Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 26, 2026
খাবার ডেলিভারির ব্যাগে ৮০০ বছরের পুরনো মমি, যুবকের দাবি 'প্রেমিকা'! 

অফবিট

টিবিএস ডেস্ক
01 March, 2023, 01:00 pm
Last modified: 01 March, 2023, 01:20 pm

Related News

  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • 'লৌহমানবী' থ্যাচারের পর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক হ্যান্ডব্যাগ যার হাতে

খাবার ডেলিভারির ব্যাগে ৮০০ বছরের পুরনো মমি, যুবকের দাবি 'প্রেমিকা'! 

হুলিও দাবি করেন, এই মমিটি তার 'আধ্যাত্বিক প্রেমিকা'। বাড়িতে এই মমিটি তার ঘরেই থাকে এবং তার সঙ্গে ঘুমায়।
টিবিএস ডেস্ক
01 March, 2023, 01:00 pm
Last modified: 01 March, 2023, 01:20 pm
ছবি: গালফ নিউজ

খাবার ডেলিভারির ব্যাগ থেকে প্রাক-হিস্পানিক যুগের ৬০০ থেকে ৮০০ বছর পুরনো একটি মমি উদ্ধার করেছে পেরুর পুলিশ। শনিবার বিকেলে পেরুর পুনো শহরের একটি নির্জন পার্কে বসে মদ্যপান করছিলেন তিন যুবক, সেসময় পুলিশ তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই মূল্যবান মমিটি উদ্ধার করে, খবর সিএনএন এর।

পুনো অঞ্চলের ন্যাশনাল পুলিশের মুখপাত্র আন্তোনিও ওর্তেগা বলেন, "২৬ বছর বয়সী এক ব্যক্তির হাতে 'পেডিডোস ইয়া' লেখা একটি ডেলিভারি ব্যাগ দেখা যাচ্ছিলো। পেডিডোস ইয়া পেরুর একটি ফুড ডেলিভারি অ্যাপ। সাধারণত তাদের সেই লাল রঙ এর ব্যাগে করে খাবার ডেলিভারি দেওয়া হয়। এই ব্যাগের ভেতরেই মমিটি পাওয়া যায়।"

ছবি: সিএনএন

সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, অভিযুক্ত ঐ ব্যক্তির নাম হুলিও সিজার বারমেজো। তিনি তার কাছে থাকা মমিটিকে 'হুয়ানিতা' বলে উল্লেখ করেছেন স্থানীয় গণমাধ্যমের কাছে। তিনি আরও দাবি করেছেন যে, এই মমিটি তার 'আধ্যাত্বিক প্রেমিকা'। এক ভিডিওতে হুলিও বলেন, "বাড়িতে তো এই মমিটি আমার ঘরেই থাকে, আমার সাথেই ঘুমায়। আমি তার যত্ন নেই।"

ছবি: ইয়াহু নিউজ

পেরুর সংবাদ সংস্থা আন্দিনা জানিয়েছে, ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত মমিটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষের এবং এটি পুনোর পূর্বাঞ্চল থেকে সংগৃহীত।

এই মুহূর্তে মমিটি পেরুর সংস্কৃতি মন্ত্রণালয়ের জিম্মায় রয়েছে। মন্ত্রণালয় এটিকে জাতীয় সাংস্কৃতিক সম্পদ বলে আখ্যা দিয়েছে।

ছবি: সিএনএন

মঙ্গলবার একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, এ মামলার তদন্ত না হওয়া পর্যন্ত বারমেজোকে আটক রাখা হবে।

ইনকা সাম্রাজ্যের আগে ও পরে গড়ে ওঠা বিভিন্ন সভ্যতার শত শত প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে পেরুতে। এর আগেও দেশটির বিভিন্ন অঞ্চল থেকে একাধিক মমি পাওয়া গেছে।

২০২১ সালে পেরুর রাজধানী লিমার কাছাকাছি একটি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে আনুমানিক ৮০০ থেকে ১২০০ বছরের পুরনো একটি মমি উদ্ধার করা হয়। 

Related Topics

টপ নিউজ

খাবার ডেলিভারি / ব্যাগ / মমি / প্রেমিকা / পেরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • পেরুর ক্ষমতায় সাবেক ‘স্বৈরশাসক' ফুজিমোরির মেয়ে কেইকো
  • প্রেমিকার পিছু নিয়ে মেক্সিকান মাদক সম্রাট ‘এল মেনচো'কে হত্যা; দেশজুড়ে ছড়িয়ে পড়েছে সহিংসতা
  • প্রাচীন মিশরীয়দের ব্যবহৃত ৩৫০০ বছর আগের সুগন্ধি ফিরিয়ে আনলেন বিজ্ঞানীরা
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • 'লৌহমানবী' থ্যাচারের পর সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক হ্যান্ডব্যাগ যার হাতে

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net