Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
‘সাইড-আইয়িং ক্লোয়ি’ মিম এবার নিলামে!

অফবিট

টিবিএস ডেস্ক
23 September, 2021, 12:40 pm
Last modified: 23 September, 2021, 12:42 pm

Related News

  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

‘সাইড-আইয়িং ক্লোয়ি’ মিম এবার নিলামে!

২০১৩ সালে ক্লোয়ি ক্লেমের বয়স যখন দুই বছর, তার মা তাকে ডিজনিল্যান্ডে সারপ্রাইজ ট্রিপে নিয়ে যান। কিন্তু তার মা ওই মুহূর্তের ভিডিও ধারণ করতে গেলে বিরক্তির প্রতিক্রিয়া প্রকাশ করে ছোট্ট ক্লেম।
টিবিএস ডেস্ক
23 September, 2021, 12:40 pm
Last modified: 23 September, 2021, 12:42 pm
ক্লোয়ি ক্লেমের সেই অভিব্যক্তি। ছবি: বিবিসির সৌজন্যে

ইন্টারনেট জগতে হরহামেশাই নানা ছবি-ভিডিও বা মিম ভাইরাল হয়ে থাকে। কিন্তু সেই মিমও যে হাজারও ডলারে বিক্রি হতে পারে, তা হয়তো অনেকেরই জানা নেই।

মাত্র দুই বছর বয়সে ভাইরাল বনে যাওয়া আমেরিকান শিশু ক্লোয়ি ক্লেমের ক্ষেত্রে তেমনটাই ঘটেছে।

২০১৩ সালে ক্লোয়ি ক্লেমের বয়স যখন দুই বছর, তার মা তাকে ডিজনিল্যান্ডে সারপ্রাইজ ট্রিপে নিয়ে যান। কিন্তু তার মা ওই মুহূর্তের ভিডিও ধারণ করতে গেলে অপ্রসন্ন প্রতিক্রিয়া প্রকাশ করে ছোট্ট ক্লেম।

এরপর থেকে কারও বিষয়ে অপ্রসন্নতা বা বিরক্তি প্রকাশ করার ক্ষেত্রে ক্লোয়ির এই ছবি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

সম্প্রতি ছবিটি নন-ফানজিবল টোকেন (এনএফটি) হিসেবে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ক্লোয়ির পরিবার। এনএফটি হলো ডিজিটাল ইমেজ স্বত্ব কিনে নেওয়ার একটি পদ্ধতি।

এনএফটি রূপে কোনোকিছু কিনে নিলে গ্রাহককে ওই বস্তুর মালিকানার একটি ডিজিটাল সনদ দেওয়া হয়। ভাইরাল মিম ও টুইটের মতো জনপ্রিয় অনলাইন কন্টেন্টগুলোর মূল সংস্করণ কিনে নেওয়ার সুযোগ থাকে এখানে।

কখনো কখনো শিল্পী নিজে তার কাজের কপিরাইট দাবি করেন, যাতে সেটির আরও কপি পুনরুৎপাদন ও বিক্রি করতে পারেন। কিন্তু 'আসল' সংস্করণটি প্রথম এনএফটি ক্রেতার মালিকানায়ই থাকে।

কেউ কেউ এই পদ্ধতিকে অটোগ্রাফড প্রিন্ট কেনার সঙ্গে তুলনা করেন। আবার সংগ্রাহকদের মতে, মূল শিল্পটি কেনার মধ্যে যে 'গর্ব ও অহংকারবোধ' আছে, তা তাদের কাছে গুরুত্বপূর্ণ।

মা কেটি ক্লেমের সঙ্গে ক্লোয়ি ক্লেম। ওর বয়স এখন ১০ বছর। ছবি: কেটি ক্লেমের সৌজন্যে

২০১৩ সালের সেপ্টেম্বরে ক্লোয়ির মা কেটি ডিজনিল্যান্ড সারপ্রাইজ ট্রিপের প্রতি তার দুই মেয়ের প্রতিক্রিয়া দেখিয়ে একটি ভিডিও অনলাইনে ছাড়েন। এদের মধ্যে লিলি কাঁদতে শুরু করে এবং এরপর ক্যামেরা ঘুরানো হয় ক্লোয়ির দিকে। ওই মুহূর্তে ক্লোয়ি তার ক্ষুদে দুটি দাঁত বের করে, সামান্য একপাশে তাকিয়ে একটি অপ্রসন্ন ভঙ্গিমা প্রকাশ করে, যেন পুরো ব্যাপারটা তার ভালোই লাগছে না!

