Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
শ্যাম্পুর বোতলও হতে পারে আপনার মোটা হওয়ার কারণ!

অফবিট

টিবিএস ডেস্ক
27 January, 2022, 11:10 am
Last modified: 27 January, 2022, 01:28 pm

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • কাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’
  • ২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব

শ্যাম্পুর বোতলও হতে পারে আপনার মোটা হওয়ার কারণ!

বিজ্ঞানীরা পানীয়ের বোতল, রান্নাঘরের স্পন্জ ও হেয়ার কন্ডিশনারের বোতলে এমন ১১টি রাসায়নিক পদার্থের অস্তিত্ব আবিষ্কার করেছেন, যেগুলো আমাদের মেটাবলিজমকে প্রভাবিত করে ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 
টিবিএস ডেস্ক
27 January, 2022, 11:10 am
Last modified: 27 January, 2022, 01:28 pm
ছবি: সংগৃহীত

অনেকের কাছেই হয়তো ব্যাপারটা শুনতে অবাক লাগবে। কিন্তু সত্যি সত্যিই এক নতুন গবেষণায় উঠে এসেছে যে সামান্য শ্যাম্পুর বোতলও হয়ে উঠতে পারে ব্যবহারকারীর মোটা হওয়ার কারণ।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। 

গবেষণাটি থেকে জানা যায়, সংশ্লিষ্ট বিজ্ঞানীরা দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী যেমন পানীয়ের বোতল, রান্নাঘরের স্পন্জ ও হেয়ার কন্ডিশনারের বোতলে এমন ১১টি রাসায়নিক পদার্থের অস্তিত্ব আবিষ্কার করেছেন, যেগুলো আমাদের মেটাবলিজমকে প্রভাবিত করে ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। 

নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকরা ৩৪টি ভিন্ন ভিন্ন প্লাস্টিক দ্রব্য খতিয়ে দেখার চেষ্টা করেছেন যে সেগুলোতে কোন কোন রাসায়নিক পদার্থ রয়েছে। 

ওইসব দ্রব্যে তারা সব মিলিয়ে ৫৫,০০০টি পৃথক রাসায়নিক উপাদানের হদিস পেয়েছেন, এবং ৬২৯ ধরনের রাসায়নিক পদার্থ শনাক্ত করেছেন। তাদের মধ্যে ১১টি রাসায়নিক পদার্থ মেটাবলিজম-ব্যাহতকারী বলে পরিচিত। 

"আমাদের পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে, সাধারণ প্লাস্টিক দ্রব্যগুলোতে এমন কিছু উপাদানের মিশ্রণ দেখা যায়, যেগুলো ওজন বৃদ্ধি ও স্থূলতার পেছনে একটি প্রাসঙ্গিক অথচ চোখ এড়িয়ে যাওয়া ফ্যাক্টর হিসেবে কাজ করে," বলেন নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক মার্টিন ওয়্যাগনার। 

দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা বিশ্বাস করে এসেছেন যে অধিকাংশ প্লাস্টিক রাসায়নিকই এ ধরনের দৈনন্দিন ব্যবহার্য পণ্যে থাকে। কিন্তু ওয়্যাগনারের দল দেখিয়েছেন যে স্বাভাবিক পরিস্থিতিতেই এদের একটি বড় অংশের শোধন হয়ে যায়। ফলে রাসায়নিকগুলো মানুষের শরীরে প্রবেশ করতে পারে। 

ইতঃপূর্বেও বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে যে কিছু কিছু প্লাস্টিক এন্ডোক্রিন-ব্যাহতকারী রাসায়নিক ধারণ করে। ওইসব রাসায়নিককে বলা হয় 'ওবেসোজেনস', যা আমাদের শারীরিক বিকাশ ও সন্তান জন্মদানের ক্ষমতাকে প্রভাবিত করে। 

কিন্তু এখন দেখা যাচ্ছে, ওইসব রাসায়নিককে দায়ী করা যেতে পারে ওজন বৃদ্ধির কারণ হিসেবেও। 

কেননা সাম্প্রতিক গবেষণার ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে দেখা গেছে, এক-তৃতীয়াংশ প্লাস্টিক দ্রব্যই শরীরে ফ্যাট সেল জন্মানোয় ভূমিকা রাখে। 

