Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
২৭ বার কলেজের প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েও ফেল করলেন এই মিলিয়নিয়ার!

অফবিট

ইনসাইডার
27 June, 2023, 12:00 pm
Last modified: 27 June, 2023, 12:11 pm

Related News

  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর, রয়েছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

২৭ বার কলেজের প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েও ফেল করলেন এই মিলিয়নিয়ার!

বিষয়টা এমন না যে লিয়াং শির কলেজে যাওয়া অত্যাবশ্যক। এই স্বপ্রতিষ্ঠিত মিলিয়নিয়ারের নিজেরই নির্মাণসামগ্রীর ব্যবসা রয়েছে। কিন্তু কলেজে পড়াশোনাটা করা তার একটি বড় স্বপ্ন ছিল।
ইনসাইডার
27 June, 2023, 12:00 pm
Last modified: 27 June, 2023, 12:11 pm
২০১৮ সালে চীনের গাও কাও বা কলেজের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫১ বছর বয়সী লিয়াং শি। ছবি: টিপিজি/গেটি ইমেজেস

লিয়াং শি চীনের একজন স্বপ্রতিষ্ঠিত মিলিয়নিয়ার। ৫৬ বছর বয়সী শি'র কাছে টাকাপয়সার খুব একটা কমতি না থাকলেও, তিনি কখনও কলেজের গণ্ডিতে পা রাখতে পারেননি। কলেজের শিক্ষা গ্রহণ করতে না পারার আক্ষেপ থেকেই গুণে গুণে ২৭ বার কলেজের প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন শি। কিন্তু দুঃখের বিষয় হলো, ২৭তম বারেও তিনি ব্যর্থ হয়েছেন। 

সোমবার এএফপি সূত্রে জানা যায়, এবছর ২৭তম বারের মতো চীনের কলেজ প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন শি। চীনে এ পরীক্ষাটি তুমুল প্রতিযোগিতাপূর্ণ এবং কঠিনও বটে। বিষয়টা এমন না যে লিয়াং শির কলেজে যাওয়া অত্যাবশ্যক। এই সাবেক কারখানা কর্মীর এখন নিজেরই নির্মাণসামগ্রীর ব্যবসা রয়েছে। কিন্তু কলেজে পড়াশোনা করা এই মিলিয়নিয়ারের একটি বড় স্বপ্ন ছিল।

"এটা খুবই পীড়াদায়ক যে আমি কলেজের শিক্ষা গ্রহণ করতে পারিনি। আমি সত্যিই বিশ্ববিদ্যালয়ে যেতে চাই এবং একজন বুদ্ধিজীবী হয়ে উঠতে চাই", এএফপিকে বলেন লিয়াং।

আর নিজের স্বপ্ন পূরণ করতেই কখনো হাল ছাড়েননি লিয়াং। চীনে প্রতিবছরই কলেজের প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেটি 'গাও কাও' নামে পরিচিত। এই পরীক্ষার প্রক্রিয়া এতটাই কঠিন এবং প্রতিযোগিতাপূর্ণ যে প্রায়ই পরীক্ষার সময়ে স্কুলগুলোতে এবং রাস্তাঘাটে পুলিশ মোতায়েন করতে হয় আইনশৃঙ্খলা রক্ষার জন্য।

লিয়াং ১৯৮৩ সাল থেকে এই পরীক্ষা দেওয়া শুরু করেছেন। তখন তার বয়স ছিল ১৬ বছর। ১৯৯২ সাল পর্যন্ত তিনি এই পরীক্ষা দিয়েছেন। এএফপি বলছে, ওই সময় চীনা সরকারের নিয়ম ছিল ২৫ বছর বয়সের উর্ধ্বে কেউ এই পরীক্ষা দিতে পারবে না। তাই প্রায় এক দশক এই পরীক্ষা দেওয়া স্থগিত রেখেছিলেন লিয়াং। ২০০১ সালে এই নিয়ম তুলে দেওয়ার পর তিনি আবারও পরীক্ষা দেওয়া শুরু করেন।

প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করা ১৩ মিলিয়ন হাইস্কুল সিনিয়রদের সঙ্গে পাল্লা দিয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য পরীক্ষার আগের কয়েক মাস লিয়াং প্রায় 'সাধু-সন্ন্যাসীর জীবন' গ্রহণ করেছিলেন বলে এএফপিকে জানান। এসময় তিনি দৈনিক ১২ ঘণ্টা করে পড়াশোনা করেছেন।

কিন্তু দুর্ভাগ্যবশত, এবারেও নিজের স্বপ্নপূরণ করতে পারেননি লিয়াং। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সিচুয়ান প্রদেশের নীতিমালা অনুযায়ী যে স্কোর করতে হয়, তার থেকে লিয়াং এর ৩৪ পয়েন্ট কম ছিল বলে জানিয়েছে এএফপি। 

"ফলাফল পাওয়ার আগে আমার এক রকম অনুভূতি হচ্ছিল যে এবারও হয়তো আমি ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পর্যাপ্ত স্কোর করতে পারব না। কিন্তু আমি যে সাধারণ কোনোটায়ও ভর্তি হতে পারবো না, তা ভাবতে পারিনি", বলেন লিয়াং শি।

গত ৪০ বছর ধরে চেষ্টা এবং বারবার ব্যর্থতার পর লিয়াং নিজেই এখন নিশ্চিত নন যে তিনি আগামীতে আবারও এই পরীক্ষা দেবেন কিনা। "আমি ঠিক বলতে পারছি না আমি আবারও পরীক্ষায় অংশগ্রহণ করবো কিনা", এএফপিকে বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

মিলিয়নিয়ার / চীনা / কলেজ / ফেল করা / পরীক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ফল বিপর্যয়ে কুমিল্লা বোর্ডের ১৩ কলেজের একাডেমিক স্বীকৃতি স্থগিত 
  • এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থগিত বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২৭ ডিসেম্বর, রয়েছে কেন্দ্র পরিবর্তনের সুযোগ
  • ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আল্টিমেটাম, সারা দেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net