Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
বিশ্বের সবচেয়ে পুরোনো ওয়াইনের বয়স প্রায় ১৭০০ বছর, পানের উপযুক্ত! 

অফবিট

টিবিএস ডেস্ক
14 September, 2022, 05:30 pm
Last modified: 15 September, 2022, 11:02 am

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জায়গায় মদ তৈরির গোপন কারখানা, আটক ২

বিশ্বের সবচেয়ে পুরোনো ওয়াইনের বয়স প্রায় ১৭০০ বছর, পানের উপযুক্ত! 

ইউরোপীয় ইতিহাস বলে, রোমানরাই ছিল সবচেয়ে ভালো মদ প্রস্তুতকারক। কেবল তাদের রহস্যময় উপাদান ব্যবহারের বা দক্ষ প্রক্রিয়ার জন্য নয়, মদ তৈরির জন্য যে আঙ্গুর দরকার, তা উৎপাদনেও সেরা ছিল তারা। 
টিবিএস ডেস্ক
14 September, 2022, 05:30 pm
Last modified: 15 September, 2022, 11:02 am
স্পাইয়ার ওয়াইন বটল। ছবি: লুক আউট প্রো

বিশ্বের সবচেয়ে পুরোনো ওয়াইনের বোতল সর্বোচ্চ কত বছরের পুরোনো হতে পারে? শত? না! উত্তর হলো 'প্রায় ১৭০০ বছর'!

জার্মানির ইতিহাসভিত্তিক জাদুঘর 'মিউজিয়াম অভ দ্য প্যালাটিনেইট'-এ সংরক্ষিত আছে বিশ্বের সবচেয়ে পুরোনো মদের বোতল যার নাম 'স্পাইয়ার ওয়াইন বটল'। ধারণা করা হয়, আনুমানিক ৩২৫ সালে রোমানরা এটি প্রস্তুত করে।

সে হিসেবে এর বয়স ১,৬৯৭ বছর। এটা ভাবতেই অবাক বনে যেতে হয় যে এ বোতলটি কত অগণিত যুদ্ধের সাক্ষী হয়ে আছে। তবে এটা আরও বিস্ময়কর যে, এতদিনেও বোতলটি কেউ খুলল না কেন!

এই ওয়াইন কি এখনও সুপেয়?

এত বছর পরে এসে বোতলটির ওয়াইন কিছুটা কঠিন পদার্থে পরিণত হয়েছে। বিজ্ঞানীদের অনুমান, ইথানলের কারণে কিংবা ফ্লেভার তৈরির জন্য রোমানদের মেশানো কোনো অজানা উপাদানের প্রতিক্রিয়ার কারণে মদ তার তারল্য কিছুটা হারিয়েছে।

বোতলটির বিদঘুটে অবয়ব দেখে বিজ্ঞানীরা বলছেন, হাজার বছরের পুরনো এই রোমান মদটি এখনও পান করা যেতে পারে। আরেকটু নাটকীয়ভাবে বলতে গেলে, এই মদ পানের ফলে আপনার প্রাণহানি হবে না, যদিও এর স্বাদ চেহারার মতোই বিদঘুটে হবে।

তবে এসব শুধুই অনুমান। পরীক্ষা করার কোন উপায় নেই। কারণ জাদুঘর কর্তৃপক্ষ কাউকেই এ বোতল খোলার অনুমতি দেয় না। তাই গবেষকরা যে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন সে জো নেই।

বোতল না খুলে যেটুকু পরীক্ষা গবেষকরা করতে পেরেছেন- তার ওপর ভিত্তি করে তারা বলছেন, মদের রঙ আদতেই লাল ছিল।

সাধারণত অন্য কোনো ওয়াইন হলে এটি বেশ কয়েক বছর আগেই বাষ্পীভূত হয়ে যেত। তবে এ ওয়াইনের স্থায়িত্বের পেছনের কারণ হলো- বোতলটির ঢাকনা মোম দিয়ে এমনভাবে সিল করা হয়েছে যেন বাতাস একেবারেই ঢুকতে না পারে। সিলের ওপর দেওয়া হয়েছে অলিভ অয়েল; যার ফলে এর ভেতরকার মদের অবস্থা পরিবর্তিত হলেও- এখনও এটি টিকে আছে।

১৮৬৭ সালে জার্মানির স্পাইয়ার টাউনের কাছাকাছি একটি জায়গায় পাওয়া যায় এই বোতলটি। আর সে সূত্রেই নামকরণ। 

বিশ্বের সবচেয়ে দামি মদ ধরা হয় ১৯৪৭ সালে প্রস্তুতকৃত ফরাসী শেভাল-ব্লঁকে, যার দাম তিন লাখ ডলার। বলাবাহুল্য, স্পাইয়ার-এর দাম হবে আরও আকশচুম্বী।

ইউরোপীয় ইতিহাস বলে, রোমানরাই ছিল সবচেয়ে ভালো মদ প্রস্তুতকারক। কেবল তাদের রহস্যময় উপাদান ব্যবহারের বা দক্ষ প্রক্রিয়ার জন্য নয়, মদ তৈরির জন্য যে আঙ্গুর দরকার, তা উৎপাদনেও সেরা ছিল তারা। 

অবশ্য রোমান সভ্যতার অন্যান্য নিদর্শনসমূহ যেভাবে এখনও মজবুতভাবে টিকে আছে, তা বিবেচনা করলে মদের বোতলের হাজার বছর টিকে থাকাটাও বেশ স্বাভাবিক ব্যাপার।

  • সূত্র: হিস্টোরি অভ ইয়েস্টারডে

Related Topics

টপ নিউজ

বিশ্বের সবচেয়ে পুরোনো ওয়াইন / মদ / রোমান সাম্রাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • তীব্র দাবদাহে প্যারিসে জনসমক্ষে মদ পান ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি
  • দেশি মদের ওপর সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব, লিটারে ৫০০ টাকা বাড়বে কেরু-র দাম
  • সৌদি আরবে এখন মদ কিনতে পারবেন, যদি আপনি যথেষ্ট ধনী হন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লিজ নেওয়া জায়গায় মদ তৈরির গোপন কারখানা, আটক ২

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net