Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
৪ অক্ষরেই ১১ সন্তানের নাম!

অফবিট

টিবিএস ডেস্ক
23 October, 2021, 07:35 pm
Last modified: 23 October, 2021, 07:36 pm

Related News

  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • সন্তানের বন্ধু নিয়ে বিরক্ত? বিশেষজ্ঞদের ৩ পরামর্শ
  • বিশ্বজুড়ে ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু পছন্দ করা মা-বাবার সংখ্যা বাড়ছে
  • বাবাকে লেখা চিঠি: ‘কাফকায়েস্ক’ পবিত্র আত্মার আর্তচিৎকার

৪ অক্ষরেই ১১ সন্তানের নাম!

ইংরেজি বর্ণমালায় ২৬টি বর্ণ থাকা সত্ত্বেও কেন বেলজিয়ামের এক দম্পতির এমন সিদ্ধান্ত?
টিবিএস ডেস্ক
23 October, 2021, 07:35 pm
Last modified: 23 October, 2021, 07:36 pm
সন্তানদের সঙ্গে গেনি-মারিনো দম্পতি। ছবি: ফেসবুকের সৌজন্যে

প্রতিটি মা-বাবার মধ্যেই সন্তানের নামকরণ নিয়ে থাকে দারুণ উৎসাহ-উদ্দীপনা। অনাগত সন্তানের জন্য উপযুক্ত নাম ঠিক করতে সন্তান জন্মের কয়েক মাস আগে থেকেই তালিকা করতে থাকেন অনেকে। সন্তানের লিঙ্গভেদে নামের ধরনেও থাকে কত বৈচিত্র্য!

কিন্তু বেলজিয়ামের এক দম্পতি তাদের ১১ সন্তানের নামকরণের পেছনে কোনো ঝামেলাই পোহাননি, মাত্র ৪টি অক্ষরেই সব সন্তানের নাম রেখেছেন তারা।

প্রশ্ন হচ্ছে, ইংরেজি বর্ণমালায় ২৬টি বর্ণ থাকা সত্ত্বেও কেন তাদের এমন সিদ্ধান্ত?

বেলজিয়ান দম্পতি গেনি ব্লাংকের্ট ও মারিনো ভানিনো ১১ সন্তানের গর্বিত জনক-জননী। এদের মধ্যে ৭ জন মেয়ে এবং ৪ জন ছেলে।  সন্তানদের নামকরণের জন্য ইংরেজির এ, ই, এল ও এক্স অক্ষরকে বেছে নিয়েছেন ওই বাবা-মা।

প্রথম দুই সন্তান অ্যালেক্স ও এক্সেলের জন্মের পর গেনি-মারিনো বুঝতে পারেন, নাম দুটি আসলে একই রকম চার অক্ষরের। এরপর তারা বাকি সন্তানদের নামেও এই চারটি অক্ষর ব্যবহার করার সিদ্ধান্ত নেন।

যেহেতু তারা দুজনই বড় পরিবার চেয়েছিলেন, তাই পরবর্তীকালে আরও নয়টি সন্তান জন্ম নেয় তাদের ঘরে। আগামী বছর ১২তম সন্তান জন্মের পর তার নামও একইভাবে রাখতে মনস্থির করে ফেলেছেন তারা।

গেনি-মারিনোর ১১ সন্তানের নাম অ্যালেক্স [Alex], এক্সেল [Axel], জেলা [Xela], লেক্সা [Lexa], জায়েল [Xael], জিল [Xeal], এক্সলা [Exla], লিক্স [Leax], জেইল [Xale], ইলাক্স [Elax] এবং আলজি [Alxe]। প্রায় কাছাকাছি নামের হওয়া সত্ত্বেও বেলজিয়ান দম্পতির দাবি, সন্তানদের আলাদা আলাদা নাম মনে রাখা কঠিন কিছু নয়।

কিন্তু তাদের সন্তানদের শিক্ষকদের ক্ষেত্রে বিষয়টি পুরোপুরি উল্টো। গেনি-মারিনোর ৫ সন্তান একই স্কুলে পড়ে। তাই ওই স্কুলের শিক্ষকদের যে মহাবিড়ম্বনায় পড়তে হয় তাদের নাম নিয়ে, তা বলার অপেক্ষা রাখে না!

ছবি: সংগৃহীত

আগামী বছরের এপ্রিলে গেনি-মারিনোর ১২তম সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা রয়েছে। যেহেতু উল্লিখিত চারটি অক্ষর দিয়ে মোট ২৪টি নাম বানানো সম্ভব, তাই অনাগত সন্তানের নাম বেছে নিতে আরও ১৩টি বিকল্প হাতে আছে তাদের!

বছর দুয়েক আগে গেনি-মারিনো দম্পতির এই অদ্ভুত নামকরণের ঘটনা প্রথম খবরের শিরোনাম হয়। সে সময় তাদের সন্তানের সংখ্যা ছিল ৯। এরপর থেকে নিজেদের জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা; কিন্তু এ বছর আবারও খবরের পাতায় উঠে আসে এই দম্পতি।


  • সূত্র: অডিটি সেন্ট্রাল

Related Topics

টপ নিউজ

বেলজিয়াম / সন্তান / সন্তানের নাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • ভালো রাজনীতিক হতে হলে কি ভালো বাবা হওয়া যায় না? 
  • হলিউডে সন্তান বড় করা নিয়ে দুশ্চিন্তা, ফ্রান্সের নাগরিকত্ব নিলেন জর্জ ও আমাল ক্লুনি
  • সন্তানের বন্ধু নিয়ে বিরক্ত? বিশেষজ্ঞদের ৩ পরামর্শ
  • বিশ্বজুড়ে ছেলেশিশুর চেয়ে মেয়েশিশু পছন্দ করা মা-বাবার সংখ্যা বাড়ছে
  • বাবাকে লেখা চিঠি: ‘কাফকায়েস্ক’ পবিত্র আত্মার আর্তচিৎকার

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net