Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
আদিবাসী ‘নুউ’ ভাষা জানা একমাত্র ব্যক্তি ইসো! ৯০ বছর বয়সেও ভাষাটি রক্ষায় করছেন সংগ্রাম    

অফবিট

টিবিএস ডেস্ক
13 May, 2023, 03:45 pm
Last modified: 13 May, 2023, 03:51 pm

Related News

  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • ‘অ্যালজেবরা’ থেকে ‘ট্যারিফ’: ইংরেজি ভাষায় ঢোকা অসংখ্য আরবি শব্দ
  • ঔপনিবেশিক প্রভাব না ভাষাগত সুবিধা? ইংরেজি ভাষা নিয়ে টানাপোড়নে ভারত
  • ইউরোপের প্রাচীনতম ভাষা যেভাবে বেঁচে আছে শুধু গাছের বাকলে
  • ভারতের সবচেয়ে ধনী রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ; ভাষা নিয়ে বিরোধ গড়াচ্ছে সহিংসতায়

আদিবাসী ‘নুউ’ ভাষা জানা একমাত্র ব্যক্তি ইসো! ৯০ বছর বয়সেও ভাষাটি রক্ষায় করছেন সংগ্রাম    

আফ্রিকায় উপনিবেশ ও বর্ণবাদের সময়টাতে আদিবাসী গোষ্ঠীর নিজেদের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যার ফলে বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা এ আদিবাসী ভাষায় কথা বলতে পারেন। ‘নুউ’ ছিল তেমনি একটি গোষ্ঠীর ভাষা।
টিবিএস ডেস্ক
13 May, 2023, 03:45 pm
Last modified: 13 May, 2023, 03:51 pm
ক্যাটরিনা ইসো/ ছবি- টুইটার

উপনিবেশ এবং বর্ণবাদের দীর্ঘস্থায়ী প্রভাবে দক্ষিণ আফ্রিকার আদিবাসী ভাষা 'নুউ' একেবারেই হারিয়ে যেতে বসেছে। বর্তমানে ৯০ বছর বয়সী ক্যাটরিনা ইসো হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি 'নুউ' ভাষায় কথা বলতে পারেন। খবর রয়টার্সের।  

ইসো দক্ষিণ আফ্রিকার নর্দান কেপ প্রদেশে বসবাস করেন। শৈশবে তাকে নিজের মাতৃভাষা 'নুউ'-তে কথা বলতে যেয়ে উপহাসের স্বীকার হতে হতো। এমনকি আদিবাসী ভাষা হওয়ায় অনেকেই ভাষাটিকে 'কুৎসিত ভাষা' হিসেবেও আখ্যায়িত করতেন।  

এ বিষয়ে ইসো বলেন, "আমরা তরুণ বয়সে মাতৃভাষায় কথা বলতে লজ্জিত বোধ করতাম।" নিজেদের মাতৃভাষার বদলে তাদের 'আফ্রিকান্স' ভাষায় কথা বলতে হতো। এ ভাষাটি দেশটির শাসন ক্ষমতায় থাকা শ্বেতাঙ্গ শাসকগোষ্ঠীর চাপিয়ে দেওয়া ভাষা ছিল।

তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর ইসো নিজ মাতৃভাষা সংরক্ষণের গুরুত্বটি বুঝতে পারেন। তাই তিনি নিজ শহর উপিংটনে 'নুউ' ভাষায় শিক্ষাদানের জন্য একটি স্কুল স্থাপন করেন।   

আফ্রিকার দক্ষিণাঞ্চলে ইউরোপীয় উপনিবেশ প্রতিষ্ঠার আগে শিকারি গোষ্ঠীগুলোর নিজেদের পৃথক পৃথক ভাষা ছিল। 'নুউ' ছিল তেমনি একটি গোষ্ঠীর ভাষা।

দেশটির দক্ষিণাঞ্চলের আদিবাসী গোষ্ঠীর এ ভাষাগুলো মূলত 'সান' ভাষাগোত্রের অন্তর্ভুক্ত। সময়ের সাথে সাথে বেশিরভাগ ভাষাই এখন বিলুপ্ত হয়ে গিয়েছে।

এ বিষয়ে দ্য ওয়েস্টার্ন কেপ ইউনিভার্সিটির ভাষাবিদ লরাটো মোকওয়েনা বলেন, "আফ্রিকায় উপনিবেশ ও বর্ণবাদের সময়টাতে আদিবাসী গোষ্ঠীর নিজেদের ভাষায় কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যার ফলে বর্তমানে খুব অল্প সংখ্যক মানুষ রয়েছে যারা এ আদিবাসী ভাষায় কথা বলতে পারেন।"

লরাটো মোকওয়েনা মনে করেন, ক্যাটরিনা ইসো বেঁচে থাকায় 'নুউ' ভাষা রক্ষা করার সুযোগ এখনও রয়েছে। তাই ভাষাটি সংরক্ষণ ও লিপিবদ্ধ করার সুযোগটি কাজে লাগানো উচিত।

ইসো ২০০৫ সালে স্থানীয় বাচ্চাদের 'নুউ' ভাষা শেখানো শুরু করেন। পরবর্তীতে তিনি তার নাতনী ল্যাংগুয়েজ এক্টিভিস্ট ক্লোডিয়া স্নাইম্যানকে সাথে নিয়ে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।     

তবে করোনা মহামারির সময়ে চলমান লকডাউনে স্কুলটি বন্ধ হয়ে যায়। বর্তমানে স্কুলটি পরিত্যাক্ত অবস্থায় রয়েছে।  

স্নাইম্যান স্বপ্ন দেখেন, 'নুউ' ভাষা রক্ষায় একদিন তিনি নিজে একটি স্কুল প্রতিষ্ঠা করবেন। একইসাথে ভাষাটিকে রক্ষায় নিজ জায়গা থেকে সব ধরনের চেষ্টা করে যাবেন এ ল্যাংগুয়েজ এক্টিভিস্ট।

স্নাইম্যান বলেন, "আমি খুবই উদ্বিগ্ন। বর্তমানে ভাষাটি যে অবস্থায় রয়েছে, সে অবস্থায় থাকার কথা নয়। যদি ইসো মারা যান, তবে সব শেষ।"
 
ইসোর দুই বোন জীবিত থাকলেও তারা 'নুউ' ভাষায় কথা বলতে জানেন না। তাই তিনি কারো সাথেই ভাষাটি ব্যবহার করে কথোপকথন করতে পারেন না বলে আক্ষেপ প্রকাশ করেন। 

তবে পরিবারের সদস্য ও সন্তানদের ইসো ভাষাটির কিছু কিছু শব্দ ও বাক্যাংশ শিখিয়েছেন।
 

Related Topics

টপ নিউজ

ভাষা / ভাষার মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • ‘হুলো, হিলো, হোলা’: ‘হ্যালো’ শব্দের ৬০০ বছরের পুরোনো ইতিহাস
  • ‘অ্যালজেবরা’ থেকে ‘ট্যারিফ’: ইংরেজি ভাষায় ঢোকা অসংখ্য আরবি শব্দ
  • ঔপনিবেশিক প্রভাব না ভাষাগত সুবিধা? ইংরেজি ভাষা নিয়ে টানাপোড়নে ভারত
  • ইউরোপের প্রাচীনতম ভাষা যেভাবে বেঁচে আছে শুধু গাছের বাকলে
  • ভারতের সবচেয়ে ধনী রাজ্যে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ; ভাষা নিয়ে বিরোধ গড়াচ্ছে সহিংসতায়

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net