Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 23, 2026
প্রাগৈতিহাসিক যুগের মাছে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে পুরোনো হৃদপিণ্ড  

অফবিট

টিবিএস ডেস্ক
18 September, 2022, 12:45 pm
Last modified: 18 September, 2022, 01:08 pm

Related News

  • স্টেম-সেলের প্যাচ তৈরি করেছেন বিজ্ঞানীরা, ক্ষতিগ্রস্ত হার্ট সারিয়ে তোলা সম্ভব হবে
  • হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত পেশি পুনরুৎপাদন করা সম্ভব: গবেষণা 
  • প্রাচীনতম সেলুন ট্রুফিট এন্ড হিল: যেভাবে বাকিংহাম প্যালেস থেকে গুলশানে
  • অ্যাসপিরিন যেভাবে হার্ট অ্যাটাক ও স্ট্রোকপরবর্তী ঝুঁকি কমায়
  • স্বাধীনতার ২০০ বছরে ব্রাজিল সফরে প্রথম সম্রাটের হৃদপিণ্ড 

প্রাগৈতিহাসিক যুগের মাছে পাওয়া গেল বিশ্বের সবচেয়ে পুরোনো হৃদপিণ্ড  

'মানুষের দেহ আজ পর্যন্ত কীভাবে এই পর্যায়ে এসেছে এটি তার ব্যাখ্যা করতে সাহায্য করবে।'
টিবিএস ডেস্ক
18 September, 2022, 12:45 pm
Last modified: 18 September, 2022, 01:08 pm
শিল্পীর তুলিতে গোগো মাছ; ছবি-বিবিসি

প্রাগৈতিহাসিক যুগের একটি মাছের জীবাশ্মে প্রায় চল্লিশ কোটি বছর (৩৮০ মিলিয়ন বছর) পুরোনো হৃদপিণ্ড আবিষ্কার করেছেন গবেষকরা। এটিই এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বেশি পুরোনো হৃদপিণ্ড। 

হৃদপিণ্ডটি ছিল 'গোগো' নামের একটি মাছের, যা বর্তমানে বিলুপ্ত। এ আবিষ্কার মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর মাঝে বিদ্যমান রক্ত সঞ্চালনকারী অঙ্গটির বিবর্তনে অনেক গুরুত্বপূর্ণ।

পশ্চিম অস্ট্রেলিয়ায় খুঁজে পাওয়া এ বিস্ময়কর আবিষ্কারটি সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণাটির নেতৃত্ব দেন অস্ট্রেলিয়ার পার্থ শহরে অবস্থিত কার্টিন ইউনিভার্সিটির অধ্যাপক কেইট ট্রিনাজস্টিক।

সাধারণত কোমল টিস্যু নয়, বরং হাড়গুলোই জীবাশ্মে পরিণত হয়। কিন্তু গোগো রক ফর্মেশন নামে পরিচিত কিম্বার্লির এই এলাকাটিতে খনিজ পদার্থ রয়েছে যার ফলে মাছের যকৃৎ, পাকস্থলী, অন্ত্র এবং হৃদপিণ্ডের মতো বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ সংরক্ষিত থাকে। 

'আমাদের নিজেদের (মানুষের) বিবর্তনে এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার', বলেন প্রফেসর কেইট। 'মানুষের দেহ যেভাবে বিবর্তিত হয়েছিল, এ জীবাশ্মে তার প্রাথমিক পর্যায় দেখা যাচ্ছে।'

তার সহযোগী, অ্যাডিলেড শহরের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির প্রফেসর জন লং উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, 'এর আগে এত বছর পুরোনো প্রাণীর এই অঙ্গ সম্পর্কে আমরা কিছুই জানতাম না।'  

প্রাগৈতিহাসিক মাছের একটি শ্রেণি 'প্লেকোডার্মস'-এর প্রথম মাছ হলো এই গোগো। প্লেকোডার্মস শ্রেণির মাছগুলোর চোয়াল ও দাঁত ছিল এবং দৈর্ঘ্যে ২৯.৫ ফুট বা নয় মিটার পর্যন্ত লম্বা হতো। যেখানে এর পূর্বের মাছগুলো লম্বায় ৩০ সেন্টিমিটারের বেশি হতোই না।

পৃথিবীতে প্রথম ডাইনোসরের অস্তিত্বেরও ১০০ মিলিয়ন বছর আগে ৬০ মিলিয়ন বছর যাবত গ্রহের 'ডমিনেন্ট লাইফ ফর্ম' ছিল এই প্লেকোডার্মসরা।

