Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দিনে চার কাপ চা পানে দূরে থাকে ডায়াবেটিস: চীনা বিজ্ঞানীদের গবেষণা

অফবিট

টিবিএস ডেস্ক
18 September, 2022, 07:55 pm
Last modified: 18 September, 2022, 08:52 pm

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

দিনে চার কাপ চা পানে দূরে থাকে ডায়াবেটিস: চীনা বিজ্ঞানীদের গবেষণা

চীনের উহান ইউনিভার্সিটি অভ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানী ও গবেষণা নিবন্ধের প্রধান লেখক শিইয়িং লি বলেন, ‘আমাদের প্রাপ্ত ফলাফল খুবই চমকপ্রদ, কারণ এটি ইঙ্গিত দিচ্ছে যে দৈনিক চার কাপ চা পানের মতো নিতান্ত সাধারণ উপায়ে মানুষ টাইপ টু ডায়াবেটিসের মতো গুরুতর ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে’। 
টিবিএস ডেস্ক
18 September, 2022, 07:55 pm
Last modified: 18 September, 2022, 08:52 pm
গবেষকরা বলছেন, চায়ে দুধ মেশালে পানীয়টি থেকে পাওয়া সুফলের কার্যকারিতা আরও বেশি হয়। ছবি: রিয়েলইমেজ/ অ্যালামি/ ভায়া দ্য গার্ডিয়ান

চায়ের নেশার জন্য বন্ধুমহলে খ্যাতি/কুখ্যাতি যাদের, তাদের এই আসক্তিকে খাটো করে দেখা যাবে না আর। কারণ চীনের বিজ্ঞানীরা তাদের এক সাম্প্রতিক গবেষণার মাধ্যমে জানাচ্ছেন, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বা অন্তত চার কাপ চা পানে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই দূর হয়। 

গবেষণার সূত্রে তারা আরও জানান, ১০ বছর ধরে চার কাপের বেশি চা পান (অবশ্যই মিষ্টি ছাড়া) করলে এ ধরনের গুরুতর ডায়াবেটিসের ঝুঁকি কমে ১৭ শতাংশ। 

চীনের উহান ইউনিভার্সিটি অভ সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানী ও গবেষণা নিবন্ধের প্রধান লেখক শিইয়িং লি বলেন, 'আমাদের প্রাপ্ত ফলাফল খুবই চমকপ্রদ, কারণ এটি ইঙ্গিত দিচ্ছে যে দৈনিক চার কাপ চা পানের মতো নিতান্ত সাধারণ উপায়ে মানুষ টাইপ টু ডায়াবেটিসের মতো গুরুতর ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমাতে পারে'। 

লি মনে করেন, চা থেকে পাওয়া সুরক্ষা আরও বাড়তে পারে তাতে দুধ মেশালে। যদিও তার সাত সদস্যদের বিজ্ঞানী দলটি চায়ে দুধ মেশানোর প্রভাবকে এই গবেষণায় অন্তর্ভুক্ত করেননি। তবে আগের কিছু গবেষণায় ইঙ্গিত মিলেছে যে, ডেইরি পণ্যের ডায়াবেটিক-প্রতিরোধী একটি গুণও আছে। 

সেই সূত্রে লি বলেন, 'তাই আমরা মনে করি, চায়ে দুধ থাকলে ডায়াবেটিক প্রতিরোধ আরও শক্তিশালী হবে। দুধ থাকায় চায়ের কার্যকারিতা বাড়তে পারে'।  

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) গবেষণার এই চাঞ্চল্যকর ফলাফল সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অভ দ্য ডায়াবেটিস- এর বার্ষিক সভায় তুলে ধরার কথা রয়েছে এই বিজ্ঞানীর।   

সাম্প্রতিকতম বৈজ্ঞানিক অনুসন্ধানের জন্য আগে করা ১৯টি গবেষণার মেটা-এনালাইসিস করেন গবেষকরা। যার আওতাভুক্ত ছিল– আমেরিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশের ১১ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ। 
এ বিশ্লেষণে দেখা যায়, কালো, সবুজ এবং চীনের একটি ঐতিহ্যবাহী চায়ের ধরন ওলন টি সেবনের সাথে ডায়াবেটিক ঝুঁকি কমার একটি 'উল্লেখযোগ্য সমান্তরাল সম্পর্ক' রয়েছে।

যারা চা পান করেন না, তাদের তুলনায় যারা এক, দুই বা দৈনিক তিন কাচ চা পান করেন–তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমে ৪ শতাংশ। কিন্তু যারা দিনে অন্তত চার কাপ বা তার বেশি পান করেন তাদের ক্ষেত্রে এটি কমে ১৭ শতাংশ। নারী ও পুরুষ উভয় লিঙ্গের ব্যক্তির মধ্যেই সুফল প্রাপ্তির সামঞ্জস্য ছিল। অর্থাৎ, লিঙ্গভেদে এর তারতম্য হয়নি। 

চা কেন ডায়াবেটিস প্রতিরোধী হতে পারে–জানতে চাইলে লি বলেন, 'পলিফেনলের মতো চায়ে থাকা বিশেষ কিছু উপাদান রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে, তবে সেজন্য সক্রিয় এসব জৈব উপাদান উল্লেখযোগ্য পরিমাণে দরকার হবে।' 


  • সূত্র: দ্য গার্ডিয়ান 

 

Related Topics

টপ নিউজ

গবেষণা / চা পান / ডায়াবেটিস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • গবেষণায় চৌর্যবৃত্তি রোধে নীতিমালা করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
  • দুর্নীতি, অতিমূল্যায়িত মেগাপ্রকল্প বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ঋণঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
  • শিশুদের দৈনন্দিন কাজ শেখানোর ক্ষেত্রে অভিভাবকেরা যে ভুল করে থাকেন
  • ২৫ বছর বয়সেই আমাদের মস্তিষ্ক পুরোপুরি ‘পরিণত’ হয়ে যায়—এমন ধারণা ভুল, বলছে নতুন গবেষণা
  • কৃত্রিম রক্ত তৈরিতে বিজ্ঞানীদের অগ্রগতি কতদূর?

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net