Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন ইলন মাস্ক, অনেকদূর পিছিয়ে বেজোস!  

অফবিট

টিবিএস ডেস্ক
20 March, 2022, 10:30 am
Last modified: 20 March, 2022, 10:35 am

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন ইলন মাস্ক, অনেকদূর পিছিয়ে বেজোস!  

একসময় বেজোসকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে অনুমান করা হলেও, নতুন সমীক্ষাটি বলছে, ২০৩০ সালের আগে বেজোসের সেই মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা নেই।
টিবিএস ডেস্ক
20 March, 2022, 10:30 am
Last modified: 20 March, 2022, 10:35 am
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ও স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। সম্প্রতি নতুন এক সমীক্ষায় এই তথ্য জানানো হয়।

নতুন সমীক্ষা-অনুমান অনুযায়ী, আর মাত্র বছর দুয়েকের মধ্যেই ইলন মাস্কের সম্পত্তির পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে। এদিকে ৫০ বছর বয়সী মাস্ক রেকর্ড গড়ার দিকে দ্রুতগতিতে এগিয়ে গেলেও, মাস্কের চিরপ্রতিদ্বন্দ্বী ও আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এ তালিকায় বেশ পিছিয়েই আছেন। ট্রিলিয়নিয়ার হওয়ার দৌড়ে বেজোসের অবস্থান সাত নম্বরে।

এই মুহূর্তে ২৬৩ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনীর আসনটি ইলন মাস্কের দখলে। সেই সাথে তার সম্পদের বার্ষিক গড় বৃদ্ধি ১২৯ শতাংশ!

একসময় বেজোসকে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে অনুমান করা হলেও, নতুন সমীক্ষাটি বলছে, ২০৩০ সালের আগে বেজোসের সেই মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা নেই।

ইলন মাস্কের পর ভারতীয় বিলিয়নিয়ার গৌতম আদানি হবেন বিশ্বের দ্বিতীয় ট্রিলিয়নিয়ার। ছবি: সংগৃহীত

আরও বলা হয়েছে, বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গ্রুপের মালিক ও ভারতীয় বিলিয়নিয়ার গৌতল আদানি এবং তার পরিবার বর্তমানে যে হারে নিজেদের সম্পদ বৃদ্ধি করছেন; তাতে ইলন মাস্কের এক বছর পর ২০২৫ সালে তারাও ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখাবেন।

বেইজিং বাইটডান্স টেকনোলজি কোম্পানির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঝ্যাং ইমিং আছেন তালিকার তৃতীয় স্থানে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালে ৪২ বছর বয়সে তিনিও একজন ট্রিলিয়নিয়ার হবেন। এর মাধ্যমে তিনিই হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ ট্রিলিয়নিয়ার ব্যক্তিত্ব।

পিছিয়ে নেই আরেক ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিও। তালিকার চতুর্থ স্থানে আছেন তিনি। আম্বানি ২০২৯ সালে ৬৪ বছর বয়সে ট্রিলিয়নিয়ার হবেন বলে ধারণা করা হচ্ছে।

আম্বানির সাথে যৌথভাবে চতুর্থ স্থানে আছেন লাক্সারি ফ্যাশন হাউজ ব্র্যান্ড লুই ভ্যুতো'র চেয়ারম্যান ও প্রধান কার্যনির্বাহী বার্নার্ড আর্নল্ট। তিনিও ২০২৯ সালেই ট্রিলিয়নিয়ার হওয়ার সম্মান গৌরব অর্জন করবেন বলে অনুমান করা হয়েছে ঐ সমীক্ষায়।

সূত্র: দ্য ইউএস সান

Related Topics

টপ নিউজ

ট্রিলিয়নিয়ার / ইলন মাস্ক / জেফ বেজোস / গৌতম আদানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • ‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি
  • মহাকাশে এআই ডেটা সেন্টার: কেন এই অদ্ভুত পরিকল্পনা ইলন মাস্কের?
  • ইরানে আন্দোলন দমনে কঠিন নিরাপত্তা পরীক্ষার মুখে মাস্কের স্টারলিংক
  • গ্রক দিয়ে অশ্লীল ছবি তৈরির অভিযোগ, মাস্কের এক্সএআই-র বিরুদ্ধে তার সন্তানের মায়ের মামলা
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net