Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ই-কমার্সের জন্য উপ-কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 October, 2021, 04:20 pm
Last modified: 05 October, 2021, 04:22 pm

Related News

  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

ই-কমার্সের জন্য উপ-কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়

ই-কমার্স সংক্রান্ত নতুন আইন প্রণয়ন, অথবা বিদ্যমান আইন সংশোধনের সিদ্ধান্তও এক মাসের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র। 
টিবিএস রিপোর্ট
05 October, 2021, 04:20 pm
Last modified: 05 October, 2021, 04:22 pm

দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের জন্য আজ  একটি উপ-কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এছাড়া, ই-কমার্স সংক্রান্ত নতুন আইন প্রণয়ন, অথবা বিদ্যমান আইন সংশোধনের সিদ্ধান্তও এক মাসের মধ্যে নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র। 

সাম্প্রতিক সময়ে দেশের ই-কমার্স খাতে অস্থিতিশীল ব্যবসায়িক মডেল এবং প্রতারণামূলক স্কিমের বিস্তার ঘটায় এখন শক্ত অবস্থানে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। 

পূর্বে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কমিটি গঠনসহ দেশের ই-কমার্স খাতের চলমান সংকট নিরসনে একটি সুপারিশমালা প্রস্তাব করেছিল।

ই-ক্যাব ডিজিটাল কমার্স পলিসি -২০১৮ অনুসরণ করে বেশ কয়েকটি কমিটি গঠনের সুপারিশ করেছে। এই কমিটিগুলোর মধ্যে রয়েছে - রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট কমিটি, টেকনিক্যাল কমিটি এবং উপদেষ্টা কমিটি। 

এদের মধ্যে, ডিজিটাল কমার্স পলিসি-২০১৮ মেনে ইতোমধ্যেই উপদেষ্টা কমিটি গঠিত হয়েছে।

আর ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর ঝুঁকিপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের জন্য আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তর এবং অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে একটি রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট বা ঝুঁকি বিষয়ক ব্যবস্থাপনা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

ই-ক্যাবের সুপারিশমালায় আরও বলা হয়েছে, ই-কমার্স সাইটগুলোর আর্থিক লেনদেন পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ ব্যাংকের একটি টেকনিক্যাল কমিটি গঠন করা উচিত। 

গত জুলাইয়ে, অনলাইনে পণ্য ও সেবা বিক্রিতে জবাবদিহিতা আনতে মন্ত্রণালয় একটি ডিজিটাল কমার্স নির্দেশিকা প্রকাশ করেছে, যেটি অনলাইন ব্যবসায় জড়িতরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। 

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেন, "ডিজিটাল কমার্স পরিচালনার নির্দেশিকাগুলো বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি ও বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের পর তৈরি করা হয়েছিল।"
 
Related Topics

টপ নিউজ

ই-কমার্স / বাণিজ্য মন্ত্রণালয় / উপ-কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি: ২০২৪-২৫ অর্থবছরে টিসিবির ঘাটতি ১৪১২ কোটি টাকা
  • ভোজ্যতেলের দাম বৃদ্ধি: ব্যবসায়ীদের সিদ্ধান্তে মন্ত্রণালয়ের আপত্তি, রোববার চূড়ান্ত বৈঠক
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • আটাবে ৪১ লাখ টাকার অনিয়মের অভিযোগ, সাবেক নেতৃত্বের কাছে ব্যাখ্যা তলব
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net