Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
অর্থ পাচারকারীদের নাম জানলে আমাদের দিন: অর্থমন্ত্রী

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 June, 2021, 05:55 pm
Last modified: 07 June, 2021, 05:59 pm

Related News

  • জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • জাতীয় সংসদে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো

অর্থ পাচারকারীদের নাম জানলে আমাদের দিন: অর্থমন্ত্রী

রোববার সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, ‘কারা অর্থ পাচার করে, সেই তালিকা আমার কাছে নেই। নামগুলো যদি আপনারা জানেন যে এরা অর্থপাচার করেন, আমাদের দিন’
টিবিএস রিপোর্ট
07 June, 2021, 05:55 pm
Last modified: 07 June, 2021, 05:59 pm
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল; ফাইল ছবি

দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয় বলে জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ কাজী ফিরোজ রশীদ এবং বিএনপির রুমিন ফারহানার মন্তব্যের জবাবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, অর্থ পাচারকারী কারা সেই তথ্য দিয়ে সহযোগিতা করলে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হবে।

রোববার সংসদে ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, 'কারা অর্থ পাচার করে, সেই তালিকা আমার কাছে নেই। নামগুলো যদি আপনারা জানেন যে এরা অর্থপাচার করেন, আমাদের দিন।'

আলোচনায় জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ বলেন, এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংক থেকে টাকা নিয়ে যাচ্ছেন। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। হুন্ডির মাধ্যমেও তারা বিদেশে টাকা পাঠাচ্ছেন। আদালত একটি তালিকা চেয়েছিলেন কারা বিদেশে বাড়ি বানিয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এখনো তা দিতে পারেনি।

কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া—এসব দেশে দুদকের একটি করে অফিস খোলার দাবি জানিয়ে কাজী ফিরোজ রশীদ বলেন, 'তাহলেই দেখা যাবে কে কত টাকা নিয়েছে। পি কে হালদার এত টাকা নিল! নয় মিনিটের জন্য পি কে হালদারকে ধরতে পারেননি। তাহলে কেন নয় ঘণ্টা আগে ধরলেন না?'

বিএনপির রুমিন ফারহানা বলেন, আমজনতার আমানতের টাকা থাকে ব্যাংকে। এ থেকে এমনভাবে টাকা নিয়ে যায় একশ্রেণির লোক, নেওয়ার সময়ই তাঁরা জানেন যে, টাকা ফেরত দিতে হবে না। বছরে এক লাখ কোটি টাকার বেশি পাচার হয়ে যায় বিদেশে। এগুলো যায় ওভারইনভয়েসিং ও আন্ডারইনভয়েসিংয়ের মাধ্যমে। এর বাইরে হুন্ডির পরিমাণ ধরলে কত যায় আল্লাহ মাবুদই জানেন।

জবাবে অর্থমন্ত্রী বলেন, 'দেশের মানুষের কষ্টার্জিত টাকা বিদেশে চলে যাবে, আপনাদের যেমন লাগে, আমারও লাগে। আমি অনিয়ম, বিশৃঙ্খলার বিরুদ্ধে। এগুলো বন্ধ করতে হবে। বন্ধ হচ্ছেও। অনেকেই জেলে আছেন। বিচার হচ্ছে। আগে যেমন ঢালাওভাবে চলে যেত, এখন তেমন নেই।'

উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, আগে সিমেন্টের নাম করে বালু আসত। একটার নাম করে আসত আরেকটা। আন্ডারইনভয়েসিং, ওভারইনভয়েসিং আগের মতো হয় না। একদম বন্ধ হয়ে গেছে বলা যাবে না। তবে পত্রপত্রিকায় আগের মতো দেখতে পাওয়া যায় না।

অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর বিএনপির সাংসদ হারুনুর রশীদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের সিল লাগানো নিম্নমানের বিটুমিন আসার তথ্য পেয়েছি। সর্ষের বীজের নামে এসেছে কফির বীজ। এ ছাড়া চীন থেকে এসেছে পাথরবোঝাই কনটেইনার। এ ধরনের আরও ঘটনা রয়েছে।
 

Related Topics

টপ নিউজ

অর্থ পাচার / অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল / জাতীয় সংসদ / সাংসদ ফিরোজ রশীদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • জাতীয় সংসদে সংসদ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
  • ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • সংসদের শোকপ্রস্তাবে যুদ্ধাপরাধে অভিযুক্তদের নাম: রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের তীব্র নিন্দা
  • সংসদের প্রথম দিনেই জামায়াত-এনসিপির ওয়াক আউট, আরও যা যা হলো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net