Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
মানুষের বাচ্চা যেখানে পোষা কুমিরের খাবার!

অফবিট

টিবিএস ডেস্ক
10 July, 2020, 05:55 pm
Last modified: 10 July, 2020, 06:03 pm

Related News

  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

মানুষের বাচ্চা যেখানে পোষা কুমিরের খাবার!

রাত যত বাড়ত, বীভৎস উল্লাস ততই বাড়ত জমিদার ও তার সাঙ্গপাঙ্গদের। নানা রকম খাবার ছুড়তে ছুড়তে এক সময় আসত সেই ভয়ঙ্কর ক্ষণ। যখন 'তুরুপের শেষ তাস'টি ব্যবহার করতেন শিউনন্দন।
টিবিএস ডেস্ক
10 July, 2020, 05:55 pm
Last modified: 10 July, 2020, 06:03 pm
ছবিটি প্রতীকী

জানা যায়, অখণ্ড ভারতে এক কালে এক জমিদার ছিলেন, নাম শিউনন্দন সিংহ। ডালটনগঞ্জ ও পালামুঁর মাঝামাঝি এক তালুকের সর্বেসর্বা ছিলেন তিনি। তার প্রকাণ্ড প্রসাদে ছিল বিরাট এক পুকুর। সেই পুকুরে তিনি পুষতেন দুটি কুমির।

কিংবদন্তি আছে, সারা সপ্তাহ উপোষ রাখা হতো কুমির দুটিকে। খিদের জ্বালায় ছটফট করত হিংস্র ওই প্রাণীগুলো। প্রতি শনিবার বিকেলে দোতলার ব্যালকনিতে এসে আয়েশ করে বসতেন জমিদার। পাশে থাকত তার অনুচরেরা। 

সেদিনই শুধু খাবার জুটত কুমিরের মুখে। মোরগ, খরগোশ থেকে শুরু ছোট ছাগল পুকুরে ছুড়ে দিতেন জমিদার। ক্ষুধার্ত কুমিরগুলো হামলে পড়ত খাবারের ওপর। আর তা দেখেই পুলক হতো জমিদারের। 

রাত যত বাড়ত, বীভৎস উল্লাস ততই বাড়ত জমিদার ও তার সাঙ্গপাঙ্গদের। নানা রকম খাবার ছুড়তে ছুড়তে এক সময় আসত সেই ভয়ঙ্কর ক্ষণ। যখন 'তুরুপের শেষ তাস'টি ব্যবহার করতেন শিউনন্দন। কুমিরের মুখে সপ্তাহের শেষ খাবার হিসেবে ছুড়ে দিতেন কোমলমতি শিশুদের!

বিহারের সেই জমিদারের পৈশাচিক এই 'রেওয়াজে'র খবর ওই অঞ্চলের মানুষের মুখে মুখে। এখনো ওখানকার নারীরা দুধের শিশুদের ঘুম পাড়ান শিউনন্দনের ভয় দেখিয়ে!

ভারতীয় তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র ঘোষ দস্তিদার এ গল্পের খোঁজ পেয়েছেন এক মাওবাদী গেরিলার সঙ্গে কথা বলতে গিয়ে। পরে এক সাংবাদিকের কাছেও শুনেছেন ভয়ঙ্কর শিউনন্দনের আখ্যান।

তথ্যচিত্র নির্মাণের রসদ খুঁজতে সেই জমিদারবাড়িতে হাজিরও হয়েছিলেন সৌমিত্র। স্বভাবতই সেই জৌলুস আর নেই। বরং পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

ইতিহাস বলে, জমিদারের হাতে নিপীড়িত আধিবাসীরা সংগঠিত হয়ে একদিন জমিদার বাড়িটি গুঁড়িয়ে দিয়েছিল। কুমির দুটির ভাগ্যে কী ঘটেছিল, সে কথা জানা যায়নি।

  • সূত্র: এই সময়

Related Topics

টপ নিউজ

কুমির / জমিদার / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: সংগৃহীত
    বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন
  • স্কেচ: টিবিএস
    ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

Related News

  • শীঘ্রই ভারতে মোতায়েন হবে রুশ সেনা ও যুদ্ধজাহাজ? দুই দেশের নতুন প্রতিরক্ষা চুক্তি যে কারণে গুরুত্বপূর্ণ
  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন

6
স্কেচ: টিবিএস
অর্থনীতি

ভালো কোম্পানি পুঁজিবাজারকে ‘ক্যাসিনো’ মনে করে: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net