Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 26, 2026
ভাইরাল 'কাঁচাবাদাম' গানের নেপথ্য নায়ক, কে এই ভুবন বাদ্যকর?

অফবিট

টিবিএস ডেস্ক
06 February, 2022, 05:15 pm
Last modified: 06 February, 2022, 05:20 pm

Related News

  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখ ভোটারের ৭০ শতাংশই মুসলিম
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ১,০২৪ একর জমি হস্তান্তর: শুভেন্দু
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • এ পর্যন্ত ১০ হাজার ‘অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

ভাইরাল 'কাঁচাবাদাম' গানের নেপথ্য নায়ক, কে এই ভুবন বাদ্যকর?

ভুবন বাদ্যকার জানান, জনপ্রিয় একটি বাউল লোকসঙ্গীতের সুর থেকে অনুপ্রাণিত হয়ে নিজের গানটির সুর করেছেন তিনি। সে কারণেই এটি ইন্টারনেট দুনিয়ায় এতটা জনপ্রিয়তা পেয়েছে।    
টিবিএস ডেস্ক
06 February, 2022, 05:15 pm
Last modified: 06 February, 2022, 05:20 pm
বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। ছবি: সংগৃহীত

ইন্টারনেট জগতে সক্রিয় আছেন কিন্তু কাঁচাবাদামের খবর পাননি, এমন মানুষ খুঁজে পাওয়াই কঠিন! ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব- সবখানেই এখন 'কাঁচাবাদাম' শিরোনামের একটি মজার গানে সয়লাভ। মূল গান তো বটেই, বেরিয়েছে নানা রকম রিমিক্স এবং রিমেকও। এটুকু পড়েও যদি লেখার মাথামুন্ডু বুঝতে না পারেন তাহলে বলছি, পশ্চিমবঙ্গের এক অখ্যাত বাদাম বিক্রেতার নিজস্ব ঢংয়ে গাওয়া একটি গান হলো 'কাঁচাবাদাম'। ইন্টারনেতের কল্যাণে রাতারাতি বিখ্যাত বনে যাওয়া এই বাদাম বিক্রেতার নাম ভুবন বাদ্যকর।

নেটিজেনরা 'কাঁচাবাদাম'-এর তালে গান-নাচ সেরে ফেললেও কজনই বা ভুবন বাদ্যকর সম্পর্কে জানেন? কতখানি জানেন তার জীবন সম্পর্কে?

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের অধীনস্ত কুরালজুরি গ্রামের দুবরাজপুর ব্লকের বাসিন্দা ভুবন বাদ্যকর। পুরনো-ফেলনা জিনিসপত্রের বিনিময়ে বাদাম বিক্রি করাই তার পেশা। সাইকেলে করে বাদাম নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বাদাম বিক্রি করেন ভুবন। দৈনিক ৩-৪ কেজি বাদাম বিক্রি করে ২০০-২৫০ রূপি আয় করেন তিনি।

ছবি: সংগৃহীত

ক্রেতা আকর্ষণের জন্য নিজেই লিখেছেন এবং সুর করেছেন 'কাঁচাবাদাম' গানটি। জানা গেছে, গানটি ভাইরাল হওয়ার পর এখন আগের চাইতে বেশি পরিমাণে বাদাম বিক্রি করেন তিনি। তবে ভুবন বাদ্যকরের পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি চান মানুষ তার গান শুনুক। ভাইরাল গানের মাধ্যমেই সরকারের নজরে আসতে চান তিনি, যেন সরকার তাকে কিছু আর্থিক সহায়তা দেয়। আর্থিক সহায়তা পেলে স্থায়ী কোনো পেশা বেছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ভুবন।

View this post on Instagram

A post shared by Indori ishq (@indori___i)

গত ১০ বছর যাবত বাদাম বিক্রির পেশায় আছেন ভুবন। কিন্তু হুট করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খ্যাতিলাভ তাকে বিস্মিত করেছে। তার ভাষ্যে, বীরভূম ও বর্ধমান জেলায় বাদাম বিক্রির করার সময় কেউ একজন তার গান রেকর্ড করে। ভুবন আরও জানান, জনপ্রিয় একটি বাউল লোকসঙ্গীতের সুর থেকে অনুপ্রাণিত হয়ে নিজের এই গানটি সুর করেছেন তিনি। সে কারণেই এটি ইন্টারনেট দুনিয়ায় এতটা জনপ্রিয়তা পেয়েছে।

View this post on Instagram

A post shared by ishika jain (@ishikajain4437)

সম্প্রতি 'কাঁচাবাদাম' গান দিয়ে র‌্যাপ সঙ্গীত ঘরানায় একটি রিমেক বানানো হয়েছে, যেখানে আছেন স্বয়ং ভুবন বাদ্যকার। এই গানটিও মূল গানের মতোই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ইন্টারনেটে।ভুবন বাদ্যকরের কাঁচাবাদাম গানের তালে নেচেছেন দেশে-বিদেশের অসংখ্য সোশ্যাল ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে সাধারণ মানুষ। অনেকের কাছে ভুবন বাদ্যকার একজন অনুপ্রেরণা, যে কিনা শত বাধা-বিপত্তির পরেও জীবনের কাছে পরাজিত হননি, আর সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ!

সূত্র: মার্কেটিং মাইন্ড        

Related Topics

টপ নিউজ

কাঁচাবাদাম / ভুবন বাদ্যকর / পশ্চিমবঙ্গ / ভাইরাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
    রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
  • ফাইল ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: টিবিএস
    সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার
  • ছবি: এএফপি
    গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

Related News

  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়া ২৭ লাখ ভোটারের ৭০ শতাংশই মুসলিম
  • বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে ১,০২৪ একর জমি হস্তান্তর: শুভেন্দু
  • পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক
  • এ পর্যন্ত ১০ হাজার ‘অবৈধ’ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে: শুভেন্দু অধিকারী
  • চট্টগ্রামে বিসিক এলাকায় প্রকাশ্যে গুলির ভিডিও ভাইরাল, তদন্তে পুলিশ

Most Read

1
রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার
বাংলাদেশ

রাষ্ট্রীয় ব্যয় কমাতে ১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারকে আর সহযোগিতা করতে পারছি না; ঢাকা থেকে বৃহত্তর কর্মসূচির ডাক আসবে: নাহিদ ইসলাম

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ফেসবুক, ইউটিউব ও গুগলের মতো বিদেশি কোম্পানির ডিজিটাল বিজ্ঞাপনে নিবন্ধন বাধ্যতামূলক করছে সরকার

5
ছবি: এএফপি
আন্তর্জাতিক

গরমে শর্টস পরে অফিস করার পরামর্শ সরকারের; কিন্তু পুরুষের লোমশ পা দেখে বিরক্ত জাপানি নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net