Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 28, 2026
যেভাবে বানাবেন সুস্বাদু 'রোস্টেড ফুলকপির স্যুপ'

অফবিট

টিবিএস ডেস্ক
02 February, 2023, 04:55 pm
Last modified: 02 February, 2023, 05:06 pm

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

যেভাবে বানাবেন সুস্বাদু 'রোস্টেড ফুলকপির স্যুপ'

হালকা হলুদাভ-ঘন স্যুপের ওপরে আরও কিছু ফুলকপির টুকরো...সেই সাথে ভাজা আমন্ড ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে স্যুপের স্বাদ বেড়ে যাবে বহুগুণ!
টিবিএস ডেস্ক
02 February, 2023, 04:55 pm
Last modified: 02 February, 2023, 05:06 pm
রোস্টেড ফুলকপির স্যুপ।: ছবি সংগৃহীত

ফুলকপি বাঙালির রন্ধনশালায় অতি পরিচিত একটি সবজি। নিরামিষ বা লাবড়া থেকে শুরু করে মাছের তরকারি, এমনকি বিকেলের নাস্তায়ও ফুলকপির বড়া বেশ সুস্বাদু খাবার। কিন্তু রোস্টেড ফুলকপির স্যুপ? নামটা একটু অপরিচিতই লাগছে বৈকি! হালকা হলুদাভ-ঘন স্যুপের ওপরে আরও কিছু ছোটবড় ফুলকপির টুকরো-আমন্ড স্লাইস… এই রেসিপির আবিষ্কার অবশ্যই বাংলাদেশে নয়, সেই সুদূর ফিলিস্তিনে।

ব্রিটিশ লেখিকা ইয়াসমিন খান তার বই 'জাইতুন: রেসিপিস ফ্রম প্যালেস্টাইনিয়ান কিচেন'-এ ফিলিস্তিনের ঐতিহ্যবাহী নানা খাবারের বিশদ বর্ণনা দিয়েছেন এবং রেসিপি সংযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ফিলিস্তিনে ফুলকপি এবং ফুলকপি দিয়ে তৈরি নানা খাবারের আইটেম বেশ জনপ্রিয়। এগুলোর মধ্যে অন্যতম হলো-  রোস্টেড ফুলকপির স্যুপ।

ফুলকপির মূল অংশ ও বড় বড় পাতাগুলো জিরা-ধনেপাতা মাখিয়ে ওভেনে রোস্ট করে তারপর আরও কয়েক ধাপ রান্নার মাধ্যমে ঘন এই স্যুপ তৈরি করা হয়। রান্না শেষে গরম এক বাটি স্যুপের ওপরে ভাজা আমন্ড (বাদাম) ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিলে স্যুপের স্বাদ বেড়ে যাবে বহুগুণ!

চলুন তাহলে জেনে নেওয়া যাক 'রোস্টেড ফুলকপির স্যুপ' তৈরির রেসিপি:

রোস্টেড ফুলকপির স্যুপ

(৪-৬ জনের মধ্যে পরিবেশনযোগ্য)

সময়: ৪৫ মিনিট

উপাদান:

বড় ফুলকপি ১টি (প্রায় দুই পাউন্ড ওজনের, পাতা ছাড়ানো)। ফুলগুলো দুই ইঞ্চি লম্বা করে কেটে নিতে হবে, পাতা আলাদা করে পরিষ্কার করে রাখতে হবে। ২টি মাঝারি সাইজের সাদা পেঁয়াজ, পাতলা স্লাইস করে কেটে রাখতে হবে।

বড় একটি আলু, খোসা ছিলে ১ ইঞ্চি টুকরো করে কেটে রাখতে হবে।

আরও লাগবে- ৩ টেবিল চামচ এক্সট্রা-ভার্জিন অলিভ অয়েল, দেড় টেবিল চামচ জিরা গুড়ো, দেড় টেবিল চামচ ধনিয়া গুড়ো, সী সল্ট, গোলমরিচ গুড়ো, ২ টেবিল চামচ সল্টেড বাটার, ৪ টুকরো লবঙ্গ (গুড়ো করে রাখা), ১ টেবিল চামচ হলুদ গুড়ো, ১ কোয়ার্টার পরিমাণ ভেজিটেবল বা চিকেন স্টক, ২ টেবিল চামচ স্লাইস করা আমন্ড। পরিবেশনের জন্য টাটকা-সতেজ ধনেপাতা কুচি।