গোগো মাছের জীবাশ্মের স্ক্যান করে জানা যায়, আদিম এই মাছের হৃদপিণ্ডের গঠন ধারণার চেয়েও ঢের বেশি জটিল। মনুষ্য হৃদপিণ্ডের মতোই তাদের একটির উপর আরেকটি করে দুটো প্রকোষ্ঠ রয়েছে। গবেষকদের মতে এই কারণেই প্রাণিটির হৃদপিণ্ড আরও কর্মক্ষম হয় এবং মাছটি ধীর গতি থেকে একটি দ্রুতগতির শিকারী মাছে পরিণত হয়।

প্রফেসর লং বলেন, 'এর ফলে তাদের বেঁচে থাকার ক্ষমতা বেড়ে যায় এবং অতিভোজী শিকারী বনে যায়।' 

আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো, আদিম অন্যান্য মাছের চেয়ে গোগো মাছের হৃদপিণ্ড বেশ সামনের দিকে ছিল। এটির সাথে মাছটির ঘাড়ের বিকাশ এবং ফুসুফুস বিকাশের জন্য শূন্যস্থান তৈরির সম্পর্ক থাকতে পারে।

আবিষ্কারটিকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে লন্ডনের ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামের ড. জেরিনা জনসন বলেন, 'মানুষের দেহ আজ পর্যন্ত কীভাবে এই পর্যায়ে এসেছে এটি তার ব্যাখ্যা করতে সাহায্য করবে।'

গোগো মাছের জীবাশ্ম

'জীবাশ্মটিতে দেখা যায় এমন অনেক অঙ্গ এখনও আমাদের দেহে আছে; যেমন, চোয়াল আর দাঁত। আর সম্মুখ ও পশ্চাতে যে পাখনাগুলো দেখি সেগুলোই পরবর্তীতে হাত-পায়ে বিবর্তিত হয়।'

'এই প্লেকোডার্মসের এমন অনেক অঙ্গ দেখা যাচ্ছে যেগুলো মানব অঙ্গে বিবর্তনশীল রয়েছে। যেমন, ঘাড়, হৃদপিণ্ডের আকার ও গঠন এবং দেহে এর অবস্থান।'

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্লেকোডার্মস বিশেষজ্ঞ ড. মার্টিন ব্রাজেউ-এর মতে গোগো মাছের জীবাশ্ম আবিষ্কার পৃথিবীতে প্রাণের বিবর্তনে একটি বড় শূন্যস্থান পূরণ করে। তিনি বিবিসি নিউজকে জানান, 'এই ফলাফল সত্যিই উত্তেজনাপূর্ণ।'

'আমি এবং আমার সহকর্মীরা যে গবেষণা করছি তা আমাদের বিবর্তনেরই অংশ। এটি মানব, স্থলে বাস করা অন্য সকল প্রাণি এবং সামুদ্রিক প্রাণিদের বিবর্তনের অংশ।' 

  • সূত্র- বিবিসি 

 
 
 

 

Related Topics

টপ নিউজ

প্রাগৈতিহাসিক / হৃদপিণ্ড / বিশ্বের সবচেয়ে পুরোনো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ
  • ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
    ৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
  • ছবি: টিবিএস
    খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির
  • সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
    ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?
  • ছবি: রয়টার্স
    পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 
  • সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
    'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

Related News

  • স্টেম-সেলের প্যাচ তৈরি করেছেন বিজ্ঞানীরা, ক্ষতিগ্রস্ত হার্ট সারিয়ে তোলা সম্ভব হবে
  • হৃৎপিণ্ডের ক্ষতিগ্রস্ত পেশি পুনরুৎপাদন করা সম্ভব: গবেষণা 
  • প্রাচীনতম সেলুন ট্রুফিট এন্ড হিল: যেভাবে বাকিংহাম প্যালেস থেকে গুলশানে
  • অ্যাসপিরিন যেভাবে হার্ট অ্যাটাক ও স্ট্রোকপরবর্তী ঝুঁকি কমায়
  • স্বাধীনতার ২০০ বছরে ব্রাজিল সফরে প্রথম সম্রাটের হৃদপিণ্ড 

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প, উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ

2
৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার
বাংলাদেশ

৭১,৮৫০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে প্রকল্পে বিদেশি ঋণ খুঁজছে সরকার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনার পুনর্বাসন কেন্দ্রে ১৯ দিন, খাবার মুখে তোলেনি খান জাহান আলীর দিঘির বিরল কুমির

4
সদ্য পদত্যাগ করা ব্রিটিশ প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার। ছবি: লিওন নিল
আন্তর্জাতিক

১০ বছরে ৭ প্রধানমন্ত্রী: ব্রিটেনে কেন এই অস্থিতিশীলতা?

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ছাড়লেন দলীয় প্রধানের পদও 

6
সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে একই আদালতে হাজির করা হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

'লাল-সবুজ' খাতায় আদালতের মামলার হিসাব রাখছেন; ইনুর বক্তব্য ‘হুমকি’র শামিল: আইনজীবী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net