Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
শতবর্ষে পা রেখেও প্রতিদিন রোগী দেখে চলেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক!

অফবিট

হিন্দুস্তান টাইমস  
17 October, 2022, 06:55 pm
Last modified: 17 October, 2022, 07:14 pm

Related News

  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • ইরান যুদ্ধ তীব্র হচ্ছে, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুত; ঝুঁকিতে ভবিষ্যৎ লড়াইয়ের সক্ষমতা

শতবর্ষে পা রেখেও প্রতিদিন রোগী দেখে চলেছেন বিশ্বের প্রবীণতম চিকিৎসক!

ডা. টাকার জানান, চলতি বছরের জুলাইয়ে ১০০তম জন্মদিন পালন করার পরপরই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। কিন্তু তা সত্ত্বেও, ঘরে বসে জুম মিটিং এর মাধ্যমে রোগীদের পরামর্শ দিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস  
17 October, 2022, 06:55 pm
Last modified: 17 October, 2022, 07:14 pm
ডা. হাওয়ার্ড টাকার। ছবি: সংগৃহীত

১০০ বছর বয়সে পা রেখেও প্রতিদিন নিয়ম করে রোগী দেখে চলেছেন যুক্তরাষ্ট্রের ওহায়োর বর্ষীয়ান চিকিৎসক ডা. হাওয়ার্ড টাকার! ২০২১ সালে যখন টাকারের বয়স ৯৮ বছর ২৩১ দিন, তখনই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ তাকে বিশ্বের প্রবীণতম প্র‍্যাকটিসিং চিকিৎসক হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এবছর বয়সের সেঞ্চুরি হাঁকিয়েও অবসরের নামটি করছেন না ডা. টাকার!

পাঠক আরও জেনে অবাক হবেন যে, ডা. হাওয়ার্ড টাকারের স্ত্রী সু- এর বয়স ৮৯ বছর এবং তিনিও এখনো একজন প্র‍্যাকটিসিং মনোঃসমীক্ষক! ডা. টাকার জানান, চলতি বছরের জুলাইয়ে ১০০তম জন্মদিন পালন করার পরপরই তিনি কোভিড আক্রান্ত হন। কিন্তু তা সত্ত্বেও, ঘরে বসে জুম মিটিং এর মাধ্যমে রোগীদের পরামর্শ দিয়েছেন তিনি।

২০২১ সালেই বিশ্বের প্রবীণতম প্র‍্যাকটিসিং চিকিৎসক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর স্বীকৃতি পান ডা. টাকার। ছবি: সংগৃহীত

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে ডা. টাকার বলেন, "গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর কাছ থেকে পাওয়া এ স্বীকৃতিকে আমি খুবই সম্মানজনক একটি স্বীকৃতি হিসেবে গ্রহণ করছি এবং এটি আমার দীর্ঘ, শান্তিময় ও সুখী জীবনের আরও একটি অর্জন হয়ে থাকবে।"

তিনি আরও যোগ করেন, আমি ১৯৪৭ সাল থেকে যে রুটিনমতো রোগী দেখা শুরু করেছি, আজও সেই একই নিয়মে চলছি। প্রতিদিনই আমি আমার সহকর্মীদের কাছ থেকে নতুন নতুন জিনিস শিখছি, এমনকি আমার রোগীদের কাছ থেকেও অনেককিছু শিখতে পারছি।"

ডা. টাকারের তরুণ বয়স (বামে) ও বৃদ্ধ বয়সের (ডানে) ছবি।

বিশ্বের অন্যতম প্রবীণ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত একজন নাপিতের মৃত্যুর খবর সংবাদপত্রে দেখার পর ডা. টাকার 'বিশ্বের সবচেয়ে প্রবীণ প্র‍্যাকটিসিং চিকিৎসক' দরখাস্ত জমা জমা দেন, কারণ মৃত ওই ব্যক্তিও ছিলেন তারই সমবয়সী। তবে ডা. টাকার জানতেন যে তিনি নিজেই নিজের রেকর্ড ভাঙতে পারবেন!  তিনি জানান, তার নাতি অস্টিন তাকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর কাছে আনুষ্ঠানিকভাবে দরখাস্ত জমা দিতে সাহায্য করেছে। যখন তিনি আনুষ্ঠানিকভাবে রেকর্ড গড়ার স্বীকৃতি পেলেন, তখন সবচেয়ে খুশি হয়েছেন তার প্রিয়জনরা। 

Related Topics

টপ নিউজ

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড / প্রবীণতম চিকিৎসক / প্রবীণতম ব্যক্তি / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়
  • হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • পারমাণবিক কর্মসূচির চেয়ে কেন ইরানের কাছে বড় অগ্রাধিকার হয়ে উঠল হরমুজের ‘স্বর্ণাস্ত্র’
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান হতে পারে
  • ইরান যুদ্ধ তীব্র হচ্ছে, ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্রের মজুত; ঝুঁকিতে ভবিষ্যৎ লড়াইয়ের সক্ষমতা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net