Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
১৫ বছর ধরে পাহাড় কেটে যে রাস্তা বানালো গ্রামবাসী    

অফবিট

টিবিএস ডেস্ক
19 November, 2021, 02:40 pm
Last modified: 19 November, 2021, 03:56 pm

Related News

  • সড়কের জন্য অধিগ্রহণের খবর শুনে স্থাপনা নির্মাণের হিড়িক 
  • টাঙ্গাইল-রংপুর মহাসড়ক: অগ্রগতি ৭৩%, এ বছর শেষ হওয়ার সম্ভাবনা কম, ঈদে জনভোগান্তির আশঙ্কা
  • দেশজুড়ে সেতু, টানেল ও এক্সপ্রেসওয়ের বিস্তৃত সংযোগ তৈরির লক্ষ্যে মহাপরিকল্পনা সরকারের
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 

১৫ বছর ধরে পাহাড় কেটে যে রাস্তা বানালো গ্রামবাসী    

অপ্রতুল যাতায়াত ব্যবস্থার ফলে ধীরে ধীরে দারিদ্র্য ঘিরে ধরছিল গ্রামটিকে। এর হাত থেকে বাঁচতে গ্রামবাসী নিজেরাই ছেনি আর হাতুড়ি হাতে নেমে পড়েন পাথর কেটে কেটে পাহাড়ের বুকে রাস্তা নির্মাণে।
টিবিএস ডেস্ক
19 November, 2021, 02:40 pm
Last modified: 19 November, 2021, 03:56 pm

পাহাড়ের আড়ালে, বহির্বিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়েই ছিল চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের শেনলংওয়ান গ্রাম।

অপ্রতুল যাতায়াত ব্যবস্থার ফলে ধীরে ধীরে দারিদ্র্য ঘিরে ধরছিল গ্রামটিকে। এর হাত থেকে বাঁচতে গ্রামবাসী নিজেরাই ছেনি আর হাতুড়ি হাতে নেমে পড়েন পাথর কেটে কেটে পাহাড়ের বুকে রাস্তা নির্মাণে।

১৫ বছর প্রচেষ্টার পর সফলতার মুখ দেখেন তারা।  

শেনলংওয়ান গ্রাম মূলত আখরোট ও নাশপাতির জন্য বিখ্যাত। কিন্তু এসব ফল বাজারে নিয়ে যাওয়া স্থানীয়দের জন্য বেশ চ্যালেঞ্জের বিষয় ছিলো। শহরের বাজারে যাওয়ার জন্য তাদের সরাসরি যাতায়াতের কোনো পথ ছিলো না।

জীবনের ঝুঁকি নিয়ে তিনটি ভিন্ন প্রদেশের আটটি জনপদ ঘুরে, বিপজ্জনক পাহাড়ি সিঁড়ি পেরিয়ে চলাচল করতে হতো তাদের। 

থাকতে না পেরে অবশেষে একদিন গ্রামের সকলে মিলে সিদ্ধান্ত নিলেন একটা বিহিত করে ছাড়বেন; যদি কর্তৃপক্ষ কোন উপায় বাতলে না দেয়, তাহলে নিজেরাই এবার ব্যবস্থা নেবেন। 

এরপরই গ্রামের ছেলেবুড়ো সকলে মিলে লেগে গেলেন রাস্তা নির্মাণে। 

নির্মাণকাজে অংশ নেওয়া শেনলংওয়ানের বাসিন্দা ডুয়ান জিয়ানলিন বলেন, "আমরা জানতাম সড়কটি আমাদের ভীষণ দরকার।  যদি আমরা এক বছরে এটির নির্মাণ শেষ করতে না পারি, আমরা দুই বছরব্যাপী চেষ্টা করব। তাও যদি যথেষ্ট না হয়, তাহলে তিন বছর সময় নেব।"

১৯৮৫ সালে তারা রাস্তা খোঁড়ার দুঃসাধ্য কাজ শুরু করেন।

শেনলংওয়ান চারদিক থেকে পাথরের পাহাড় দ্বারা বেষ্টিত, ফলে রাস্তা তৈরি করতে হলে পাথর ভেঙে ভেঙে এগোতে হবে, যা অত্যন্ত কঠিন এবং সময়সাপেক্ষ।

আধুনিক কোন উপকরণ নয়, হাতুড়ি-ছেনির মতো একদম প্রাথমিক সরঞ্জাম দিয়ে নির্মাণকাজ শুরু করা হয়। 

অবশেষে ১৫ বছর পর, ২০০০ সালে এসে ১৫২৬ মিটার লম্বা সে রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। 

শেনলংওয়ানের জন্য পর্যটন ও বাণিজ্যের দ্বার খুলে দিয়েছে এই রাস্তা। এখন আর শহরে ফল সরবরাহ করতে অবর্ণণীয় কষ্ট পোহাতে হয় না গ্রামের বাসিন্দাদের। 

প্রতিবছর বিপুল পরিমাণ পর্যটক এই রাস্তা আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় করে এই ছোট্ট গ্রামে।

দারিদ্র্যও এখন আর তাড়া করে ফেরে না; গ্রামটিতে মাত্র ৭ শতাধিক মানুষের বাস, যার ৬০ শতাংশই পর্যটন ব্যবসার সাথে জড়িত।

২০০০ সালে পাহাড় কেটে তৈরী করা রাস্তাটি চালুর আগে গ্রামটির গড় মাথাপিছু আয় ছিলো মাত্র ৬৮০ ইউয়ান, আজ সেটিই বেড়ে ১২০০০ ইউয়ানে পৌঁছেছে।

  • সূত্র: অডিটি সেন্ট্রাল     
     
Related Topics

টপ নিউজ

অফবিট / সড়ক নির্মাণ / পাহাড় কেটে রাস্তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • সড়কের জন্য অধিগ্রহণের খবর শুনে স্থাপনা নির্মাণের হিড়িক 
  • টাঙ্গাইল-রংপুর মহাসড়ক: অগ্রগতি ৭৩%, এ বছর শেষ হওয়ার সম্ভাবনা কম, ঈদে জনভোগান্তির আশঙ্কা
  • দেশজুড়ে সেতু, টানেল ও এক্সপ্রেসওয়ের বিস্তৃত সংযোগ তৈরির লক্ষ্যে মহাপরিকল্পনা সরকারের
  • প্রেমিকাকে পাশ করাতে মেয়ে সেজে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন যুবক!
  • কুমিরের চোখে কামড়ে বেঁচে ফিরলেন অস্ট্রেলিয়ান কৃষক 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net