Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
হঠাৎ খেপে উঠল আহত বাঘিনী...

অফবিট

21 August, 2019, 05:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • ভাইরাল ভিডিওতে চিতাকে পানি পান করিয়ে বরখাস্ত হওয়া ভারতীয় বনকর্মীকে চাকরিতে পুনর্বহাল
  • মালয়েশিয়ার জঙ্গলের বিরল বন্য বিড়ালদের জীবনের বিরল ছবি!
  • শঙ্কার ছায়া ভারতের চিতা প্রকল্পে
  • ভারতে ৮ চিতার মৃত্যুর পর বন্যপ্রাণী কর্মকর্তাকে অপসারণ 

হঠাৎ খেপে উঠল আহত বাঘিনী...

এমন অবস্থায়ও তাকে নিয়ে জনতার আগ্রহের শেষ নেই। কজন এগিয়ে এসে মোবাইলে ধারণ করছেন আহত বাঘিনীর ছবি...
21 August, 2019, 05:30 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

দ্রুতগতির একটি যান চিতাটিকে আহত করে ফেলে গেল। খানিক পর স্থানীয়রা পড়ে থাকা প্রায় নির্জীব বাঘটিকে ঘিরে ছবি তুলছিল। হঠাৎ লাফিয়ে উঠে আহত নারী চিতাটি অতিআগ্রহী শখের ফটোগ্রাফারদের একজনকে আক্রমণ করে বসল।

পুরো ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেটি ঘটেছে গত সোমবার। পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকায়।

সোমবার সকাল দশটার দিকে দালগাঁও টি এস্টেটের কাছে চিতাটি আহত হয়। কাছের দালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল সে। এমন সময় যন্ত্রদানবের আচমকা আঘাত।

কিন্তু এমন অবস্থায়ও তাকে নিয়ে জনতার আগ্রহের শেষ নেই। কজন এগিয়ে এসে মোবাইলে ধারণ করছেন আহত বাঘিনীর ছবি। তারা ভুলে গিয়েছিলেন বোধহয় যে, আহত বাঘিনী হচ্ছে সবচেয়ে হিংস্র।

তার খানিকটা প্রমাণ দেখিয়ে চিতাটি উঠে আক্রমণ করে বসল সামনের জনকে। তিনিই দু’বাহু বাড়িয়ে ছবি কিংবা ভিডিও ধারণ করছিলেন মোবাইলে। ক্ষিপ্ত বাঘিনী অবশ্য বেশিক্ষণ পারেনি। তার উঠে পড়ায় যদিও লোকজন সব ছুটে পালাচ্ছিল, সে শখের ফটোগ্রাফারকে সামান্য আক্রমণ করেই আবার ঢলে পড়ল মাটিতে।

বিট অফিসার প্রীতম রায় জানিয়েছেন, জলদাপাড়া ন্যাশনাল পার্ক অথরিটি চিতাটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করছে। সুস্থ হলে ওকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

ডান পায়ে ও মাথায় বড়সড় আঘাত পেয়েছে চিতাটি। আর যাকে সে আক্রমণ করে বসেছিল-- চিতাটির গায়ে তখন তেমন শক্তি ছিল না বলে তিনি আহত হয়েছেন সামান্যই।

Related Topics

চিতা / লেপার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • সৌদি আরবের গুহায় মিলল মমি হয়ে যাওয়া চিতার দেহাবশেষ; ডিএনএ পরীক্ষায় মিলল চমকপ্রদ তথ্য
  • ভাইরাল ভিডিওতে চিতাকে পানি পান করিয়ে বরখাস্ত হওয়া ভারতীয় বনকর্মীকে চাকরিতে পুনর্বহাল
  • মালয়েশিয়ার জঙ্গলের বিরল বন্য বিড়ালদের জীবনের বিরল ছবি!
  • শঙ্কার ছায়া ভারতের চিতা প্রকল্পে
  • ভারতে ৮ চিতার মৃত্যুর পর বন্যপ্রাণী কর্মকর্তাকে অপসারণ 

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net