Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 23, 2026
জুয়েলারি ব্যবসায় বিদেশি বিনিয়োগ চায় না বাজুস

অর্থনীতি

আবুল কাশেম
22 February, 2021, 10:05 am
Last modified: 22 February, 2021, 10:11 am

Related News

  • ২ হাজার ৪০৩ টাকা বেড়ে নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সোনার দাম ভরিতে ১,৫৭৫ টাকা কমল
  • আজ থেকে দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুয়েলারি ব্যবসায় বিদেশি বিনিয়োগ চায় না বাজুস

জুয়েলারি উৎপাদন ও বিপণন এবং পাইকারি ও খুচরা বিক্রিতে আগামী ২০ বছরের জন্য বিদেশি বিনিয়োগে নিষেধাজ্ঞা চেয়েছে সংগঠনটি।
আবুল কাশেম
22 February, 2021, 10:05 am
Last modified: 22 February, 2021, 10:11 am

বাংলাদেশে জুয়েলারি ব্যবসায় বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। জুয়েলারি উৎপাদন ও বিপণন এবং পাইকারি ও খুচরা বিক্রিতে আগামী ২০ বছরের জন্য বিদেশি বিনিয়োগে নিষেধাজ্ঞা চেয়েছে সংগঠনটি। 

বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত প্রস্তাবটি গত ১৫ ফেব্রুয়ারি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে পাঠানো হয়েছে। এতে জুয়েলারি পণ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) হার কমানো ও স্বর্ণ আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি কমানোর প্রস্তাবও করা হয়েছে। 

সংশ্লিষ্টরা জানান, সংশোধিত স্বর্ণ নীতিমালায় বাংলাদেশে গোল্ড রিফাইনারি স্থাপন ও পরিচালনায় দেশিয় শিল্পের বিকাশ ও সক্ষমতা তৈরির জন্য ২০ বছর দেশীয় বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু স্বর্ণালঙ্কার উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়নি। বাজুস গোল্ড রিফাইনারির মতো জুয়েলারি ব্যবসায়ও ন্যূনতম ২০ বছর বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করার প্রস্তাব করেছে। 

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, স্বর্ণ নীতিমালায় গোল্ড রিফাইনারি স্থাপন ও পরিচালনায় বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ওই নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্বর্ণালঙ্কার ও বিক্রিতে বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা হয়নি। আমরা সেটা করার জন্য বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করেছি। 

স্বর্ণালঙ্কারের ওপর বিদ্যমান ভ্যাট হার ৫ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করে বাজুস বলেছে, 'স্বর্ণ মূল্যবান ধাতু বিধায় গ্রাহক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট বড় অংকের অর্থে পরিণত হয়। ফলে এদেশের স্বল্প ও মধ্যম আয়ের গ্রাহকরা ভ্যাট দিতে অনীহা প্রকাশ করছে। একইভাবে উচ্চবিত্তরা উচ্চহারের এই ভ্যাট প্রত্যাখ্যান করে ডিউটি ফ্রি সুবিধায় পাশর্^বর্তী দেশ থেকে ভ্যাট ছাড়া গহনা কিনছে।'   

তারা লিখেছেন, বিশ্বব্যাপী হ্যান্ডমেড জুয়েলারি তৈরিতে বাংলাদেশের কারিগররা শ্রেষ্ঠ হওয়া সত্বেও অতিরিক্ত ভ্যাটের কারণে একদিকে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে, অন্যদিকে দেশের দোকানগুলো দিন দিন ক্রেতাশুন্য হয়ে যাচ্ছে। সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। তাই জুয়েলারিখাতে গ্রাহক পর্যায়ে ১.৫ শতাংশ বা শুধু গহনার মজুরির ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করেছেন তারা। 

