Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
এক দশকে দেশে তেল পরিশোধনের ব্যয় বেড়েছে ৮২ শতাংশ

অর্থনীতি

ইয়ামিন সাজিদ
17 November, 2021, 02:30 pm
Last modified: 17 November, 2021, 03:49 pm

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো

এক দশকে দেশে তেল পরিশোধনের ব্যয় বেড়েছে ৮২ শতাংশ

দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ পূরণ করে থাকে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড।
ইয়ামিন সাজিদ
17 November, 2021, 02:30 pm
Last modified: 17 November, 2021, 03:49 pm

দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) প্রতি লাখ টন তেল শোধনের খরচ এক দশকে ৮২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ব্যয় বাড়ছে।

কর্তৃপক্ষের মতে, পুরোনো যন্ত্রপাতির কারণে দীর্ঘ সময় ধরে পরিশোধন এবং ইউটিলিটি খরচ বৃদ্ধি পাওয়ায় তেল শোধনের খরচ বাড়ছে।

পরিশোধিত তেল আমদানির ব্যয় অনেক বেশি। বিকল্প না থাকায় বিপিসিকে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত পুরোনো এবং একমাত্র সরকারি তেল শোধনাগারটির ওপর নির্ভর করতে হচ্ছে।

তেল শোধনে দীর্ঘ সময় লেগে যাওয়ার সঙ্গে পরিশোধন খরচ বাড়ার সম্পর্কের কথা স্বীকার করেন শোধনাগারের কর্মকর্তারা।

ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লোকমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "প্রতিবছর প্ল্যান্টের মেরামত, যন্ত্রাদি প্রতিস্থাপন এবং রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে।"

"এছাড়া গ্যাস, পানি ও বিদ্যুৎ খরচ বেড়ে যাওয়ায় ইউটিলিটি খরচও বাড়ছে। ফলে তেল পরিশোধনের ব্যয়ও বাড়ছে," বলেন তিনি।

২০১০-১১ অর্থবছরে ইআরএল ৮৯.৮ কোটি টাকায় ১৩.৪২ লাখ টন খনিজ তেল পরিশোধন করে। ২০১৯-২০ অর্থবছরে খনিজ তেলের পরিমাণ ১০.৭৮ লাখ টন কমলেও পরিশোধন খরচ বেড়ে ১৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে। অর্থাৎ, এক বছরে পরিশোধন খরচ ৮১ দশমিক ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইআরএল বিপিসির অঙ্গসংগঠন। প্রকৌশলী লোকমান বলেন, সার্বিক খরচ বিবেচনায় বিপিসি তেল পরিশোধন খরচ নির্ধারণ করে।

তবে, ২০২০-২১ সালে ইআরএল ১৫ লাখ টন তেল শোধনের নতুন রেকর্ড গড়ায় তেল শোধনাগারের সক্ষমতা এখনও যথেষ্ট বলে দাবি করেন তিনি।

বিপিসির চেয়ারম্যান এবিএম আজাদ বলেন, "তেল পরিশোধন খরচ কেবল প্ল্যান্টের সক্ষমতার ওপর নির্ভর করে না। সরকারি নীতিমালা এবং খনিজ তেলের যোগানও পরিশোধন খরচ ওঠানামার জন্য দায়ী।"

ডিজেল, পেট্রোল, অক্টেন এবং বিমানের জ্বালানিসহ ১৬ ধরনের জ্বালানি উৎপাদনের মাধ্যমে  ইআরএল দেশের মোট জ্বালানি চাহিদার ২০ শতাংশ পূরণ করে থাকে।

২০১৯-২০ অর্থবছরে বিপিসি পরিশোধিত ডিজেল, জেট-১ জ্বালানি ও ফার্নেস তেল আমদানিতে ১৭ হাজার ৭৩২ কোটি টাকা ব্যয় করে।

আগাচ্ছে না দ্বিতীয় পরিশোধন ইউনিটের কাজ

৩০ লাখ টন তেল পরিশোধন ক্ষমতাসম্পন্ন আরেকটি রিফাইনারি ইউনিট স্থাপনের পরিকল্পনা করছে বিপিসি।

২০১৭ সালের জানুয়ারিতে ফ্রান্সের টেকনিপ এবং মালেশিয়ার টেকনিপ জিওপ্রোডাকশনের সঙ্গে কাজ করতে বিপিসি চুক্তি স্বাক্ষর করে।

চুক্তির বিধি অনুসারে, ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্রন্ট-এন্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন সম্পন্ন হয় এবং বিপিসি ফ্রান্সের টেকনিপের কাছে বিড ডকুমেন্ট পাঠায়। টেকনিপ ২০১৯ এ ৬১১টি বিড কোয়ারি জমা দেয়।

পরবর্তীতে সংশোধিত কারিগরি প্রস্তাবনা টেকনিপে না পাঠানোয় তখন থেকেই আটকে রয়েছে প্রকল্প বাস্তবায়নের কাজ।

Related Topics

টপ নিউজ

তেল পরিশোধন / খনিজ তেল / অপরিশোধিত জ্বালানি তেল / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প
  • সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
    আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক
  • ছবি: পিটিআই
    ‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের
  •  ফাইল ছবি/সংগৃহীত
    পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার
  • ফাইল ছবি
    নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা
  • একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা: জ্বালানিমন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো

Most Read

1
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

2
সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (বায়ে) ও চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন (ডানে)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আমাদের যেটা মারা গেছে, সেটার জানাজা-টানাজা করেন; ওইটাকে ইস্যু করেন: নাছিরকে ফোনালাপে নানক

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

‘অরুণাচলকে স্বীকার করে না চীন’: ভারতের ২৭ স্থানের পালটা নামকরণের প্রতিবাদ বেইজিংয়ের

4
 ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের রুদ্ধদার বৈঠক, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

5
ফাইল ছবি
বাংলাদেশ

নতুন জুডিশিয়াল পে-কমিশন পর্যালোচনা কমিটি গঠন; ‘সময়ক্ষেপণের কৌশল’ বলছেন কর্মকর্তারা

6
একটি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল: যেভাবে অনলাইনে ও এসএমএস-এর মাধ্যমে জানা যাবে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net