Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
অর্থনৈতিক স্বাধীনতায় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

অর্থনীতি

মহসিন ভুঁইয়া & মোহাম্মদ নাফিস শাহরিয়ার ফারাবি
12 March, 2021, 01:40 pm
Last modified: 12 March, 2021, 01:40 pm

Related News

  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

অর্থনৈতিক স্বাধীনতায় দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ

মূলত করের বোঝা স্কোরের উল্লেখযোগ্য উন্নতির সুবাদে সূচকে বড় উল্লম্ফন ঘটেছে বাংলাদেশের, একে একটি দেশের সার্বিক অর্থনৈতিক স্বাধীনতার একটি বড় প্রভাবক ধরা হয়। 
মহসিন ভুঁইয়া & মোহাম্মদ নাফিস শাহরিয়ার ফারাবি
12 March, 2021, 01:40 pm
Last modified: 12 March, 2021, 01:40 pm

ওয়াশিংটনভিত্তিক কনজারভেটিভ থিংক ট্যাংক দ্য হেরিটেজ ফাউন্ডেশনের ২০২১ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ।  

দক্ষিণ এশিয়া অঞ্চলের অর্থনৈতিকভাবে মুক্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ, ভূটানের পরই বাংলাদেশের অবস্থান। 

সরকারের অখণ্ডতা, করের বোঝা, ব্যবসার স্বাধীনতা ও শ্রম স্বাধীনতায় আগের চেয়ে স্কোর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের। 

মূলত করের বোঝা স্কোরের উল্লেখযোগ্য উন্নতির সুবাদে সূচকে বড় উল্লম্ফন ঘটেছে বাংলাদেশের, একে একটি দেশের সার্বিক অর্থনৈতিক স্বাধীনতার একটি বড় প্রভাবক ধরা হয়। 

হেরিটেজ ফাউন্ডেশনে প্রতিবেদন অনুযায়ী, করের বোঝা পরিমাপের ক্ষেত্রে সরাসরি করের বোঝা, ব্যক্তিগত ও করপোরেট পরিসরে করের হার এবং মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় শতাংশ হিসেবে কর মোট আদায়কৃত কর রাজস্ব আয়- এ সবগুলো বিষয় বিবেচনায় রাখা হয়। 

বিগত দশকে বাংলাদেশ অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে ধীরগতির কিন্তু স্থির প্রকৃতিতে অগ্রগতি অর্জন করেছে বলে তাদের প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংকটি। 

এই সূচকে বর্তমানে তৃতীয় অবস্থানে আছে ভারত, অন্যদিকে দক্ষিণ এশিয়া অঞ্চলে সর্বনিম্ন অবস্থানে আছে নেপাল। বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়া সবগুলো দেশেরই স্কোর কমেছে এবছরের সূচকে। 

তবে বৈশ্বিক হিসাবে সূচকে ১০০ তে ৫৬.৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ১২০ তম। 

সূচকের গড় অর্থনৈতিক স্বাধীনতার হিসাবের চেয়েও কম এ স্কোর। আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মতোই 'বহুলাংশে অনুদার' ক্যাটাগরিতে আছে বাংলাদেশ, বিশ্বের মোট ৬৩টি দেশ বর্তমানে এ ক্যাটাগরিভুক্ত। 

চারটি বিস্তৃত ক্যাটাগরি- আইনের শাসন, সরকারের আকার, নিয়ন্ত্রণ দক্ষতা ও উন্মুক্ত বাজারের ওপর ভিত্তি করে একটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা মূল্যায়ন করে হেরিটেজ ফাউন্ডেশন।

এ চারটি বিস্তৃত ক্যাটাগরির অন্তর্ভুক্ত ১২টি পরিমাপক হল: সম্পত্তির স্বাধীনতা, বিচার বিভাগীয় কার্যকারিতা, সরকারের অখণ্ডতা, করের বোঝা, সরকারি ব্যয়, রাজস্ব স্বাস্থ্য, ব্যবসার স্বাধীনতা, শ্রম স্বাধীনতা, মুদ্রানীতির স্বাধীনতা, বাণিজ্য স্বাধীনতা, বিনিয়োগ স্বাধীনতা ও আর্থিক স্বাধীনতা। 

পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সরকারের আকার ও উন্মুক্ত বাজার ক্যাটাগরিতে এগোচ্ছে বাংলাদেশ, আইনের শাসন ও নিয়ন্ত্রণ দক্ষতায় সমস্যা রয়ে গেছে। বাজার কমবেশি উন্মুক্ত হলেও নিয়ন্ত্রণ দক্ষতা খুবই দুর্বল; অনেকক্ষেত্রেই নিয়মবহির্ভূত ও অসঙ্গত," অর্থনীতিতে বেসরকারি খাতের প্রসার ও কারণে অর্থনৈতিক স্বাধীনতায় বাংলাদেশের উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। 

দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও বাংলাদেশের মতো একই সমস্যায় ভুগছে, আইনের শাসন ও নিয়ন্ত্রণ দক্ষতায় দুর্বল পারফর্মেন্স। দেশগুলোর প্রাতিষ্ঠানিক দুর্বলতাও আছে যার প্রতিফলন দেখা গেছে সূচকে, উল্লেখ করেন তিনি। 

"প্রতিষ্ঠানগুলোর আরও স্থির ও স্বাধীন হওয়া উচিৎ। রাজনৈতিক হস্তক্ষেপে প্রাভবিত না হয়ে তাদের নিজেদের কাজগুলো করে যেতে হবে। উন্নত দেশগুলো মতো অর্থনৈতিক ব্যাপারগুলোতে তাদের সঠিক ও ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা থাকা উচিৎ," পরামর্শ দেন তিনি।  

"নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাব কমিয়ে আনার চর্চা থাকতে হবে। প্রাতিষ্ঠানিক কাঠামোর উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধিত পাবে এর মাধ্যমে।" যোগ করেন তিনি।  

২০২১ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে ১৭৮টি অর্থনীতির মধ্যে সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ পাঁচটি অর্থনীতি 'মুক্ত' শ্রেণিতে রয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ ৩৩টি অর্থনীতি 'বহুলাংশে মুক্ত' তালিকায় স্থান পেয়েছে। 

স্পেন, ভিয়েতনাম, রাশিয়াসহ ৫৯টি অর্থনীতি 'মাঝারি মাত্রায় মুক্ত' তালিকায় আছে। অন্যদিকে ৬০ এর কম স্কোর পাওয়া ৮১টি অর্থনীতি 'বহুলাংশে অনুদার' তালিকায় আছে।  

অর্থনৈতিক স্বাধীনতার দিক দিয়ে এখনো সর্বনিম্ন অবস্থানে আছে উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও কিউবার পরই দেশটির অবস্থান। 
 

Related Topics

টপ নিউজ

অর্থনৈতিক স্বাধীনতা / দক্ষিণ এশিয়া / বাংলাদেশ / হেরিটেজ ফাউন্ডেশন / অর্থনৈতিক স্বাধীনতা সূচক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • মধ্যপ্রাচ্যের সরবরাহ সংকটে জ্বালানি নিরাপত্তার জন্য কাজাখস্তান, নাইজেরিয়ার দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর বৈঠক
  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net