Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
১,৪০০ কি.মি. পাড়ি দিয়ে লকডাউনে আটকে পড়া ছেলেকে উদ্ধার করলেন মা

অফবিট

ইউএনবি
10 April, 2020, 03:35 pm
Last modified: 10 April, 2020, 03:40 pm

Related News

  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’
  • মায়ের গর্ভের সন্তান বিক্রির অভিযোগ: জন্মের ২ মাস পর উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা
  • জাপানি তিন শিশু নিয়ে হাইকোর্টের রায়: ২ মেয়ে মায়ের কাছে, বাবার কাছে থাকবে ১ মেয়ে 

১,৪০০ কি.মি. পাড়ি দিয়ে লকডাউনে আটকে পড়া ছেলেকে উদ্ধার করলেন মা

রাজিয়া নামের ওই নারী নিজের ছেলেকে উদ্ধারের জন্যে স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে নিজের স্কুটিতে করে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে যান। একাই টানা তিনদিন ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। শেষ পর্যন্ত ছেলেকে স্কুটির পেছনে বসিয়ে বাড়ি ফেরেন এই মা।
ইউএনবি
10 April, 2020, 03:35 pm
Last modified: 10 April, 2020, 03:40 pm

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতজুড়ে ২১ দিনের লকডাউন চলছে। প্রতিটি রাজ্যের পুলিশও কঠোরভাবে লকডাউনের এই নির্দেশিকাগুলো যাতে মানুষ মেনে চলে সে ব্যাপারে নজর রাখছে।

তবে হঠাৎ করে এই লকডাউন জারি হয়ে যাওয়ায় অসংখ্য মানুষ নিজের ঘরবাড়ি থেকে দূরে আটকে পড়েছেন। ঠিক যেমনভাবে তেলেঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ গিয়ে আটকে পড়ে এক কিশোর। কিন্তু ছেলেকে ফিরিয়ে আনতে ত্রাতা হলেন তার মা।

রাজিয়া বেগম নামের ওই নারী নিজের ছেলেকে উদ্ধারের জন্যে স্থানীয় পুলিশের অনুমতি নিয়ে নিজের স্কুটিতে করে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে যান। একাই টানা তিনদিন ১,৪০০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। শেষ পর্যন্ত ছেলেকে স্কুটির পেছনে বসিয়ে বাড়ি ফেরেন রাজিয়া। খবর এনডিটিভি।

ছেলেকে ঘরে ফেরানোর জন্য তিনদিনের এক যুদ্ধ জয় করে ৪৮ বছর বয়সী রাজিয়া বলেন, "একটি ছোট দু-চাকার গাড়িতে একা একজন নারীর পক্ষে এই সফর করা মোটেও সহজ ছিল না। তবে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতেই হবে, আমার এই অদম্য ইচ্ছার সামনে সব ভয় অদৃশ্য হয়ে গিয়েছিল। আমি সাথে শুধু কয়েকটি রুটি নিয়ে বেরিয়ে পড়ে ছিলাম। রাতে যানজট নেই, রাস্তায় কোনও লোক নেই, যদিও রাস্তাঘাট এত ফাঁকা থাকায় ভয়-ভয় করছিল, তবে আমি আমার সিদ্ধান্তে স্থির ছিলাম।"

রাজিয়া হায়দরাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে নিজামবাদে একটি সরকারি স্কুলে চাকরি করেন। ১৫ বছর আগে তার স্বামী মারা যান। তারপর থেকে দুই ছেলেকে সাথে নিয়ে একা হাতেই জীবনযুদ্ধে লড়ে চলেছেন তিনি।

তার বড় ছেলে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক। ছোট ছেলে নিজামুদ্দিন, যাকে তিনি অন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসতে গিয়েছিলেন, সে পড়াশোনা করে চিকিৎসক হতে চায়।

নিজামুদ্দিন কিছুদিন আগেই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এখন সে এমবিবিএস পরীক্ষায় পাশ করার জন্যে বিশেষ কোচিং করছে। গত ১২ মার্চ নেল্লোরের রহমতবাদে এক বন্ধুর বাড়িতে গিয়েছিল। তার কিছুদিন পরেই করোনার কারণে গোটা দেশে লকডাউন ঘোষিত হওয়ায় বন্ধুর বাড়িতেই আটকে পড়ে সে। সে চাইছিল বাড়ি ফিরতে, কিন্তু কোনও যানবাহন না থাকায় ফেরার কোনও উপায় ছিল না।

ছেলের এই অবস্থা দেখে রাজিয়া বেগম ঠিক করেন যে তিনি ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনবেন। পুলিশের ভয়ে তিনি বড় ছেলেকে না পাঠিয়ে নিজেই স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন।

গত সোমবার সকালে তিনি তেলেঙ্গানার বাড়ি থেকে বের হন, পুরোদিন স্কুটি চালিয়ে পরদিন বিকালে নেল্লোর পৌঁছান। তারপর সেখান থেকে ছেলেকে সাথে নিয়ে ফের বাড়ির দিকে রওনা হবেন তিনি। বুধবার সন্ধ্যার দিকে বাড়িতে ফেরেন অদম্য সেই মা। 
 

Related Topics

টপ নিউজ

মা / অদম্য নারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • শাড়ির রঙে শনাক্ত: মেয়ে ফিরলেও লাশ হয়ে ফিরলেন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীর মা
  • ঈদের সাজগোজ থেকে খাবার; আগের রাতে মায়ের জাদুতেই ঈদ আনন্দ পায় পূর্ণতা
  • ‘আমাদের মা দিন দিন ছোট হতে থাকে’
  • মায়ের গর্ভের সন্তান বিক্রির অভিযোগ: জন্মের ২ মাস পর উদ্ধার, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা
  • জাপানি তিন শিশু নিয়ে হাইকোর্টের রায়: ২ মেয়ে মায়ের কাছে, বাবার কাছে থাকবে ১ মেয়ে 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net