ক্লোয়ির এই ভিডিও ইতোমধ্যে ২০ মিলিয়ন বার দেখা হয়েছে এবং ছবিটিও ইন্টারনেট সেনসেশন হয়ে দাঁড়িয়েছে।   

ক্লোয়ির মা বিবিসিকে বলেন, 'আমি টাম্বলার খুললাম এবং দেখলাম সেখানে পৃষ্ঠার পর পৃষ্ঠা শুধু ক্লোয়ির ছবি। খুব অদ্ভুত লাগছিল, আবার আনন্দ লাগছিল। আমার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবেরা আমাকে এসব মিম পাঠাত। এমনকি এখনো তারা ক্লোয়ির মিমগুলো ইন্টারনেটে দেখলেই আমাকে পাঠায়।'

মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ক্লোয়িকে 'দ্য প্যাট্রন সেইন্ট অব টাম্বলার' এবং 'দ্য কুইন অ্যান্ড গডেস অব দ্য ইন্টারনেট' বলে ঘোষণা দেয় বাজফিড।

উটাহ রাজ্যের এই মার্কিন পরিবার এখন ক্লোয়ির ছবিটি এনএফটি হিসেবে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। নিলাম শুরু হবে ৫ ইথারিয়াম (ক্রিপ্টোকারেন্সির একটি রূপ, যার মূল্য প্রায় ১৫,০০০ ডলার) থেকে।

মিসেস ক্লেম জানান, এনএফটি বাজার সম্পর্কে জানার পর এই সিদ্ধান্ত নিতে তাদের দুবার ভাবতে হয়নি।   

"এটা একটা দারুণ সুযোগ। বিশেষত, ক্লোয়ির কোনো ভক্ত যদি থাকে, সে এটা কিনে নিবে। এমনকি ক্লোয়ি নিজেও ব্যাপারটাকে 'কুল' মনে করছে," বলেন ক্লোয়ির মা।

সম্প্রতি মাল্টিমিলিয়ন ডলারের নানা এনএফটি পণ্য বিক্রি হওয়ার পর ডিজিটাল আর্ট কেনার চাহিদা বেড়ে গেছে।

চলতি বছরের মার্চে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি তার সর্বপ্রথম টুইট ২ দশমিক ৯ মিলিয়ন ডলারে একজন মালয়েশিয়ান ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

এপ্রিলে 'ডাইজেস্টার গার্ল' নামক মিম বিক্রি হয় ৫ লাখ ডলারে। এর কয়েক সপ্তাহ পরেই 'ওভারলি অ্যাটাচড গার্লফ্রেন্ড' নামক একটি মিম ৪ লাখ ১১ হাজার ডলারে বিক্রি হয়!

ক্লোয়ির এনএফটি বিক্রি হলে সেই টাকা দিয়ে কী করবেন, এমন প্রশ্নের জবাবে তার মা বলেন, 'ক্লোয়ি বলে, সেই টাকায় সে ঘোড়া কিনবে, নয়তো ডিজনি ওয়ার্ল্ড বানাবে! কিন্তু আমি সেই টাকা তার পড়ালেখার পেছনে ব্যয় করতে চাই।'

বর্তমানে ১০ বছর বয়সী ক্লোয়ির ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ৫ লাখ। ব্রাজিলের একটি গুগল বিজ্ঞাপনেও কাজ করেছে সে।


  • সূত্র: বিবিসি

Related Topics

টপ নিউজ

মিম / নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • রুশ রাজপরিবারের হীরা-খচিত বিরল ‘ফ্যাবার্জে ডিম’ নিলামে রেকর্ড ২২.৯ মিলিয়ন পাউন্ডে বিক্রি
  • ছয় বছর পর ১০০ কোটি টাকার ড্রেজিং পাইপ নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
  • বেক্সিমকোর কারখানা, সদর দপ্তর বেল টাওয়ারের নিলাম ডেকেছে জনতা ব্যাংক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net