Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 25, 2026
স্বাধীনতার ২০০ বছরে ব্রাজিল সফরে প্রথম সম্রাটের হৃদপিণ্ড 

অফবিট

টিবিএস ডেস্ক
23 August, 2022, 02:40 pm
Last modified: 23 August, 2022, 02:59 pm

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

স্বাধীনতার ২০০ বছরে ব্রাজিল সফরে প্রথম সম্রাটের হৃদপিণ্ড 

পর্তুগীজ রাজপরিবারে জন্ম নেওয়া ব্রাজিলের স্বাধীনতার ঘোষণা দেওয়া সম্রাট পেদ্রোর সংরক্ষিত হৃদপিণ্ড ব্রাজিলে নিয়ে যাওয়া হচ্ছে দেশটির স্বাধীনতার ২০০ বছর পূর্তিতে।
টিবিএস ডেস্ক
23 August, 2022, 02:40 pm
Last modified: 23 August, 2022, 02:59 pm
সংরক্ষিত হৃদপিণ্ড। ছবি: সংগৃহীত

পর্তুগাল থেকে ব্রাজিলের স্বাধীন হওয়ার দুইশো বছর পূর্তি উপলক্ষে দেশটির প্রথম সম্রাট প্রথম ডোম পেদ্রো'র সংরক্ষিত হৃদপিণ্ড পর্তুগাল থেকে ব্রাজিলিয়ায় নেওয়া হয়েছে। একটি কাঁচের পাত্রে ফরমালডিহাইড দিয়ে সংরক্ষণ করা হয়েছিল পেদ্রোর হৃদপিণ্ড। 

পর্তুগাল থেকে সামরিক প্লেনে পেদ্রোর সংরক্ষিত হৃদপিণ্ড ব্রাজিলে পাঠানো হয়। স্বাধীনতা দিবসে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে জনসাধারণের জন্য প্রদর্শনীতে রাখা হবে এটি। এর আগে সামরিক অভিবাদন দেওয়া হবে। 

ব্রাজিলের বিমান বাহিনীর প্লেনে করে তার হৃদপিণ্ড পোর্তোতে নিয়ে গেছেন পোর্তোর মেয়র রুই মোরেইরা। 

তিনি বলেছেন, সম্রাটের হৃদপিণ্ডকে রাষ্ট্রপ্রধানের মর্যাদায় বরণ করা হবে। 

পেদ্রোরই লেখা বর্তমান ব্রাজিলের স্বাধীনতা সঙ্গীত বাজানো হবে। ব্রাসিলিয়ায় তোপধ্বনি, গার্ড অব অনার এবং অন্যান্য সামরিক কায়দায় শ্রদ্ধা জানানো হবে। 

১৭৯৮ সালে পর্তুগালের রাজপরিবারের জন্ম হয় পেদ্রোর। সে সময় ব্রাজিলও শাসন করতো তার পরিবার। ১৮০৭ সালে ফরাসি বাহিনীর আক্রমণের সময় তার পরিবারের পর্তুগালের সবচেয়ে বড় উপনিবেশ ব্রাজিলে চলে যায়। 

প্রথম ডোম পেদ্রো। ছবি: সংগৃহীত

ডম পেদ্রোর বাবা রাজা ষষ্ঠ জন ১৮২১ সালে পর্তুগালে ফিরে গেলেও পেদ্রোকে ব্রাজিল শাসন করতে রেখে যান। এর এক বছর পর ব্রাজিলকে কলোনি রাখতে চাওয়া পর্তুগাল সংসদকে অস্বীকার করেন, তাকে পর্তুগালে ফিরে যেতে বললে যাননি তিনি। 
 
১৮২২ সালের ৭ সেপ্টেম্বর পর্তুগীজ শাসন থেকে ব্রাজিলকে স্বাধীন ঘোষণা করেন। এর এক মাস পর (১২ অক্টোবর) ব্রাজিল সাম্রাজ্যের সম্রাট হন।  
 
পর্তুগীজ সিংহাসনে নিজের মেয়ের অধিকার প্রতিষ্ঠা করতে পর্তুগীজে ফিরে যান, এর অল্প কিছু দিনের মধ্যে যক্ষ্মায় ভুগে মারা যান। 

মৃত্যুর আগে তার হৃদপিণ্ড পর্তুগালের পোর্তো শহরে সংরক্ষণ করতে বলে গিয়েছিলেন। পোর্তোর লেডি লাপা গীর্জায় তার হৃদপিণ্ড সংরক্ষণ করা হয়। 

১৯৭২ সালে ব্রাজিলের ১৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে তার দেহ ব্রাজিলে নেওয়া হয়, তখন থেকে দেশটির সাও পাওলোতে আছে সম্রাটের দেহ। 

Related Topics

আন্তর্জাতিক / টপ নিউজ

ব্রাজিল / পেদ্রো / পর্তুগাল / হৃদপিণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • বলের পেছনে এক শতাব্দী: প্রাগৈতিহাসিক ফুটবল থেকে মারাকানার কান্না
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • বিরল খনিজের বৈশ্বিক প্রতিযোগিতায় ব্রাজিলকে কৌশলগত অংশীদার করছে ইইউ
  • বুড়ো সিংহ, ভগ্ন হৃদয় ম্যারাডোনা, ট্র্যাজেডি আর মূর্তির মুকুট 
  • মেসিকে ব্রাজিলের হয়ে খেলার জন্য সই করানোর কথা ভাবছি: ব্রাজিলের প্রেসিডেন্টের রসিকতা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net