Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
বিয়ের আংটি নিয়ে এলো কচ্ছপ, ধীরগতিতে মন্ডপে পৌঁছানোর রেকর্ড!

অফবিট

টিবিএস ডেস্ক
05 February, 2022, 06:10 pm
Last modified: 05 February, 2022, 06:13 pm

Related News

  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 

বিয়ের আংটি নিয়ে এলো কচ্ছপ, ধীরগতিতে মন্ডপে পৌঁছানোর রেকর্ড!

এরিকা জানালেন, অন্য সবাই এক মুহূর্তের মধ্যেই মন্ডপে হেঁটে আসতে পারলেও, কচ্ছপ টমের সময় লেগেছিল ৩ মিনিট। তবুও তাকে সঠিক পথে নিয়ে আসতে পেরে তিনি বেশ আনন্দিত।
টিবিএস ডেস্ক
05 February, 2022, 06:10 pm
Last modified: 05 February, 2022, 06:13 pm
ছবি: সংগৃহীত

বিয়েতে বর-বধূ কিংবা আয়োজনের চাকচিক্য নয়, বরং উপস্থিত সব অতিথির নজর কেড়েছে একটি কচ্ছপ! শুধু তাই নয়, সেই কচ্ছপের ছবি নিয়েও তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ কচ্ছপটিই ছিল বিয়ের 'রিং বেয়ারার', অর্থাৎ বর-কনের আংটি নিজের মাথায় বয়ে এনেছে এটি।

২০ বছর আগে বুনো কচ্ছপ নিয়ে একটি জরিপের কাজ করতে গিয়ে একে অপরের সাথে পরিচয় হয় পশুচিকিৎসক এরিকা এবং জে জনসনের। তাই নিজেদের বিয়ের দিনেও সঙ্গী হিসেবে রেখেছেন প্রিয় পোষা কচ্ছপ, টম শেলেককে।

গত বছর অ্যারিজোনার টহোনো কিউল বোটানিক্যাল গার্ডেনে গাঁটছড়া বাঁধেন এরিকা-জনসন জুটি। ৪১ বছর বয়সী এরিকা জানান, বিয়ের মন্ডপে যাওয়ার পথে স্ট্রবেরি ছড়িয়ে দেওয়া হয়েছিল যেন কচ্ছপ টম সেগুলো খেতে খেতে চলতে পারে। এরিকার ভাষ্যে, টম সবসময়ই ক্ষুধার্ত থাকে। 

তিনি আরও জানান, সবকিছু ঠিকঠাকভাবেই শেষ হয়েছিল, এমনকি কচ্ছপটিই তার বিয়ের দিনের প্রধান আকর্ষণ হয়ে ওঠে।

ছবিতে দেখা যায়, মাথায় ফুলের ঝুড়িতে আংটি নিয়ে ফল বিছানো রাস্তা দিয়ে গুটিগুটি হেঁটে আসছে কচ্ছপটি।

"আমাদের একটাই ভয় ছিল যে অতিথিদের কারো পায়ে যদি নেলপলিশ থাকে, টম সেগুলোকে ফল ভেবে কামড় না দিয়ে বসে! কিন্তু সেরকম কিছু হয়নি। সে আমাদের জন্য যা করেছে তা নিয়ে আমি গর্বিত। বিয়ের পরদিনও অনেকে আমায় জিজ্ঞেস করেছে, টম কোথায়? ওর কোনো ছবি আছে কি?", বলেন এরিকা।

এরিকা জানালেন, অন্য সবাই এক মুহূর্তের মধ্যেই মন্ডপের পথে হেঁটে আসতে পারলেও, টমের সময় লেগেছিল ৩ মিনিট।

তবুও তাকে সঠিক পথে নিয়ে আসতে পেরে এরিকা বেশ আনন্দিত। তিনি বলেন, "টম মূলত শুকনা খাবার খায়, কারণ ও ডেজার্ট ভালোবাসে। ও সাধারণত ফলমূল তেমন খায় না। কিন্তু ওর যেহেতু স্ট্রবেরি পছন্দ, তাই আমরা জানতাম যে এটা দিলেই কাজ হবে।"

সূত্র: গুড নিউজ নেটওয়ার্ক

Related Topics

টপ নিউজ

বিয়ে / আংটি / কচ্ছপ / মন্ডপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
    বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪
  • ছবি: টিবিএস
    আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

Related News

  • বিলুপ্তির দেড়শ বছর পর গালাপাগোসের দ্বীপে ফিরল ১৫৮ ‘দানব’ কচ্ছপ
  • পাগড়ি খুঁজছেন? আছে সঙ্গীতা শীলের ‘পাগড়ি বাঁধাই’
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • ব্রাহ্মণবাড়িয়ায় বিয়েতে দাওয়াত নিয়ে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত, আহত ১৫
  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প, হোয়াইট হাউসের অন্দরেই প্রবল মতভেদ

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

5
বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকার খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বউ বরণের আনন্দ এখন লাশ দাফনের শোক: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত ১৪

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২ ইউনিটে উৎপাদন বন্ধ, একটি সচল হতে লাগবে ৩ দিন  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net