Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ভারতে বিরল হীরার মধ্যে আরো দুষ্প্রাপ্য হীরা আবিষ্কার!

অফবিট

টিবিএস ডেস্ক
17 April, 2023, 01:55 pm
Last modified: 17 April, 2023, 02:21 pm

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

ভারতে বিরল হীরার মধ্যে আরো দুষ্প্রাপ্য হীরা আবিষ্কার!

এই ছোট আকারের হীরার মধ্যে আরেক টুকরো ছোট হীরা রয়েছে, যা মুক্তভাবে নড়াচড়া করতে পারছে এর ওপরের হীরার সাথে কোথাও লেগে না থেকেই। 
টিবিএস ডেস্ক
17 April, 2023, 01:55 pm
Last modified: 17 April, 2023, 02:21 pm
ছবি: ডি বিয়ার্স ইনিস্টিউট অফ ডায়মন্ড

ভারতের সুরাটের একটি সংস্থা জানিয়েছে তারা একটি অনন্য 'হীরার মধ্যে হীরা' আবিষ্কার করেছে। হীরার মধ্যে হীরা হওয়ার এরকম ঘটনা খুবই বিরল।

ভি ডি গ্লোবাল নামের প্রতিষ্ঠানটি এই বিরল টুকরোটিকে উপাধি দিয়েছে 'বিটিং হার্ট' নামে। টাইমস অফ ইন্ডিয়ার সূত্রে জানা যায়, এই ছোট আকারের হীরার মধ্যে আরেক টুকরো ছোট হীরা রয়েছে, যা মুক্তভাবে নড়াচড়া করতে পারছে এর ওপরের হীরার সাথে কোথাও লেগে না থেকেই। 

০.৩২৯ ক্যারেটের এই পাথরটি গত বছরের অক্টোবরে হীরা উৎপাদনকারী প্রতিষ্ঠানটির খনিতে পাওয়া গিয়েছিল, যারা সুরাট এবং মুম্বাই থেকে পুরো বিশ্বব্যাপী কাজ করে।

ভারত সরকারের প্রতিষ্ঠিত জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি) একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে, ২০১৯ সাইবেরিয়ায় পাওয়া ম্যাট্রিওশকা হীরার মতো অনুরূপ প্রাকৃতিক বিরলতম হীরার একটি এই 'বিটিং হার্ট'। 

ভি ডি গ্লোবাল যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডি বিয়ার্সের কাছে হীরাটি পৌঁছে দিয়েছে বলে জানা গেছে, যারা মেইডেনহেডে থাকা আধুনিক যন্ত্রপাতি দিয়ে হীরাটিকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবে। ইতিমধ্যেই অপটিক্যাল এবং ইলেক্ট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করে বিশ্লেষণের মাধ্যমে হীরাটি আসল কিনা তা নিশ্চিত করা হয়েছে।

ছবি: জিজেইপিসি

ডি বিয়ার্স গ্রুপ ইগনাইটের টেকনিকাল শিক্ষাবিদ সামান্থা সিবলি জানান, "আমি হীরা নিয়ে গত ৩০ বছর ধরে কাজ করছি, কিন্তু 'বিটিং হার্ট'-এর মতো কিছু কখনো দেখিনি।"

মিস সিবলি জানান, "ডি বিয়ার্স গ্রুপের জ্ঞান, দক্ষতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এই প্রাকৃতিক নমুনার গঠন এবং কাঠামো সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো, যা হীরা নিয়ে কাজ করা ব্যক্তি ও অন্য প্রতিষ্ঠানগুলোরও কাজে লাগবে।" 

বিরল হীরাটির ভেতরের গহ্বরে থাকা ছোট হীরাটির বাইরের অংশ অনেকটাই 'খোঁচা খোঁচা'।

ডি বিয়ার্স ইনস্টিটিউট অফ ডায়মন্ডসের গ্লোবাল অপারেশনের প্রধান জেমি ক্লার্ক জানান, "প্রাকৃতিক হীরার গঠন থেকে আবিষ্কার পর্যন্ত কী কী জিনিস ঘটতে পারে তার একটি উল্লেখযোগ্য উদাহরণ 'বিটিং হার্ট'। এ ধরনের আবিষ্কার আমাদেরকে বুঝিয়ে দেয় প্রাকৃতিক হীরার গঠন ও উৎস নিয়ে অধ্যয়ন করা বেশ  আকর্ষণীয় কাজ। এটি পরীক্ষা এবং বিশ্লেষণ করার পর এ থেকে পাওয়া জ্ঞান প্রাকৃতিক হীরা সম্পর্কে আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে।"


সূত্র: দ্য ইন্ডেপেন্ডেন্ট

Related Topics

টপ নিউজ

হীরা / ডি বিয়ার / বিরল রত্ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ভারতে ৫৫ হাজার ডলার সমমূল্যের হীরা খুঁজে পেলেন দুই বাল্যবন্ধু
  • বাগদানের হীরার আংটি যেভাবে আবিষ্কৃত হলো—তারপর ছড়িয়ে পড়ল বিশ্বজুড়ে
  • ১১৭ বছর পর প্রকাশ্যে আসবে কোহিনূরের ‘সহোদর’ দেশের সবচেয়ে অমূল্য হীরা দরিয়া-ই-নূর! খোলা হবে ভল্ট
  • নেই অর্ডার, অফিস ফাঁকা: মার্কিন শুল্কের জেরে সংকটে ভারতের হীরা শিল্প
  • বিশ্বের প্রথম হীরার ব্যাটারি, হাজার বছর চার্জ থাকার দাবি!

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net