Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা দুষ্প্রাপ্য চিঠি 

অফবিট

দ্য ইকোনমিক টাইমস
26 June, 2023, 02:25 pm
Last modified: 26 June, 2023, 02:40 pm

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক

নিলামে বিক্রি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা দুষ্প্রাপ্য চিঠি 

গেল সপ্তাহে অনলাইনে একটি নিলামে চিঠিটি ২১ লাখ রূপিতে বিক্রি হয়েছে। এই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটগল্পগুলো ইংরেজিতে অনুবাদের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
দ্য ইকোনমিক টাইমস
26 June, 2023, 02:25 pm
Last modified: 26 June, 2023, 02:40 pm
ছবি: মিরচিনাইন

নোবেল বিজয়ী বাঙালি সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা, দুষ্প্রাপ্য একটি চিঠি অনলাইনে নিলামে ২১ লাখ রূপিতে বিক্রি হয়েছে। গেল সপ্তাহে নিলাম হাউজ অষ্টগুরু'র 'কালেক্টর'স চয়েস' মডার্ন ইন্ডিয়ান আর্ট শীর্ষক নিলামে এই চিঠিটিও তোলা হয়েছিল। 

সত্যভূষণ সেনকে লেখা এই চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটগল্পগুলো ইংরেজিতে অনুবাদের বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। নিলামকারী প্রতিষ্ঠান ধারণা করেছিল, চিঠিটি নিলামে ২-৩ লাখ রূপিতে বিক্রি হতে পারে। কিন্তু তার চাইতেও সাত গুণ বেশি দামে বিক্রি হয়েছে এটি। একাধিক শিল্প সংগ্রাহকের মধ্যে প্রতিযোগিতার পর ২১ লাখ ১৩ হাজার ২১২ রূপিতে বিক্রি হয়েছে এটি। গত ২১-২২ জুন অনুষ্ঠিত হয়েছিল অষ্টগুরুর দুই দিনের অনলাইন নিলাম।

চিঠিতে দেওয়া তারিখ থেকে জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩০ সালের ৩ জানুয়ারি এই চিঠিটি লিখেছেন সত্যভূষণ সেনকে। তিনি চিঠিতে বলেছেন, পাঠকেরা তার ছোটগল্পগুলো ইংরেজিতে অনুবাদ করার বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি। তিনি আরও বলেন, পাঠকেরা এই গল্পগুলো ইংরেজিতে পড়ে তেমন উপভোগ করবে না, যেহেতু তৎকালীন ইংরেজি লেখকদের চেয়ে তার লেখনীর ধরন আলাদা ছিল।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, অষ্টগুরু অকশন হাউজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট সানি চন্দিরামানি জানিয়েছেন, সংগ্রাহকদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চিঠিপত্রর চাহিদা সবসময়ই অনেক বেশি।

"এর কারণ হচ্ছে, এ ধরনের হাতে লেখা চিঠিপত্র খুব কমই পাওয়া যায়। আমরা খুবই খুশি যে অতীতেও আমাদের কিছু নিলামে আমরা রবীঠাকুরের কিছু চিঠি ও চিত্রকর্ম সংগ্রাহকদের দিতে পেরেছি। বৃহত্তর অর্থে চিন্তা করলে, এই জিনিসগুলো খুবই দুষ্প্রাপ্য। আর চিঠিতে তিনি সরাসরি সাহিত্য নিয়ে কথা বলেছেন, তাই এই চিঠিটা আরও গুরুত্বপূর্ণ", বলেন চন্দিরামানি।

অষ্টগুরুর 'কালেক্টরস চয়েস' মডার্ন ইন্ডিয়ান আর্ট শীর্ষক নিলামে বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু, পদ্মশ্রী বিজয়ী কে লক্ষ্য গৌড়, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী এস এইচ রাজা এবং কৃষেণ খান্নার শিল্পকর্মও উঠে এসেছে। দুদিনের এই নিলামে দুইশোর বেশি শিল্পকর্ম নিলামে তোলা হয়েছে। এগুলোর মধ্যে যামিনী রায়, এমভি ধুরন্ধর, রবীন্দ্রনাথ ঠাকুর, এমএফ হুসেইন, আকবর পদ্মশ্রী, ভিএস গায়তোন্ডি, মনিত বাওয়াসহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বদের শিল্পকর্ম, স্মারক, চিঠি ইত্যাদি রয়েছে।

Related Topics

টপ নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর / নিলাম / চিঠি / বিক্রি / ছোটগল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা
  • বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
    বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

Related News

  • যুদ্ধ বন্ধে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি আলোচনার আহ্বান
  • বড় ছাড়েও ক্রেতা নেই: ঢাকায় ঈদের কেনাকাটায় মন্থর গতি
  • ২০২৫ সালের ভারত-পাকিস্তান আকাশযুদ্ধের পর চীনা যুদ্ধবিমানের বিক্রি তুঙ্গে
  • রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ দেশকে স্বৈরাচারমুক্ত করেছে: চিফ হুইপ 
  • রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক

Most Read

1
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

2
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

4
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

5
বিশ্বের প্রাচীনতম ফুটবল। ছবি: স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়াম
খেলা

বিশ্বকাপে যাচ্ছে ‘বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল’, দেখা যাবে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচে

6
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের ইরান চুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু, মার্কিন গোয়েন্দাদের হুঁশিয়ারি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net