Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
কাঁঠালের দাম ১৮ হাজার টাকা! 

অফবিট

টিবিএস ডেস্ক
22 February, 2022, 07:55 pm
Last modified: 22 February, 2022, 07:56 pm

Related News

  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়
  • বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন: প্রেস সচিব
  • গাজীপুরে কাঁঠালের বাম্পার ফলন: হাটে-বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল
  • ‌কাঁঠালের বার্গার! বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে যোগ হওয়া নতুন আইটেম

কাঁঠালের দাম ১৮ হাজার টাকা! 

একজন রসিকতা করে লিখেছেন, ‘লন্ডনে গিয়ে কাঁঠাল বিক্রি করার সময় এসে গেছে!’ আরেকজন লিখেছেন, ‘লন্ডনে গিয়ে কাঁঠাল বিক্রি করলেই তো কোটিপতি হয়ে যাব আমি।” 
টিবিএস ডেস্ক
22 February, 2022, 07:55 pm
Last modified: 22 February, 2022, 07:56 pm

বিবিসি সাংবাদিক রিকার্ডো সেনরার তোলা একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ১০ লাখেরও বেশিবার শেয়ার হওয়া ছবিটিতে আসলে দৃষ্টিনন্দন কিছু নেই। এটি লন্ডনের কোনো এক ফলের দোকানে থাকা একটি কাঁঠালের ছবি। 

সেই কাঁঠালের গায়ে সাঁটানো দামের অঙ্কটার জন্যই মূলত ভাইরাল হয়েছে এই ছবি। দামের অঙ্কটা যে ১৬০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১৮ হাজার টাকার চেয়েও বেশি। 

আমাদের দেশে একটি প্রমাণ সাইজের কাঁঠালের দাম সাধারণত একশ থেকে দুশ টাকার মধ্যেই হয়। বিশ্বের সিংহভাগ গ্রীস্মমণ্ডলীয় দেশে কাঁঠালের দাম এমনই। 

রিকার্ডো সেনরার নিজের দেশ ব্রাজিলেও কাঁঠালের দাম একশ টাকার মতো। যে কারণে এই ছবি ব্রাজিলে বেশ সাড়া ফেলেছে। কাঁঠালের দাম এত হতে পারে, তা বিশ্বাসই করতে পারছিলেন না টুইটারের ব্রাজিলীয়রা। একজন রসিকতা করে লিখেছেন, 'লন্ডনে গিয়ে কাঁঠাল বিক্রি করার সময় এসে গেছে!' আরেকজন লিখেছেন, 'লন্ডনে গিয়ে কাঁঠাল বিক্রি করলেই তো কোটিপতি হয়ে যাব আমি।" 

1000 reais a jaca pic.twitter.com/oYDnOUKMvR— Ricardo Senra (@ricksenra) February 12, 2022

তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, লন্ডনে একটি মাত্র কাঁঠালের দাম এত বেশি কীভাবে হয়েছে? সেখানকার ভোক্তাদের কাছে এটি একটি বিলাসী ফল, সেজন্য? আর আন্তর্জাতিক বাজারেই বা কেন সম্প্রতি বেড়েছে কাঁঠালের দাম?

প্রথমত, একটি পণ্য কোথায় বিক্রিত হচ্ছে, তার ওপর মূলত এর দাম নির্ভর করে। এটা সব পণ্যের বেলাতেই সত্য।

সাও পাওলোর কাঁঠাল ব্যবসায়ী প্রতিষ্ঠান এস্টানসিয়া ডাস ফ্রুটাস কোম্পানির প্রধান নির্বাহী সাব্রিনা সারটোরি বলেন, "ব্রাজিলেও কিন্তু কাঁঠালের দাম ওঠা-নামা করে। এমন অনেক জায়গা আছে যেখানে কাঁঠাল গাছে থেকে পচে। সেখানে আপনি চাইলেই কোনো গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু কিছু জায়গা আছে যেখানে কাঁঠালের দাম অনেক বেশি।" 

আবার, কাঁঠাল আকারে বেশ বড় একটি ফল। তাই এটি পরিবহন করাও বেশ কঠিন ও ব্যয়বহুল। বিশেষ করে, এক দেশ থেকে আরেক দেশে পাঠানোটা বেশ কষ্টসাধ্য। কেননা, অন্যান্য ফল যে সাইজের বক্সে ভরা যায়, কাঁঠালকে তাতে ভরা যায় না। তাই রপ্তানিকৃত কাঁঠালের দাম এমনিতেই বেশি হয়। সেটি যদি মৌসুম শেষ হয়ে গেলে রপ্তানি হয়, তাহলে তো আরও বেশি।

এদিকে লন্ডনের স্থানীয় সবজি ব্যবসায়ীরা জানিয়েছেন, সুপারমার্কেটে কৌটোয় করেও কাঁঠাল বিক্রি হয়। সেসব কাঁঠালের দাম ৩০০ টাকার মতো। কিন্তু এদের স্বাদ আসল কাঁঠালের মতো হয় না বলেই দাবি তাদের। 

সূত্র: মিশন-৯০। 

Related Topics

টপ নিউজ

কাঁঠাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • চীনে কাঁঠাল রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়ের আশা প্রধানমন্ত্রীর
  • কাপ্তানবাজারে কাঁঠালপাতা: দিনে ২৫,০০০ টাকার বেচাকেনা, ঈদের বাজার দ্বিগুণ বড়
  • বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন: প্রেস সচিব
  • গাজীপুরে কাঁঠালের বাম্পার ফলন: হাটে-বাজারে প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার কাঁঠাল
  • ‌কাঁঠালের বার্গার! বাংলাদেশের রপ্তানির ঝুড়িতে যোগ হওয়া নতুন আইটেম

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net