Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
ভাষার মাসে বাংলা শব্দ দিয়ে ব্রহ্মাণ্ডের অনন্য বৈশিষ্ট্যের নামকরণ করল নাসা

অফবিট

টিবিএস ডেস্ক
16 February, 2022, 12:05 pm
Last modified: 16 February, 2022, 12:15 pm

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

ভাষার মাসে বাংলা শব্দ দিয়ে ব্রহ্মাণ্ডের অনন্য বৈশিষ্ট্যের নামকরণ করল নাসা

২০১৯ সালের ১ জানুয়ারি আরোকোথ নামে এই গ্রহাণুটির পাশ দিয়ে উড়ে যায় মহাকাশযান নিউ হরাইজনস। এরপর দীর্ঘদিন ধরে সে সময়ে তোলা ছবিগুলো পৃথিবীতে পাঠিয়েছে যানটি।
টিবিএস ডেস্ক
16 February, 2022, 12:05 pm
Last modified: 16 February, 2022, 12:15 pm
আরোকোথ গ্রহাণু।

সৌরজগতের দূরতম গ্রহাণুর অনন্য এক উপত্যকার নাম রাখা হয়েছে বাংলা শব্দে। নিউ হরাইজনস মহাকাশযানের পাঠানো ছবি থেকে নাসার বিজ্ঞানীরা আরোকোথ নামে ওই গ্রহাণুর একটি উপত্যকার নাম দিয়েছেন 'আকাশ'। 

কোনো মহাকাশযান দিয়ে মানুষের পর্যবেক্ষণ করা এখনও পর্যন্ত দূরতম গ্রহাণু আরোকোথ। প্লুটো থেকেও ১০০ কোটি কিলোমিটার দূরে কিউপার বেল্টে অবস্থিত এই গ্রহণুটি।

২০১৯ সালের ১ জানুয়ারি আরোকোথ নামে এই গ্রহাণুটির পাশ দিয়ে উড়ে যায় মহাকাশযান নিউ হরাইজনস। এরপর দীর্ঘদিন ধরে সেই সময়ে তোলা ছবিগুলো পৃথিবীতে পাঠিয়েছে যানটি। গ্রহাণুর ছবি কিছুটা দেখে চমকে উঠেছেন মহাকাশবিজ্ঞানীরা। আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় দুটি গ্রহাণু যেন একে অপরকে ছুঁয়ে রয়েছে। বড় অংশটির সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ২০ কিমি, ছোট অংশটির সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ১৫ কিমি। আর সংযোগস্থলে তৈরি হয়েছে উজ্জ্বল একটি বৃত্ত। নিউ হরাইজনস মিশনের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা সেই উজ্জ্বল বৃত্তের নামই দিয়েছেন আকাশ। আজ পর্যন্ত কোনো জ্যোতিষ্কে এমন বৈশিষ্ট্যের দেখা পাওয়া যায়নি।

গ্রহাণুটির মাঝ বরাবর উজ্জ্বল বৃত্তাংশটির নাম রাখা হয়েছে আকাশ।

মহাকাশে দ্বৈত জ্যোতিষ্কের সন্ধান মানুষ অনেক আগেই পেয়েছে। রয়েছে অনেক দ্বৈত নক্ষত্রও। এমনকী বামন গ্রহ প্লুটোও একটি দ্বৈত ব্যবস্থার অংশ। শ্যারনের সঙ্গে তাল মিলিয়ে একটি নির্দিষ্ট কেন্দ্রের চারিদিকে ঘোরে এটি। কিন্তু একে অপরকে স্পর্শ করে রয়েছে এমন দ্বৈত জ্যোতিষ্কের সন্ধান এর আগে মানুষ পায়নি। তাই বলা যেতেই পারে, ব্রহ্মাণ্ডের অনন্য বৈশিষ্ট্যের সঙ্গে জড়িয়ে গেল বাংলাভাষা।

  • ​​​​​​​সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

মহাকাশ অভিযান / নাসা / আরোকোথ / আকাশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ফেব্রুয়ারির শেষে মঙ্গল, বুধ, বৃহস্পতিসহ এক সারিতে থাকবে ৬ গ্রহ; দেখবেন যেভাবে
  • মহাকাশ স্টেশন থেকে ইতিহাসে প্রথম ‘মেডিকেল ইভাকুয়েশন’: পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
  • মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ডের দাবি নাসার
  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ধূমকেতু নিয়ে গুজব সত্য নয়: নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থা
  • ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো চাঁদে ক্রু মিশনের পরিকল্পনা নাসার

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net