যেসব দৈনন্দিন ব্যবহার্য প্লাস্টিক দ্রব্য ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে : রিফিলযোগ্য পানির বোতল, বিন লাইনার, শাওয়ার জেলের বোতল, হেয়ার কন্ডিশনারের বোতল, ফ্রিজার ব্যাগ, রান্নাঘরের স্পঞ্জ

যেসব দৈনন্দিন ব্যবহার্য প্লাস্টিক দ্রব্য ওজন বৃদ্ধিতে ভূমিকা রাখে না : দই জাতীয় পানীয়ের বোতল, প্লাস্টিকের কাপ, কফি কাপের লিড। 

কিছু প্লাস্টিকের দ্রব্যে যে পরিচিত মেটাবলিজম-ব্যাহতকারী উপাদান থাকে আবার কিছু দ্রব্যে থাকে না। কিন্তু যেসব দ্রব্যে থাকে না, সেগুলোও শরীরে ফ্যাট সেল তৈরি করে। 

এর মানে হলো, প্লাস্টিকে এখন পর্যন্ত শনাক্ত না হওয়া কিছু রাসায়নিকও থাকে, যেগুলো আমাদের শরীর কীভাবে ফ্যাট জমা করবে তা নির্ধারণে প্রভাব ফেলে। 

"এমনটা হওয়া খুবই সম্ভব যে এই উপাদানগুলো আমাদের সবসময়ের সন্দেহকৃত উপাদান নয়, যেমন বিসফেনল এ, যা মেটাবলিক অসামঞ্জস্য সৃষ্টি করে," বলেন গবেষণার অন্যতম লেখক জোহান ভোলকার। 

"এর মানে হলো, আমাদের অপরিচিত অন্যান্য প্লাস্টিক রাসায়নিকও ওজন বৃদ্ধি ও স্থূলতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারে।"

বিশ্বব্যাপী মৃত্যুর পেছনে একটি বড় কারণ হলো স্থূলতা। তাছাড়া স্থূলতার কারণেই বিভিন্ন কার্ডিওভাস্কুলার রোগ ও ক্যান্সার হয়ে থাকে। 

ওজন বেশি হলে আমাদের বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। যেমন বেশি ওজন যাদের, তাদেরই কোভিডে আক্রান্ত হওয়া ও এর কারণে নানা ধরনের স্বাস্থ্য-ঝুঁকির আশঙ্কা সবচেয়ে বেশি। 

বিশ্বজুড়ে বর্তমানে ২০০ কোটি মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। আর তাদের মধ্যে প্রায় ৬৫ কোটি মানুষ 'স্থূল' শ্রেণিভুক্ত। 

  • সূত্র: ডেইলি মেইল 
     

Related Topics

টপ নিউজ

মোটা / স্থূলতা / প্লাস্টিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
    এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা
  • ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
    ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
  • সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
    যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

Related News

  • ইচ্ছাশক্তিই যথেষ্ট না; যেকারণে কিছু ব্যক্তির জন্য ওজন কমানো বেশি কঠিন
  • চুইংগাম প্রিয়? কী চিবুচ্ছেন জানেন, প্লাস্টিক!
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • কাল থেকে সচিবালয়ে নিষিদ্ধ হচ্ছে ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’
  • ২ অক্টোবর থেকে সচিবালয়ে সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ হচ্ছে: মন্ত্রিপরিষদ সচিব

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তারেক রহমানের জামিনের জন্য আমি সরাসরি বিচারককে ফোন করেছি: আদালতে মামুন খালেদ 

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

4
ছবি: এমিরেটস এয়ারলাইনসের সৌজন্যে
আন্তর্জাতিক

এভিয়েশনে ঝাঁকুনি দিয়েছে ইরান যুদ্ধ, সংঘাত দীর্ঘ হলে যেভাবে বদলাবে বিমানযাত্রা

5
ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া
আন্তর্জাতিক

ইরানযুদ্ধে আকাশছোঁয়া হচ্ছে বিমানভাড়া

6
সৌদি আরবের রাস তানুরায় ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের মধ্যে একটি ড্রোন হামলার পর সৌদি আরামকোর তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ হলে ইরান পুনর্নির্মাণের কাজ পেতে পারে যেসব প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net