রান্নার প্রণালী:

প্রথম ধাপ:

ওভেন ৪০০ ডিগ্রি তাপমাত্রায় হিট করে নিতে হবে। বড় বেকিং শিটে কেটে রাখা ফুলকপি, ফুলকপির পাতা (পছন্দমতো) এবং পেঁয়াজ বিছিয়ে দিয়ে তার ওপর অলিভ অয়েল মাখিয়ে দিতে হবে। ওপরে জিরা গুড়ো, ধনিয়া, ১ টেবিল চামচ লবণ এবং দেড় টেবিল চামচ গোলমরিচ গুড়ো ছড়িয়ে দিতে হবে। হাত দিয়ে সবকিছু মিশিয়ে আবার সমান করে শিটে বিছিয়ে দিতে হবে। ফুলকপি বাদামি রঙ হওয়া পর্যন্ত রান্না করতে হবে- যা প্রায় ২৫ মিনিট লাগতে পারে।

দ্বিতীয় ধাপ:

ফুলকপি রান্না হতে হতে এরই মধ্যে বড় একটি সসপ্যানে হালকা আঁচে বাটার (মাখন) গরম করে নিতে হবে। বাটার গলে যাওয়ার পর এতে রসুন কুচি দিয়ে সুগন্ধ ছাড়া পর্যন্ত প্রায় তিন মিনিট রান্না করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেন বা ভেজিটেবল স্টক। তারপর আলু ও হলুদ গুড়ো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করতে হবে। আলু সেদ্ধ না হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে প্রায় ১০ মিনিট।

তৃতীয় ধাপ: 

ফুলকপি রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে আনতে হবে এবং সেখান থেকে এক কাপ ফুলকপি আলাদা করে রাখতে হবে (পাতা থাকলে পাতাসহ)। বাকি ফুলকপি ও পেঁয়াজ কুচি স্যুপের মধ্যে দিয়ে দিতে হবে। আবারও কিছুক্ষণ রান্না করে নিতে হবে যাতে সবকিছু একসাথে মিশে যায়। প্রায় ৫ মিনিট রান্না করার পর ইমারশন ব্লেন্ডার দিয়ে সবকিছু ব্লেন্ড করে নিতে হবে। এরপর স্বাদমতো লবণ বা কোনো মশলা যোগ করা যেতে পারে।

চতুর্থ ধাপ:

আমন্ড স্লাইস করে হালকা আঁচে ভেজে নিতে হবে ৩-৪ মিনিট। 

এবার পরিবেশনের পালা। বাটিতে গরম স্যুপ ঢেলে এতে ভাজা আমন্ড ও ধনেপাতা কুচি এবং আগে থেকে রেখে দেওয়া কিছু ফুলকপি ছড়িয়ে দিয়ে পরিবেশন করতে হবে মজাদার 'রোস্টেড ফুলকপির স্যুপ'।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস      

Related Topics

টপ নিউজ

ফুলকপি / স্যুপ / রেসিপি / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
    হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ফিলিস্তিন অধিকার বিষয়ক জাতিসংঘ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র
  • ফিলিস্তিনিদের ধর্ষণের খবর ছাপানোয় নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলার হুমকি নেতানিয়াহুর
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার
  • অস্কারের মঞ্চে ‘যুদ্ধকে না বলুন, ফিলিস্তিনকে মুক্ত করুন’ ঘোষণা দিলেন হাভিয়ের বারদেম
  • মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞায় অস্কারে যেতে পারছেন না ফিলিস্তিনি অভিনেতা

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

5
২০১৯ সালে গ্যাবনের ইভিন্ডো ন্যাশনাল পার্কে তোলা ছবিতে আফ্রিকান বনহাতি দেখা যাচ্ছে। ছবি: অ্যামারি হ্যাচার্ড/এএফপি ভায়া গেটি
আন্তর্জাতিক

হাতির মলের ওপর নির্ভর করছে আপনার গিটারের ভবিষ্যৎ, কিন্তু কেন? 

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net