এ প্রসঙ্গে আগারওয়ালা বলেন, দুবাইতে স্বর্ণালঙ্কারের ওপর ১ শতাংশ ভ্যাট রয়েছে, ভারতে এ হার ৩ শতাংশ। সাধারণত, মূল্য সংযোজনের ওপর ভ্যাট আরোপ হয়। তাই আমরা গহনার মজুরির ওপর ১৫ শতাংশ বা মোট মূল্যের ওপর ১.৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করেছি। 

এছাড়া, স্বর্ণ আমদানি পর্যায়ে ভরি প্রতি ২০০০ টাকা কাস্টমস ডিউটি কমিয়ে অর্ধেক করার প্রস্তাব করেছে সংগঠনটি। এ সম্পর্কে বাজুস বলেছে, কাস্টমস ডিউটির কারণে বিশ^বাজার থেকে বাংলাদেশে স্বর্ণের দাম কাঁচামাল পর্যায়ে বেড়ে যায়।

বাজুসের প্রস্তাব

  • জুয়েলারি ব্যবসায় ২০ বছরের জন্য বিদেশি বিনিয়োগ নিষিদ্ধ করা
  • গ্রাহক পর্যায়ে জুয়েলারি পণ্যে ভ্যাট ৫% থেকে কমিয়ে ১.৫% আরোপ করা
  • আমদানি পর্যায়ে কাস্টমস ডিউটি ৫০% কমানো
  • জুয়েলারি শিল্পে জড়িত ১৮ হাজার ব্যবসায়ী 
  • এ শিল্পে জড়িত ৩০ লাখ কর্মকর্তা-কর্মচারী, কারিগর

Related Topics

টপ নিউজ

বাজুস / জুয়েলারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
    সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো
  • ছবি: সংগৃহীত
    এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 
  • ফাইল ছবি: সংগৃহীত
    পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে
  • আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির
  • পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
    ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি
  • ৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
    এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

Related News

  • ২ হাজার ৪০৩ টাকা বেড়ে নতুন দরে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • প্রথমবারের মতো দুই লাখ টাকা ছাড়াল স্বর্ণের ভরি
  • ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার ও বাজুসের দোলনের পরিবারসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • সোনার দাম ভরিতে ১,৫৭৫ টাকা কমল
  • আজ থেকে দেশের সব স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ

Most Read

1
প্রশান্ত মহাসাগরের গভীরে এই ঢেউটির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে রেকর্ড ৭.৫ ডিগ্রি সেলসিয়াস (১৩.৫ ডিগ্রি ফারেনহাইট) বেশি মাপা হয়েছে। ছবি: দি ওয়াশিংটন পোস্ট
আন্তর্জাতিক

সাগরতলে ছুটছে ৯,০০০ মাইল দীর্ঘ উষ্ণ পানির 'মালবাহী ট্রেন'; ডেকে আনছে সুপার এল নিনো

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

এবার ভারতের বাইরে তেলাপোকার 'বংশবিস্তার'; পাকিস্তানে আত্মপ্রকাশ করল 'ককরোচ আওয়ামি লিগ', 'ককরোচ আওয়ামি পার্টি' 

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে

4
আসামি স্বপ্না আক্তার ও অপর আসামি স্বামী মো. সোহেল রানা (৩০)। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণের পর হত্যা: আসামিকে আইনি সেবা না দেওয়ার ঘোষণা ঢাকা আইনজীবী সমিতির

5
পরীক্ষামূলকভাবে নিক্ষেপিত থাড ইন্টারসেপ্টর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলকে বাঁচাতে অর্ধেকের বেশি থাড ইন্টারসেপ্টর শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র, বাকি আছে মাত্র ২০০টি

6
৮৪ বছর বয়সী কালীমুল্লাহ খান তার আলোচিত এই গাছে বেশ কিছু আমের নাম বিখ্যাত ব্যক্তিদের নামে রেখেছেন। যেমন- ঐশ্বরিয়া রাই এবং নরেন্দ্র মোদি। ছবি: দ্য বেটার ইন্ডিয়া
আন্তর্জাতিক

এক গাছে ৩০০ প্রজাতির আম ফলিয়েছেন তিনি!

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net