিয়ে নিয়েছে চীন। দেশটির মূল ভূখণ্ডে ডলার প্রতি ইউয়ানের দাম বেড়ে হয়েছে ৬.৮৯৬০ ইউয়ান, যা গত ২২ জানুয়ারির পর সর্বোচ্চ। 

তাছাড়া মূল ভূখণ্ডের বাইরে ইয়ানের দাম বেড়ে ডলার প্রতি ৬.৮৯৩৫ ইউয়ান হয়েছে যা গত ২১ জানুয়ারির পর সর্বোচ্চ।  

অন্যদিকে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে নতুন করে বেকার ভাতা দাবি করা মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ মিলিয়ন ছাড়িয়ে যায়। এছাড়াও ট্রেজারি খাতে দরপতনের প্রভাবও পড়েছে ডলারের মূল্য হ্রাসের ওপর। 

৬টি মুদ্রার বিপরীতে এ নিয়ে টানা নবমবারের মতো সাপ্তাহিক মূল্যমান হ্রাস পেয়েছে ডলারের। 

বর্তমান পরিস্থিতি অনুযায়ী বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইউরোর মান বৃদ্ধি পাবে; কারণ ইউরোপীয় দেশগুলোর সরকার ভেঙ্গে পড়া অর্থনীতির প্রবৃদ্ধি বাড়াতে দৃঢ় পদক্ষেপ নিয়েছে।

অকস্মাৎ অর্থনৈতিক পরিবর্তন সামলানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান। এই পরিস্থিতিও ডলারের বিপরীতে ইউরোকে সুবিধা দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে, অস্ট্রেলিয়ান ডলারের মূল্যমান স্থিতিশীল রয়েছে।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

ডলার / দরপতন / বিশ্ব অর্থনীতি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
    মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
    মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

Related News

  • ইরানের হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেনি পেন্টাগন
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা

Most Read

1
মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম
অর্থনীতি

মূলধন সংকটে বন্ধের মুখে জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রম

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

4
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

5
মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ
অর্থনীতি

মূল্য নির্ধারণের আইনি জটিলতায় আটকে শত শত নতুন ওষুধ, স্থবির বিনিয়োগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net